19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পবিত্র কুরআনের সরাসরি অর্থগ্রহণের প্রতি গুরুতারোপ করা হয়েছে । অতঃপর হাদীসকে ফিক্হর উৎস হিসেবে গ্রহণ করা হয়েছে। হাদীস বর্ণনাকারীর জন্য সরাসরি উস্তাদ থেকে শোনার শর্তারোপ করা হয়েছে। হযরত সা“ঈদ ইবনুল মুসাইয়্যাব ব্যতীত অন্য কারো মুরসাল হাদীস গ্রহণ করা হয়নি। সাহাবাগনের মতামতকে দলীল হিসেবে গ্রহণ করা হয়নি । এসব মতামত ইজতিহাদ প্রসুত বিধায় ভুলের আশংকা রয়েছে। হাদীস ও খবরে ওয়াহিদের পরিপন্থি না হলে ইজমা গ্রহণ করা হয়েছে। ইসতিহসানকে প্রত্যাখ্যান করা হয়েছে। এ মাযহাব অনেক ক্ষেত্রে হানাফী ও মালিকী মাযহাবের মধ্যবর্তী অবস্থানে রয়েছে। এদুটির মাঝে সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। তবে মালিকী মাযহাবের প্রতি প্রবণতা বেশী রয়েছে। খবরে ওয়াহিদ ও হাদীস অনুমোদিত সাহাবাগনের আমলকে গ্রহণ করা হয়েছে ।২ সিরা এ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ ইব্ন হাম্বল র.। পুরো নাম আব্দুল্লাহ আহমদ ইব্ন হাম্বল আশ-শায়বানী। তিনি ১৬৪ হিজরীতে বাগদাদে জন্গ্রহণ করেন এবং সেখানেই লালিত পালিত হন। ইমাম আবু ইউসুফ র. সহ বিভিন্ন শায়খের নিকট হতে “ইলমে ফিক্হ অর্জন করেন। ইমাম বুখারী র. (১৯৪-২৫৬ হি.) ও ইমাম মুসলিম র. (২০৪-২৬১ হি. ) তাঁর ছাত্র ছিলেন [তিনি ইমাম শাফি'ঈ'র নিকট “ইলম ফিক্হ অর্জন করেন । তাকওয়া, ছ্বীনদারী, দুনিয়ার প্রতি অনাসক্তি, বিশ্বস্ততা এবং দিয়েছেন। রাজদ্রোহে পতিত হয়ে বন্দি জীবন ও কঠিন শারীরিক নির্যতিন ভোগ করেছেন । তবেও সত্যের উপর অবিচল , অটল থেকে মুসলিম জাতির চেতনার উৎস হয়ে আছেন। ইমাম হিসেবে স্বীকৃতি লাভ করেছেন । ইমাম আহমদ র. ২৪১ হিজরীতে বাগদাদে ইন্তিকাল করেছেন। তাঁর জানাযায় ষাট হাজার মহিলাসহ দশ লাখ লোকের সমাগম হয়েছিল। ইমাম আহমদ হাম্বলী মাযহাব প্রতিষ্ঠা করেন। বাগদাদ ছিল এ মাযহাবের কেন্দ্র। আল্লামা সুযুতীর মতে হাম্বলী মাযহাব বাগদাদ ও ইরাকের সীমা অতিক্রম করে অন্যান্য দেশেও বিস্তৃতি লাভ করে। আল্লামা ইব্ন কারহুনের মতে হিজরী সপ্তম শতাব্দীর পর হাম্বলী মাযহাব সিরিয়ায় প্রাধান্য বিস্তার করে । বর্তমানে হাম্বলী মাযহাবের অনুসারী সাউদী আরব ছাড়াও অন্যান্য আরব দেশে রয়েছে। ইমাম আহমদ র. রচিত “আল-মুসনাদ' গ্রন্থটি ছয় খন্ডে সমাপ্ত। এতে চল্লিশ হাজার হাদীস রয়েছে । উসূল আল-ফিক্হ বিষয়ে তিনি “আন-নাসিখ ওয়াল মানসুখ' এবং “কিতাবুল ইলাল" নামক দুটি গ্রন্থ রচনা করেছেন ।৩ 1৮ এ মাযহাবে ফিক্হী মাসআলা উদ্ভাবনে পবিত্র কুরআন ও সহীহ হাদীসের উপর অধিক গুরুত্বারোপ করা হয়েছে। হাদীসকে ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে। ২. দুর্বল ও মুরসাল হাদীস গ্রহণ করা হয়েছে। ৩. এ মাযহাবে মাসালিহে মুরসালাহ ( পরিবর্তিত জনকল্যাণ) এবং অকল্যাণের উৎস বন্ধ করার নীতিকে শরী“আতের উৎস হিসেবে গ্রহণ করা হয়েছে। ৪. যাহিরে হাদীসের উপর অধিক নির্ভর করা হয়েছে। ৫. এ মাযহাবে ফিক্হর উৎস হিসেবে কুরআন, হাদীস, ইজমা ও কিয়াসকে গ্রহণ করা হয়েছে। ৬. সাহাবাগনের রায় ও ফাতাওয়াকে অধিক গুরুত্ব দেয়া হয়েছে। কোন বিষয়ে তাঁদের একাধিক অভিমত থাকলে সবগুলো গ্রহণ করা হয়েছে। ৭. ইব্ন খালদুনের মতে এ মাযহাবে ইজতিহাদের ব্যবহার কম 1৪ শে রি এডিট বর ১-৪. আকলা, মুহাম্মদ, ড. , প্রাশ্ক্ত , পৃ ১৪ ; ফাতাওয়া ও মাসাইল , প্রাপ্ুক্ত, পূ ৮২-৮৩ ; নেছার উদ্দিন, ম, ই, আ, ড. গপ্রাণুক্ত, পৃ ৪৩ ; ইসলামী আইনের সংক্ষিপ্ত ইতিহাস”, প্রাপ্তক্ত, পৃ ৭৫-৭৬। ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা” বর্ষ ৪৫, সংখ্যা ২য়, (অক্টোবর-ডিসেম্বর-২০০৫ ) পৃ ৮৩ ; ইসলামী বিশ্বকোষ, প্রাপ্তক্ত, পৃ ৮৫ ১ “ইসলামী শরী“আ ও সুন্নাহ” প্রাপ্তক্ত, পূ ৪৮৫ ; ফাতাওয়া ও মাসাইল”, প্রাপ্তক্ত, পৃ ৮১-৮৫ $ “ইসলামী আইন ও বিচার", বর্ষ ৭ম, সংখ্যা ২৫, প্রাপ্তক্ত, পৃ ১০৮-০৯। তাকলীদ () £ তাকলীদ শব্দের আভিধানিক অর্থ অনুসরন করা, অনুকরন করা, নকল করা, নিয়োগ দান, বেড়ী লাগানো, গলায় তরবারী ঝুলানো, কুরবানীর পশুর গলায় কোন নির্দশন লটকিয়ে দেয়া, হার পরিধান করা, ধর্মমত গ্রহণ করা, কোন কাজ কারো দায়িতে অর্পণ করা এবং তামিলের জন্য জারিকৃত শাহী ফরমান ।১ অনুসরন করা এমন ধারনায় যে, তিনি যা বলেন বা করেন তা সঠিক, কোন রকম দলীলের অপেক্ষা না করে। যেমন বলা হয় - এ অনুসারী অন্যো কাজ বা কথাকে কোন প্রমান ছাড়াই গলার হার বানিয়েছে ।২ ইমাম গাযযলী র. এবং আল্লামা ইব্ন মালিক মিসরীর “শরহুল মানার" গ্রন্থ মতে * তাকলীদ হল অন্যের কথা বা কাজকে সঠিক সত্য বিশ্বাস করে দলীলের অপেক্ষা না করে অনুসরন করা ।* মুফতী আমীমুল ইহসান র. বলেন, তাকলীদ বলা হয় কোন ব্যক্তি কর্তৃক কাউকে কোন বিষয়ে দলীল প্রমান ছাড়াই সত্য বলে বিশ্বাস করতঃ তার অনুসরন করা । অথবা প্রমান ছাড়াই কারো কথাকে গ্রহণ করে নেয়া।* আল্লামা ইউসুফ লুদিয়ানবী র. বলেন, “তাকলীদ মানে কোন নির্ভরযোগ্য ব্যক্তির কথা বা মতামতকে দলীল-প্রমানের অপেক্ষা না করে মেনে নেয়া ।« মুফতী তকী উসমানী বলেন, “ বিনা দলীলে মুজতাহিদের সিদ্ধান্ত মোতাবিক আমল করার নাম তাকলীদ ।”* মোট কথা কুরআন, হাদীস হতে নিঃসৃত ও গৃহীত মুসলিম পন্ডিত, গবেষক, মুজতাহিদ কর্তৃক উদ্ভাবিত ইজতিহাদী অভিমত মেনে নেয়াকে তাকলীদ বলে। ২১
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।