ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 তাকলীদের আবশ্যকীয়তাঃ শাহ ওয়ালী উল্লাহ র. (১১১৪-১১৭৬ হি.) “হজ্ঞাতুল্লাহিল বালিগা" গ্রন্থে বলেন, “তাকলীদের সূচনা রাসূল্লাহ সা.- এর জীবদ্দশাতে হয়েছে তাঁরই নির্দেশে । অতপর সাহাবাগণের মধ্যে তাকলীদ বরাবরই বিদ্যমান ছিল। কোন কোন সাহাবা একাধিক সাহাবার তাকলীদ করতেন, কেউ একজনের তাকলীদ করতেন। যেমন- হযরত আব্দুল্লাহ ইব্ন আব্বাস রা. যখন থেকে মক্কায় অবস্থান করা শুরু করেন তখন অনেক মাসআলায় অন্যদের বিরোধিতা করলেন । মাযহাব চারটির মধ্যেই সীমাবদ্ধঃ দুনিয়াতে যত ফকীহ , মুজতাহিদ , ইমাম ছিলেন মাযহাবও ততটা হওয়ার কথা ছিল। যেমন- ইমাম বুখারী র., ইমাম মুসলিম র., ইমাম তিরমিযী র. সহ বড় বড় মুহাদ্দিসগণ মুজতাহিদ ছিলেন । এ ছাড়া সুফিয়ান সাওরী র. (মূ ১৬১ হি.) , হাসান বসরী র. , ইমাম আওযায়ী র. (১৫৭ হি. )- এর মাযহাব ছিল। নিম্নের তিনটি মাযহাব হিজরী তৃতীয় শতাব্দী পর্যন্ত চালু ছিল। ইমাম দাউদ যাহিরী র. (মূ ২৭০ হি. ), ইসহাক ইবৃন রাহওয়া র. ( মু ২৩৮ হি. ) , সুফিয়ান ইব্‌ন উয়াইনা র. , ইব্‌ন জারীর আত-তাবারী র. ( মৃ৩১০ হি. ), লাইস ইব্‌ন সা“আদ র.(১৭৫ হি. ) , ইমাম আবু হানীফা র.- এর উত্তাদ হাম্মাদ ইব্ন আবু সুলায়মান র. , রবী“আতুর রায় র. , ইব্‌ন শিহাব যুহরী র., ইমাম মালিকের উস্তাদ ইয়াহইয়া ইব্‌ন সাঈদ র. প্রমুখের মাযহাব এক সময় চালু ছিল। কিন্তু তাঁদের মাযহাব প্রচলিত হতে পারেনি । বর্তমান দুনিয়ায় চার মাযহাবের বাইরে কোন মাযহাব প্রচলিত নেই। কারণ চার মাযহাবের বাইরের ইমামগণের মাযহাব ব্যাপকভাবে অনুসৃত হয়নি। যে কারণে চারটি মাযহাবই প্রসিদ্ধি লাভ করেছে। কারণ, হানাফী, মালিকী, শাফি“ঈ ও হাম্বলী প্রতিটি পরিপূর্ণ মাযহাব । অন্যান্য ইমামগণের মাযহাব সামগ্রিক বিষয়ে ছিলনা বরং আংশিক ছিল। পবিত্র কুরআন ও হাদীসে সুস্পষ্ট মীমাংসা নেই এ রকম যত সমস্যা আছে সেগুলোর সমাধান চার মাযহাবে পাওয়া যায় , অন্যান্য মুজতাহিদগণের গবেষণায় পাওয়া যায়না । কারণেই বর্তমানে চার মাযহাবের বাইরে অন্য কোন মাযহাব প্রচলিত নয় ।১ বিখ্যাত মুফাচ্ছির, ফকীহ কাযী সানাউল্লাহ পানিপথী র. (মূ ১২৩৫ হি. ) তাফসীরে মাযহারীতে বলেন, “হিজরী তৃতীয় বা চতুর্থ শতাব্দীর পর আহলুস সুন্নাত ওয়াল জামা“আত চার মাযহাব অনুসরণে বিভক্ত হয়ে গেছেন । শাখা- প্রশাখা মূলক বিধি-বিধানে অন্য কোন মাযহাব অবশিষ্ট থাকল্না। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, মুসলিম উম্মাহ সর্বসম্মতিক্রমে এ মর্মে এক্যবদ্ধ হয়েছে যে, চার মাযহাব পরিপন্থি মতামত প্রত্যাখ্যাত হবে । পবিত্র কুরআনে এসেছে, “আর যদি কেউ সৎপথ প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনের পথ ব্যতীত অন্য কোন পথের অনুসরণ করে তবে সে যা করতে চায় আমি তাকে তা করতে দেব এবং এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করব, কতই জঘণ্য আবাস ।' ফকীহগণ এ আয়াত দ্বারা ইজমা অর্থাৎ উম্মতের একমত্যকে শরী“আতের দলীল হওয়ার ভিত্তি নির্ধারণ করেছেন এবং মুমিনগণের পথ অনুসরণকে ওয়ািব বলে গণ্য করেছেন। এর বিরোধিতা মানে কুরআন, সুন্নাহর বিরোধিতা বলে গণ্য হবে, যা অবৈধ ।১ চার মাযহাবের অনুসরণের বিষয়ে ইজমা সংঘটিত হওয়ার পর যে দু'একজন মুহাদ্দিস নিজের ইজতিহাদ অনুযায়ী আমল করতেন তারাও চার ইমামের ইজতিহাদলন্ধ ফিকহী বিধানের বিরোধিতা করেননি । চার মুজতাহিদ ইমামের অনুসরণ এক খোদা প্রদত্ত রহস্য । বিষয়টির রহস্য আল্লাহ তা“আলা “আলিমগণের অন্তরে ঢেলে দিয়েছেন এবং তাদেরকে এবিষয়ে এক্যবদ্ধ করেছেন । চাই তারা তাকলীদের উপকারিতা সম্পর্কে জ্ঞাত থাকুক বা না থাকুক।* শাহ ওয়ালী উল্লাহ দেহলবী র. “মুয়াত্তা গ্রন্থের ব্যাখ্যায় বলেন, “চার মাযহাবের ইমাম এমন পর্যায়ে রয়েছেন যে, তাঁদের “ইলম সারা দুনিয়াকে ঘিরে রেখেছে। এ চার মাযহাব সুশৃংখলভাবে সংকলিত ও প্রণিত হয়েছে । মুসলিম উম্মাহর নির্ভরযোগ্য মনীষীগণ এ প্রসিদ্ধ চার মাযহাবের বিষয়ে সম্মিলিত সিদ্ধান্তে (ইজমা) উপনীত হয়েছেন। যা আজো অব্যাহতভাবে চলছে ।” অন্যান্য মুজতাহিদগণের মাযহাব এমনভাবে সংরক্ষণ করা হয়নি যে, দীর্ঘ দিন টিকে থাকতে পারে । যে কারণে চতুর্থ শতাব্দীর পর চার মাযহাব ব্যতীত অন্য কোন মাযহাব অবশিষ্ট থাকেনি । তিনি আরো বলেন, এটা আল্লাহ পাকের মেহেরবানী যে, চার মাযহাবে তাকলীদ সীমাবদ্ধ হয়ে গেছে। এ চার মাযহাবের অনুসরণ মানে বুহত্তর মুসলিম জনগোষ্ঠীর অর্তভূক্ত থাকা । চার মাযহাবের কোন একটির অনুসরণ থেকে বিমুখ হওয়া মানে মুসলিম উম্মাহ থেকে বের হয়ে যাওয়া ।৬ প্রসিদ্ধ চার ইমামের মাযহাব ব্যাপক খ্যাতি অর্জন করেছে, জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত হয়েছে এবং গ্রন্থাকারে লিপিবদ্ধ হয়ে টিকে আছে। পূর্ববর্তী ইমামগণের কয়েকটি মাযহাব কিছুকাল অনুসৃত হয়েছে। কিন্তু সেগুলো খ্যাতি অর্জন করতে পারেনি, তদপুরি সেগুলো ছিল বিক্ষিপ্ত । ফলে চার মাযহাবের প্রভাবে সেগুলো টিকে থাকতে পারেনি । চার মাযহাবের ইমামগণের শাগরিদগণ ছিলেন খ্যাতিমান, মরযাঁদাসম্পন্ন ৷ তাঁরা উত্তাদগণের মাযহাবকে জনগণের সামনে গ্রহণযোগ্য করে তুলতে সক্ষম হয়েছেন । কোন কোন মাযহাব যেমন হানাফী মাযহাব জনগণের চাহিদা পূরণ করতে অধিক ক্ষমতা সম্পন্ন ছিল বিধায় সরকারী আইনে পরিণত হয়” আল্লামা ইব্‌ন হাজার মন্কী র. মূ ৮৫২ হি. ) “ফাতহুল মুবীন ফী শারহি আরবা“ঈন' গ্রন্থে বলেন, “আমাদের যুগে শরী“আত বিশেষজ্ঞগণের সিদ্ধান্ত হল চার ইমাম- আবু হানীফা র., ইমাম মালিক র., ইমাম শাফি“ঈ র. ও ইমাম ইব্‌ন হাম্বল র. ব্যতীত অন্য কারো তাকলীদ বৈধ নয় ।”১ বিখ্যাত মুহাদ্দিস এবং মুসলিম শরীফের ভাষ্যকার আল্লামা শেখ মুহি উদ্দীন নববী র. “রাওযাতুত তালিবীন' গ্রন্থে লিখেন, “আলিমগণ পূর্ণ ইজতিহাদ সম্পন্নদের বেলায় বলেন যে, তা চার ইমাম পর্যন্ত শেষ হয়ে গেছে । “আলিমগণ চার ইমামের কোন একজনের অনুসরণ মুসলিম উম্মাহর জন্য ওয়াজিব সাব্যস্ত করেছেন ।'২ বিখ্যাত ফকীহ আল্লামা ইব্‌ন নৃুজাইম র.( মূ ৯৭০ হি. ) “আল-আশবাহ ওয়ান-নাযায়ির" গ্রন্থে লিখেন, “চার ইমামের বিপরীত মত পোষন করলে মুসলিম উম্মাহর সর্ব সিদ্ধান্ত পরিপন্থি হবে এবং প্রত্যাখ্যাত হবে ।৩ আল্লামা তাহতাবী র. যিনি প্রথম জীবনে শাফি'ঈ ছিলেন পরবর্তীতে হানাফী মাযহাব অনুসরণ করেছেন তিনি “দুররে মুখতার" গ্রন্থের টীকায় লিখেন, যে ব্যক্তি চার মাযহাব থেকে বেরিয়ে যাবে সে বিদ“আতপন্থী ও জাহান্নামী হবে ।”* মোল্লা জীবন র. “তাফসীরে আহমদী' গ্রন্থে লিখেন, ন্যায়সংগত কথা হল মাযহাবসমূহ শুধু চারের মধ্যে সীমাবদ্ধ থাকা আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ ব্যতীত অন্য কিছু নয়। এতে যুক্তি তর্কে লিপ্ত হওয়া বা দলীল-প্রমাণ তালাশ করে লাভ নেই ।'€ হাফিজে হাদীস আল্লামা ইব্‌ন হুমাম র. (মূ ৮৬১ বলেছেন, “ শুধুমাত্র চার ইমামের অনুসরণ নির্দিষ্ট। অন্য কারো অনুসরণ শুদ্ধ হবেনা । কারণ চার মাযহাব সর্ব বিষয়ে ২২

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।