ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 তৃতীয় অধ্যায় £ বাংলাদেশে ফিক্হ চর্চা ভূমিকা $ ইসলামী শিক্ষা তথা ফিক্হ চর্চার এক অনন্য এতিহ্যবাহী জনপদ বাংলাদেশ । মুসলিম জন অধ্দুষিত এ দেশে প্রতিষ্ঠিত অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও খানকাহ ইসলামী শিক্ষা তথা ফিক্হ চর্চার গৌরবময় এতিহ্যের সাক্ষ্য বহন করে চলছে। ইসলামী জ্ঞান-বিজ্ঞানের গুরুত্ৃপূর্ণ শাখা হল ফিক্হ। বিশদ দলীল প্রমাণের ভিত্তিতে সংকলিত শরী“আতের আনুসাঙ্গিক ব্যবহারিক বিষয়ের বিধান সম্পর্কিত জ্ঞানকে বলা হয় ফিকৃহ। যা মুসলমানদের দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রন করে। রাসূলুল্লাহ সা.-এর যে শিক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী বিস্তৃতি লাভ করেছে, যার মাধ্যমে লক্ষ্য লক্ষ্য মুজতাহিদ, মুফতী,ফকীহ, মুহাদ্দিস, মুফাসসির, দার্শনিক ,ইমাম, মুজাহিদ সৃষ্টি হয়েছেন; উক্ত জ্ঞান চর্চায় বাংলাদেশেরও রয়েছে গৌরবময় ভূমিকা । যা এখনো অব্যাহত আছে। বাংলাদেশে এ শিক্ষা বিস্তারে রাসুলুল্লাহ সা.- এর সাহাবা থেকে আধুনিক কাল পর্যন্ত মহা মনীধীগণের অসামান্য ত্যাগ, কুরবানী ও রক্তঝড়া শ্রম রয়েছে। ইসলামী শিক্ষা ব্যবস্থার গোড়া পথন আরব ভুখন্ডে হলেও অল্প দিনের ব্যবধানে এ শিক্ষা দেশ, মহাদেশ , কাল , মহাকাল পাড়ি দিয়েছে । এ শিক্ষার এতিহ্যে লালিত বাংলাদেশ। এ দেশের সভ্যতা-সংস্কৃতি, জীবন-জীবিকা, আচার-আচরণ, ভাষা, সাহিত্যসহ সব কিছুতে ইসলামী শিক্ষার ভাবধারা বিদ্যমান । বাংলাদেশে ইসলাম প্রচার ও ইসলামী শিক্ষা তথা ফিকৃহ চর্চায় যাঁরা শক্তিশালী ভূমিকা পালন করেছেন ২৫

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।