ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/11751160/010101 71210051601 সামগ্রিকভাবে খুঁটিনাটিসহ সুনিয়ন্ত্রিত ভাবে বিদ্যমান। অন্য মুজতাহিদগণের গবেষণায় এ পর্যন্ত (৮৬১ হি. ) তেমন কিছু পাওয়া যায়নি।৬ শায়খ ইবনুল হুমাম “ফাতহুল কাদীর' গ্রন্থে বলেন, “মুসলিম উম্মাহর নির্ভরযোগ্য ব্যক্তিগণের একমত্য প্রতিষ্ঠিত হয়ে গেছে যে, উক্ত চার মাযহাবের বাইরে অন্য কারো অনুসরণ চলবেনা ।৭ সায়্যিদ আবুল হাসান আলী নদভী র. (মূ ২০০০ খু. ) বলেন, “মাযহাব চারটি মুসলিম স্বতস্কূর্ত ভাবে গ্রহণ করেছে এবং নৈতিক ভাবে স্বীকার করেছে যে, এ চার মাযহাবই সত্য এবং এগুলোর মধ্যেই সীমাবদ্ধ । এ চার মাযহাব গ্রহণ করার মধ্যেই বিরাট উপকারিতা ও কল্যান আর উপেক্ষা করার মধ্যে রয়েছে বিরাট অকল্যাণ ও বিপর্যয়।”৮ দুনিয়ার অসংখ্য ধর্মীয় “আলিম, পন্ডিত, মুহাদ্দিস, মুফাসসির ,ফকীহ ও আল্লাহর ওয়ালীগণ মুকাল্লিদ ছিলেন। ইমাম তিরমিযী র. , ইমাম তাহাবী র. ইমাম আবূ ইউসুফ র., ইমাম মুহাম্মদ র. প্রমুখ অনেক উচু মাপের “আলিম মুজতাহিদ ছিলেন, তারপরও তাঁরা তাকলীদ করেছেন । সুতরাং মাযহাব মানার বিকল্প থাকতে পারেনা ।» হানাফী মাযহাবের শেষ্ঠতু চার মাযহাবের মধ্যে হানাফী মাযহাব শ্রেষ্ঠ। এ মাযহাবের বিধি-বিধান সবচেয়ে বেশী যুগোপযোগী, সহজ, সরল এবং যুক্তি সংগত । পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ হানাফী মাযহাবের অনুসারী । আল্লামা আব্দুরল ওয়াহাব শারানী র. বলেন,“মুজতাহিদ ইমামগণ আল্লাহর দ্বীন বিষয়ে মনগড়া ব্যাখ্যা থেকে পবিত্র থেকেেন। তাঁদের মাযহাব কুরআন সুন্নাহর ভিত্তিতে লিপিবদ্ধ। যা স্বর্ণ ও মুক্তার মত উজ্জল তাদের সবার মাযহাব ও অভিমতসমূহ বুননকৃত কাপড়ের উভয় দিকের মত সুশৃংখল ও সুনিয়ন্ত্রিত। সুতরাং তাদের কারো তাকলীদ করতে আপত্তি থাকতে পারেনা । উল্লেখিত চার মাযহাবই জান্নাতে পৌঁছার সহজ সরল পথ স্বরূপ । তাঁদের ব্যাপারে সমালোচনা করা, গালমন্দ করা অজ্ঞতার প্রমাণ ।বিশেষ করে ইমাম আবু হানীফার ক্ষেত্রে। তাঁর অগাধ পন্ডিত, অস্বাভাবিক তাকওয়া পরহিযগারী, “ইবাদত, দূরদশীতা অতুলনীয় । এ মাযহাবের বিধানসমূহ বিবেচনা ও যুক্তির সাথে সংগতীপূর্ণ। এ মাযহাবে অমুসলিমদের দাবীসমূহ সদয় ও স্বাধীন ভাবে বিবেচনা করা হয়েছে । এ ফিক্হমতে রাষ্ট্র পরিচালনা সহজ হয়েছে ।”১ শাহ ওয়ালী উল্লাহ দেহলবী র. বলেন, রাসূলুল্লাহ সা. আমাকে স্বপ্নে/ কাশফে/ ইলহামে বলেছেন, হানাফী মাযহাবে অন্তস্থিত এমন একটি তরীকা রয়েছে যা এসব সুন্নাতের সংগে সামঞ্জস্যপূর্ণ যেগুলোর সম্পাদনা ইমাম বুখারী ও তাঁর সমসাময়িক মুহাদ্দিসগণ করেছেন ।”৯ ইমাম আ“মাশ র. একদিন একটি জরুরী মাসআলা সম্বন্ধে জিজ্ঞাসিত হয়ে অসংকোচে বললেন, এ সমস্যার সমাধান নু'মান ইব্‌ন সাবিত উত্তম ভাবে দিতে পারবে । আমার ধারণা তাঁর “ইলমে আল্লাহ প্রদত্ত বরকত রয়েছে ।*৯শায়খ আহমদ সেরহিন্দী র. মুজাদ্দিদে আলফে সানী র. মুজতাহিদ পর্যায়ের আলিম হওয়ার পরও তিনি হানাফী মাযহাবের অনুসরণ করেছেন ।১ ১.ইসলামী বিশ্বকোষ? প্রাণ্ুক্ত, পৃ ৮৩ । ২.আল-কুরআন, ৪ £ ১১৫। ৩-৪. আব্দুল্লাহ , মো. , মুফতী, প্রাপ্ত, পৃ ১১৫। ৫. শাহ ওয়ালী উল্লাহ দেহলবী , “হুজ্জাতুল্লাহিল বালিগা”,প্রাপ্ক্ত, পৃ ৩৬১। ৬. শাহ ওয়ালী উল্লাহ দেহলবী, “ইকদুল জীদ আল আহকাম আল ইজতিহাদ ওয়াত তাকলীদ", প্রাপ্তক্ত , পৃ ৩৮। ৭.ইসলামী আইন ও বিচার", বর্ষ ৫ম, সংখ্যা ২০, প্রাগুক্ত, পৃ ৩০-৩১। ২৩

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।