ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 এসমুহ কারণে মুজতাহিদ ইমামগণের ফাতাওয়া , ঘটনা বর্ণনা এবং মামলার বিধানসমূহ বিভিন্ন অভিমত প্রকাশ পেয়েছে এবং বিভিন্ন মাযহাবের সৃষ্টি হয়েছে । তবে ফিক্হর উৎস ও বুনিয়াদ বিষয়ে তারা সকলে একমত ছিলেন আইনের শাখা-প্রশাখায় শুধু তাঁদের দ্বিমত রয়েছে।৩ সাহাবা-ই কিরামের যুগ হতে ইজতিহাদী বিষয়ে মতপার্থক্য রয়েছে , একই বিষয়ে তাঁদের মধ্যে মতানৈক্য হয়েছে। যেমন-সকল সাহাবার ফাতাওয়া ছিল ইয়াতীমের মালে যাকাত ওয়াঘিব হবেনা । কিন্ত হযরত আলী রা. নিসাব পূর্ণ হলে ইয়াতীমের মাল থেকেও যাকাত আদায় করতেন । অনুরূপ তালাক ও ইদ্দতের মাসআলায় বড় বড় সাহাবাগণের মধ্যে মতভেদ রয়েছে । বিধান উডভাবনে মুজতাহিদগণের মতপার্থক্য ইসলামের জন্য ক্ষতিকর নয় বরং শরী“আতের অনুসরনকে সহজ করে দিয়েছে । কারণেই কুরআন সুন্নাহর আলোকে সত্যনিষ্টভাবে ইজতিহাদ করলে ভুল হলেও এক নেকী আর শুদ্ধ হলে দুনেকীর প্রতিশ্রুতি রয়েছে ।* প্রসিদ্ধ চার মাযহাবের বিকাশ হানাফী মাযহাবঃ মুসলিম দুনিয়ায় প্রচলিত চারটি মাযহাবের মধ্যে হানাফী মাযহাব শ্রেষ্ঠ , সবাগ্রে প্রতিষ্ঠিত ও সবাধিক প্রচলিত । ইমাম আযম আবু হানীফা র. (৮০-১৫০ হি. ) এর প্রতিষ্ঠাতা । তাঁর পূর্ণ নাম নু*মান বিন সাবিত । কুনিয়াত আবু হানীফা । উপাধী ইমাম আযম । ৮০ হিজরীতে কুফায় জন্ম এবং ১৫০ হিজরীতে বাগদাদে ইন্তিকাল। বাগদাদে তাঁর মাযার অবস্থিত। ইব্‌ন হাজার আল-আসকালানী র. (মূ ৮৫২ হি. ) এবং ইব্‌ন হাজার আল-মক্কী র. প্রমুখের মতে তিনি তাবি'ঈ। তিনি সাত জন সাহাবীর নিকট হাদীস শ্রবণ করেছেন । তিনি মজতাহিদকুল শিরোমণি । তিনিই সর্ব প্রথম ফিক্হ সংকলন ও প্রণয়নের দ্বার উম্মুক্ত করেন । তিনি ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম যুফার, হাসান ইব্‌ন যিয়াদ, আব্দুল্লাহ ইব্‌ন অথবা পঞ্চাশ অথবা সত্তর জন ফকীহ মুজতাহিদের একটি শক্তিশালী বোর্ড গঠন করে ফিক্‌হ সংকলন করেন। এ বোর্ড সমষ্টিগত ভাবে পারস্পরিক সংলাপ , আলোচনা ,যাচাই ,পরীক্ষা ও গবেষণার পর সমস্যার সমাধান বের করতেন। তাঁরা একটি মাসআলা নিয়ে তিন দিন পর্যন্ত আলোচনা, পর্যালোচনা ও গবেষণা করতেন। এ বোর্ড শেষ পর্যন্ত পাঁচ লাখ মাসআলার সমাধান বের করতে সক্ষম হয়েছিল বলে বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে। এ মাযহাবে মানবিক শক্তি সামর্থের সাথে অধিক সামজ্ঞস্যপূর্ণ এবং উপযোগী এমন মাসআলার সমাধান রয়েছে। খলীফা হারুনুর রশীদ (৭৮৬-৮০৯ খু.) ১৭০ হিজরীতে ইমাম আবু ইউসুফকে প্রধান বিচারপতি নিয়োগ করে ফিক্হ হানাফীকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেন। ইমাম আবূ ইউসুফ ছাড়াও ইমাম আবু হানীফার প্রায় পঞ্চাশ জন ছাত্র বিচারপতির (কাষী ) পদ অলংকৃত করেছিলেন। এতে হানাফী ফিক্হ বিপুল জনসমর্থন লাভ করে । আল্লামা শিবলী নু'মানী বলেন, হানাফী ফিকহ জনসমর্থন লাভের একটি কারণ হল এটা উন্নত তাহযীব তমদ্দুনের সাথে বেশী সংগতিশীল। পৃথিবীর দুই তৃতীয়াংশ মানুষ হানাফী মাযহাবের অনুসারী । বসরা, আফ্রিকা , স্পেন ,ইয়ামান , ইরাক ,সিরিয়া, প্রাচ্যের খুরাসান, সিজিস্তান, পূর্ব-পশ্চিমে তুর্কিস্তান , সিন্ধু ইত্যাদি দেশ , শহর, বন্দর , গ্রাম হানাফী ফিক্হর অনুসারী দ্বারা ভরপুর | বাংলাদোশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান , মধ্য এশিয়া , মিসরসহ অধিকাংশ দেশের মুসলমানের মাযহাব হানাফী । হানাফী ফিক্হর ক্রমবিকাশের ইতিহাস অত্যন্ত দীর্ঘ। অনেক মুজতাহিদ ইমাম নিজের মাযহাব প্রতিষ্ঠা না করে হানাফী ফিক্হর অনুসরণ করেছেন। যেমন-ইমাম আবু ইউসুফ,ইমাম মুহাম্মদ, ইমাম যুফার র. প্রমুখ ।£ ১. প্রানতক্ত, পৃ ১১৫। ২. আল-কুরআন । ৩. আব্দুল্লাহ, মুহাম্মদ , মুফতী, প্রাগুক্ত , পৃ ১১০-১২; ইসলামিক ফাউন্ডেশন পত্রিকা", বর্ষ ৪৮, সংখ্যা ৩য় জোনু-মার্চ ২০০৯), পৃ ১২৭। ৪. ফাতাওয়া ও মাসাইল, প্রাগুক্ত ,পৃ ৮৩-৮৬। ৫. আকলা, মুহাম্মদ, ড., “দিরাসাতুন ফিল ফিকহিল মুকারিন', জর্দান, মাকতাবাতুর রিসালাহ.১৯৮৩ , পৃ ১১; ইসলামী বিশ্বকোষ, প্রাপ্ুক্ত, পৃ ৮০ + সীরাতুন্নোমান", দিল্লী , তা বি, খন্ড ২য়, পৃ১৩১ ও ইসলামী শরী“আহ ও সুন্নাহ” প্রাগুক্ত , পূ ৪৬৩ ; হামীদুল্লাহ , মুহাম্মদ, প্রাগুক্ত , পূ ২৮২; সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত, “ফাতাওয়ায়ে রাহমানিয়া,' ঢাকা, মাকতাবাতুল আশরাফ, ১৪৩১ হি. ১ম খন্ড , ভ্মিকা দ্র. হানাফী ফিক্হ'র বৈশিষ্টসমূহ 8 ১. হানাফী ফিক্হর মাসআলাসমূহ তত, তথ্য, হিকমত ও কল্যাণের উপর প্রতিষ্ঠিত। ২. হানাফী ফিকহ একান্তই সহজ সরল । যেমন- ইসলামের বিধান হল চুরি করলে হাত কাটা যাবে । হানাফী ফিকহ চুরি ইত্যাদিতে হানাফী মাযহাব মতে হাত কাটা যাবেনা॥ এমনি ভাবে শিশু চোর , এক স্বর্ণমুদ্রার কম চুরি অথবা কয়েকজন মিলে এক স্বর্ণমুদ্বা চুরি করলে হাত কাটা যাবেনা । ৩. হানাফী ফিকহে মানুষের পার্থিব প্রয়োজন , লেন-দেন গভীরভাবে পর্যবেক্ষন করা হয়েছে । কারণেই প্রাপ্ত বয়স্কা কন্যা সেচ্ছায় বিয়ে করতে পারবে । শাফি“ঈ মাযহাব মতে পারবেনা । ৪. হানাফী ফিকহে অমুসলিমদের প্রতি উদারতা প্রদর্শন করা হয়েছে। জিম্মি নাগরিকদের মধ্যে অগ্নি উপাসীদের নিজ মেয়েদের বিয়ের অনুমতি দেয়া হয়েছে। কিন্ত শাফি'ঈ মাযহাবে এ অনুমতি দেয়া হয়নি । ৫. ইখতিলাফী বিষয়সমূহে হানাফী ফিক্হ অধিকতর শক্তিশালী প্রমানসমূহ গ্রহণ করেছে। যেমন হানাফী মাযহাব মতে অযুতে চার ফরয । কারণ , পবিত্র কুরআনে চারটির কথা উল্লেখ রয়েছে। পক্ষান্তরে শাফি'ঈ মাযহাব মতে অযুর ফরয ছয়টি আর হাম্বলী মাযহাব মতে ছয়টির বেশী । ১৯

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।