ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ৬. হানাফী ফিক্হ কুরআন, হাদীসের বিষয়সমূহ যুক্তির নিরিখে গ্রহণ করেছে। মূল উদ্দেশ্য , জনকল্যাণ ইসলামের প্রাণ শক্তিকে বিবেচনা করা হয়েছে । শব্দের আক্ষরিক অর্থ গ্রহণ করা হয়নি। ৭. ইজমাকে দলীল হিসেবে গ্রহণ করা হয়েছে। ৮. কিয়াসকে আইনের উৎস হিসেবে গ্রহণ করা হয়েছে। ৯. এ মাযহাবে ইসতিহসান নীতি প্রবর্তিত হয়েছে। ১০. যেসব হাদীসে সাহাবা ও তাবি'ঈগনের সমালোচনা বা আপত্তি নেই সেগুলো গ্রহণ করা হয়েছে , আপত্তি থাকলে গ্রগণ করা হয়নি। মুতাওয়াতির ও মশহুর হাদীস গ্রহণ করা হয়েছে । তবে বর্ণনাকারীর মধ্যে হাদীসের পরিপন্থি আমল পাওয়া গেলে তা প্রত্যাখ্যান করা হবে। ১১. ইত্যাদি।১ মালিকী মাযহাব ঃ এ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক র.। পূর্ণ নাম আবু আব্দুল্লাহ মালিক ইব্‌ন আনাস আল-আসবাহী । উপাধী ইমাম ইব্‌ন দারুল হিজরত । হিযাযের ইমাম ও মদীনার আলিম উপাধীতে ভ্ষিত। ৯৩ হিজরীতে পবিত্র মদীনায় তাঁর জন্ম। ৮৬ বছর বয়সে ১৭৯ হিজরীতে মদীনা ইন্তিকাল করেন । জান্নাতুল বাকীতে সমাহিত হয়েছেন। “ইলম হাদীস ও “ইলম ফিক্হ দুটিরই ইমাম ছিলেন তিনি । মদীনার বিখ্যাত মুজতাহিদ রবী“আতুর রায়-এর নিকট “ইলম হাদীস ও “ইলম ফিক্হ অর্জন করেন । অধিকাংশ হাদীস ইমাম যুহরীর নিকট শ্রবণ করেছেন । সোনালী সুত্র বলে খ্যাত ইমাম নাফে' হতেও হাদীস শ্রবণ করেছেন। তাঁর সংকলিত গ্রন্থ “আল-মুয়াত্তা' তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তিনি মসজিদে নববীতে হাদীসের দরস দিতেন । দরসের সময় শ্বানদার পোষাক ও খুশবু ব্যবহার করতেন। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্ররা তাঁর নিকট হতে হাদীস ও ফিক্হ শিক্ষা লাভ করেছে। তিনি মালিকী মাযহাবের প্রতিষ্ঠাতা । এ মাযহাবের উৎপত্তি পবিত্র মদীনায়। অতঃপর মিসর , পুরো আফ্রিকা, স্পেন, বাহরাইন, সিসিলি, সুদানে বিস্তৃতি লাভ করে। পরবর্তীতে খুরাসান, খাযবীন, ইয়ামান, নিশাপুর ,পারস্য, রোম ও সিরিয়ার শহরসমূহে ব্যাপক বিস্তৃতি লাভ করে । মুয়াজ ইব্‌ন বাদীস প্রাধান্য লাভ করে । স্পেনের শাসনকর্তা হিশাম ইব্ন আব্দুর রহমান মালিকী মাযহাব অনুসরণের রাষ্ট্রীয় ফরমান জারী করে ছিলেন। পূর্বাঞ্চলীয় দেশসমূহেও মালিকী মাযহাবের অনেক অনুসারী ছিল ।২ বা এ মাযহাবে পবিত্র কুরআনের প্রকাশ্য অর্থ গ্রহণ করা হয়েছে। হাদীসে মুরসাল গ্রহণ করা হয়েছে। ৩. মদীনার বিশেষজ্ঞ আলিমগনের অভিমত ও আমলকে খবরে ওয়াহিদের উপর প্রাধান্য দেয়া হয়েছে । যেহেতু এসব আমল তাঁরা উত্তরাধিকার সূত্রে রাসূলুল্লাহ সা. হতে লাভ করেছিলেন । ৪. ইজমাকে ফিক্হর উৎস হিসেবে গ্রহণ করা হয়েছে। ৫. খুলাফা-ই রাশিদীনসহ বড় বড় সাহাবাগনের মতামত মারফু হাদীসের পরিপন্থি না হলে গ্রহণ করা হয়েছে। ৬. সাহাবাগনের মতামতকে কিয়াসের উপর প্রাধান্য দেয়া হয়েছে। ৭. কুরআন , সুন্নাহ, ইজমা ,কিয়াসকে ফিক্হর উৎস হিসেবে গ্রহণ করা হয়েছ। ৮. এ মাযহাবে ইসতিস্লাহ ও মাসালিহে মুরসালাহ ( অনির্দিষ্ট কল্যানমূলক উদ্দেশ্যাবলী ) কে গুরুতৃ দেয়া হয়েছে।৩ ১. আকলা, মুহাম্মদ, ড., প্রাগুক্ত, পৃ ১১; ইসলামী বিশ্বকোষ , প্রাগুক্ত, পৃ ৮০; সীরাতুন্নোমান", দিল্লী , তা বি, খন্ড ২য়, পৃ ১৩১; “ইসলামী শরী“আহ ও সুন্নাহ, প্রাগুক্ত , পৃ ৪৬৩5 , মুহাম্মদ, প্রাণ্ুক্ত , পূ ২৮২ ফাতাওয়ায়ে রাহমানিয়া,'প্রাণ্তক্ত , পৃ ভ্মিকা দ্র. ২-৩. ইসলামী আইনের সংক্ষিপ্ত ইতিহাস” প্রাগুক্ত, পৃ ৭৪-৭৫ ; ইসলামী শরী“আ ও সুন্নাহ", প্রাগুক্ত, পৃ ৪৭৩ ; মুস্তফা , ড., প্রাপ্তক্ত , পূ ৩৭-৩৯ ; হাসান, হুসাইন, হামিদ, ড. , প্রাশুক্ত, পূ ৬০, ১৫৮; ইসলামী বিশ্বকোষ , প্রাণ্তক্ত , পৃ ৮৩। শাফিঈ মাযহাব ঃ ফিক্হশাস্ত্রের তৃতীয় মাযহাব হল শাফি“ঈ মাযহাব । ইমাম শাফি'ঈ র. এর প্রতিষ্ঠাতা । পূর্ণ নাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবৃন ইদরীস ইব্‌ন আব্বাস আশ-শায়বানী শাফি'ঈ আল-মুত্তালিবী র. (১৫০-২০৪ হি. )। তিনি ছিলেন ইমাম মালিকের ছাত্র । হানাফী ফকীহ ইমাম মুহাম্মদ ইব্ন হাসান-এর সাহচর্যও লাভ করেছেন। মাত্র দশ বছর বয়সে পবিত্র কুরআন এবং ইমাম মালিকের মুয়াত্তা মুখস্ত করেন। বিশুদ্ধ ভাষা বলার ক্ষেত্রে ছিলেন দৃষ্টান্ত স্বরূপ । হাদীসে তাঁর উত্তাদের সংখ্যা ৮১ জন। “কিতাবুল উম্ম' তাঁর বিখ্যাত রচনা । এটি সাত খন্ডে সমাপ্ত। তাঁকে ফিক্হশাস্ত্রের মূলনীতির জনক বলা হয়। তাঁর রচিত “আর-রিসালাতু ফিল উসুল” উসুলে ফিক্হর একটি বিখ্যাত গ্রন্থ । ১৯৫ হিজরীতে তিনি নিজ মাযহাব প্রতিষ্ঠা করেন। ২০৪ হিজরীতে তিনি মিসরে ইন্তিকাল করেন এবং সেখানেই সমাহিত হন। তাঁর অধিকাংশ ছাত্রই ছিলেন মিসরীয় । এরপর ইরাকেও এ মাযহাবের বিস্তৃতি ঘটে । তৃতীয় শতাব্দীতে হিযায, বাগদাদ, খুরাসান, তুরান, সিরিয়া, ইয়ামান, লেবানন, পারস্য, জাভা, আফ্রিকা ,স্পেন , ভারতসহ বিভিন্ন এলাকায় শাফি'ঈ মাযহাবের বিস্তৃতি ঘটে আল্লামা ইব্‌ন আসীর র. বলেন, “ আফ্রিকায় ইয়াকুব ইবৃন ইউসুফ ইব্ন আব্দুল মুস্মিন তাঁর শাসনামলের শেষ ভাগে শাফি'ঈ মাযহাবের প্রতি অনুরক্ত হন এবং এ মাযহাবের লোকদের বিচারক পদে নিয়োগ দান করেন । তাঁর এ মাযহাবকে বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে যাঁরা অসামান্য অবদান রেখেছেন তাঁরা হলেন-১. আবু ইসহাক ফিরোজাবাদী র. (মূ ৪৭৬ হি. ) ,২.ইমাম গাযযালী র. (মূ ৫০৫ হি.), ৩. আবুল কাসিম আর-রাফি“ঈ র. (মূ ৬২৩ হি. ), ৪. মুহিউদ্দীন আন-নাওয়াবী র. (মূ ৬৭৬ হি. ), ৫. তকী উদ্দীন আস-সুবৃকী র. মূ ৭৫৬ হি. ), ৬. জালাল উদ্দীন আস-সুযুতী র. 1১ শাফি“ঈ মাযহাবের বৈশিষ্ট্যসমূহঃ ২০

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।