ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 তাঁদের মধ্যে পাঁচ শেণীর মনীষী রয়েছেনঃ ১. আরব বণিক , ২. সুফী সাধক , ৩. মুসলিম শাসক, ৪. মুজাহিদ, ৫. “আলিম, ফকীহ ও মুফতীগণ । বক্ষমান প্রবন্ধে বাংলার ভৌগলিক পরিচয়, বাংলার সাথে আরবদের পুরনো সম্পর্ক, ইসলামের আগমন, ফিকৃহ চর্চায় সূফী সাধক, মুসলিম শাসক, মুজাহিদ, “আলিম , মুফতী, ফকীহগণের অবদান, আলিয়া মাদ্রাসা ও কাওমী মাদ্রাসাসমূহের ভূমিকাসহ বিভিন্ন মাধ্যমের কথা তুলে ধরা হয়েছে। বাংলার ভৌগলিক পরিচিতি ঃ বাংলাদেশ বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ। নদী বিধৌত এ দেশটির আয়তন ৫৫.৫৯৮ বর্গমাইল বা ১৪৩৯৯৮.৬০ বর্ণ কিলোমিটার । প্রায় ৮০ হাজার বর্গমাইল নদী বিধৌত পলি দ্বারা গঠিত বিশাল সমভূমি এ বাংলা ।১ প্রাচীন বাংলার সীমানা নির্ধারণ মোটেও সহজ কাজ নয়। কারণ, আজকের যুগে বাংলা বলতে আমরা যে সব এলাকাকে বুঝি প্রাচীন যুগে সেসব এলাকার একটি মাত্র নাম ছিলনা ; বরং এসব এলাকার বিভিন্ন অংশ বিভিন্ন নামে আখ্যায়িত হত। এসব এলাকায় প্রতিষ্ঠিত ছিল একাধিক স্বাধীন রাজ্য । আবার বিভিন্ন সময়ে এদের নামের পরিবর্তন হয়েছে । ১৯৪৭ এর পূর্বে বৃটিশ ভারতের বেঙ্গল প্রদেশই বাংলা নামে পরিচিত হয়। বর্তমানে বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ ছিল বেল প্রদেশ । পূর্বে বর্তমান বাংলাদেশের উত্তরাংশ ও পশ্চিম বঙ্গের উত্তর পূর্বাংশ জড়ে ছিল পুন্দ্রবর্ধন, বরেন্দ্র ও লক্ষনাবতী। এর রাজধানী ছিল পুন্দরনগর। বর্তমান বগুড়ার মহাস্থানগড় সেকালের পুন্দ্রনগর । দক্ষিণ পূর্বাংশের পরিচয় ছিল সমতট, হরিকেল ও বেঙ্গল নামে । পশ্চিমাংশ সুক্ষ ও দন্ডভূক্তি নামে অভিহিত হত। আবার উত্তর পশ্চিমাংশের কিয়দাংশ এক সময় গৌড় নামে পরিচিত ছিল। বৃহত্তর ঢাকা, বৃহত্তর ফরিদপুর , বৃহত্তর যশোর নিয়ে গঠিত অঞ্চলের নাম ছিল বঙ্গ। আর দক্ষিণের অঞ্চল পরিচিত ছিল বঙ্গাল নামে । বৃহত্তর কুমিল্লা, বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর চট্টগ্রামকে একত্রে বলা হত হরিকেল। যুগে যুগে এসব রাজ্যের সীমানার পরিবর্তন ঘটেছে , পরিবর্তন হয়েছে নামেরও ।২ তাই প্রাচীন বাংলার সীমানা নির্দেশ এভাবে চট্রগ্রাম শৈলশ্রেণী এবং পশ্চিমে বিহারের রাজমহল পাহাড়, ছোট নাগপুর পর্বতরাজি ও কলিজ ।৩ খৃষ্টীয় সপ্তম শতকে রাজা শশাংক সর্ব প্রথম বাংলার বিছিনন ও বিভক্ত জনপদগুলোকে একত্রিত করার চেষ্টা করেন। শশাংকের পর বাংলা ১. গৌড়, ২. পুন্ত্র, ৩. বঙ্গ এ তিন ভাগে বিভক্ত ছিল। মুসলিম শাসনামলে এসব বিক্ষিপ্ত অঞ্চল একত্রিত করার চেষ্টা সফল হয়। মুসলমানরাই সর্ব প্রথম বাংলার সমগ্র অঞ্চলকে বাঙ্গালাহ নামে অভিহিত করেন । বাংলার আদি নাম বঙ্গ ।9 বাংলা পাঠান যুগের পূর্ব হতে পশ্চিম বঙ্গ “গৌড়' এবং পূর্ববঙ্গ “বঙ্গ' এ দুনামে চিহিত হত। ষোড়শ শতকে মোগল শাসনামল থেকে এসব এলাকা বাঙ্গালা নামে অভিহিত হয়। সম্রাট আকবরের শাসনামলে ( ১৫৫৬-১৬০৫ খু) সমণ্র বাংলাদেশ “সুবা-ই বাঙ্গালা” নামে পরিচিত ছিল। বাংলার নামকরণ সম্পর্কে আবুল ফজল তার “আইন-ই আকবরী' গ্রন্থে লিখেনঃ “এ দেশের প্রাচীন নাম বঙ্গ এবং প্রাচীনকালে এদেশের লোকেরা দশ গজ উঁচু ও বিশ গজ বিস্তৃত প্রকান্ড আল বেঁধে বন্যার পানি থেকে জমির ফসল রক্ষা করত। সময়ের ব্যবধানে 'আল" শব্দটি দেশের নামের সাথে যুক্ত হয়ে বঙ্গ+আল- বঙ্গাল বা বাঙ্গালাহ শব্দের উৎপত্তি হয় ।৫ ১.এম,এইচ, আলী, “বাংলাদেশ বিষয়াবলী", ঢাকা, মিলারস প্রকাশনী, ২০০৫ , পূ ৩৬। ২. এ, কে, এম, নজীর আহমদ.“বাংলাদেশে ইসলামের আগমন", ঢাকা, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ১৯৯৯, পৃ ৭। ৩. আব্দুর রহীম , মুহাম্মদ, ড. , “বাংলাদেশের ইতিহাস", ঢাকা, নওরোজ কিতাবিস্তান , ২০০১, পৃ ১৭। ৪. আব্দুল করিম , “বাংলার ইতিহাস »সুলতানী আমল", ঢাকা , বাংলা একাডেমী , ১৯৮৭ , ২য় সং, পৃ ১১। ৫. এম , এ , রহীম , ড. , “বাংলার সামাজিক ও রাজনৈতিক ইতিহাস' , ঢাকা , বাংলা একাডেমী , ১৯৮২ , খন্ড প্রথম , পৃ ৩-৪। এতিহাসিকগণ এ গবেষণায় উপনীত হয়েছেন যে, হযরত নূহ “আলাইহিস সালাম মহাপ্লাবনের পর তাঁর অনুসারী ও বংশধরদের পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাসের নির্দেশ দেন । হযরত নৃহ আ.-এর তিন পুত্র ছিলেন। ১.হাম , ২. সাম ও ৩. ইয়াফিস। হামের ছয় পুত্রের মধ্যে একজনের নাম ছিল হিন্দ। তাঁর মাধ্যমে ভারতবর্ষ আবাদ হয়েছিল বলে ভূখন্ডটি হিন্দ বা হিন্দুস্তান নামে পরিচিত । হিন্দের ছিল চার পুত্র। ১.পুরব, ২. বঙ, ৩. দাকন ও ৪. নাহরাওয়ান। দ্বিতীয় পুত্র বঙ ভারতবর্ষের পূর্বাঞ্চলে বসতি স্থাপন করেন । বঙ এর বংশধরগণের আবাসম্থলই বঙ বা বাঙ্গালা নামে পরিচিত হয়। ১ - সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ'র (১৩৯০-১৪১৫ খু. ) সময় থেকে বাংলা নামের বিস্তৃতি ঘটে এবং সমগ্র বাংলাদেশ বাংলা নামে পরিচিত হয় । তাঁর আধিপত্যে লক্ষণাবর্তী ও বাঙ্গালা একত্রীভূত হয় ।তিনি বাংলার স্বাধীন সুলতানী আমলের সুচনা করেন। যুক্ত অঞ্চলগুলোকে বাঙ্গালা নামে এবং এর অধিবাসীদেরকে বাঙ্গালী নামে অভিহিত করেন৷ তিনি বাঙ্গালা ভাষাভাষী জনগোষ্ঠীকে একটি জাতিতে পরিণত করেন । যা সার্বজনীনতা লাভ করে এবং এ নামে পরিচয় দিতে বাঙ্গালী গর্ববোধ করে । তিনি দিল্লী থেকে বাংলার স্বাধীনতা সংরক্ষণ করেন। যা পরবর্তীতে দু'*শত বছর স্থায়ী ছিল।২ বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলাহর আমলে (১৭৫৬-৫৭ খু. ) বাংলা , বিহার, উড়িষ্যা একত্রে ছিল বাংলাদেশ । ইংরেজ শাসনামলে বঙ্গভঙ্গের (১৯০৫ খৃ.) আগ পর্যন্ত এ অবস্থা বিরাজমান ছিল। বঙ্গভঙ্গের ফলে মুসলমান সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পূর্ববঙ্গ ও আসাম স্বতন্ত্র প্রদেশের মর্যাদা লাভ করে । ১৯১১ খু. বঙ্গভঙ্গ রদ হলেও বাংলাদেশ তার পূর্ববর্তী সীমানা ২৬

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।