ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/11751160/010101 71210051601 মাসআলায় দ্বিমত সৃষ্টি হয়েছে । আরো দৃষ্টান্তঃ রাসূলুল্লাহ সা.-এর হাদীস- “উম্মুল কুরআন (সূরা ফাতিহা) তিলাওয়াত ব্যতীত নামায শুদ্ধ হয়না", ৷ হাদীসে ব্যবহৃত নাসূচক শব্দটি প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থের সম্ভাবনা রাখে । শাফি'ঈ মাযহাবের ফকীহগণ প্রত্যক্ষ অর্থ গ্রহণ করে বলেছেন সুরা ফাতিহা পাঠ না করলে নামায শুদ্ধ হবেনা । হানাফী ফকীহগণ পরোক্ষ অর্থ গ্রহণ করে বলেছেন নামায পূর্ণ হবেনা 5 ৩. নাসখ তথা রহিতকরণ বিতর্কের কারণে পবিত্র কুরআনের নাসিখ (েহিতকারী ) ও মানসুখ (রহিত ) আয়াত বিষয়ে ফকীহগণের মধ্যে দ্বিমত রয়েছে। কেউ বলেছেন রহিত হতে পারেনা, কেউ বলেছেন পবিত্র কুরআন দ্বারা কুরআন রহিদত হতে পারে | কেউ বলেছেন বিশুদ্ধ হাদীস দ্বারাও কুরআনের আয়াত রহিত হতে পারে । যেমন পবিত্র কুরআনে এসেছে- “তোমাদের মধ্যে কারো কৃতুকাল উপস্থিত হলে সে যদি ধনসম্পদ রেখে যায় তবে ন্যায়ানুগ প্রথা অনুযায়ী তার পিতা-মাতা ও আত্তীয়- স্বজনের জন্য অসিয়ত করার বিধান তোমাদেরকে দেয়া হল ।,8 এ আয়াতকে নিম্নোক্ত আয়াত দ্বারা রহিত করা হয়েছে- “আল্লাহ তোমাদের সন্তান সম্বদ্ধে নির্দেশ দিয়েছেন এক পুত্রের অংশ দুই কণ্যার সমান ।'৫ রহিতকরণের অপর দৃষ্টান্ত $ একটি পশু দুটি পশুর বিনিময়ে বাকীতে বিক্রি করার বিষয়ে মতভেদ । ইমাম আবু হানীফা র. মতে এটি বেধ নয়। কারণ, হযরত সামুরা রা. বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. এধরনের বিক্রি নিষেধ করেছেন ।৬ পক্ষান্তরে ইমাম শাফি“ঈ র. হযরত আবু রাফি" রা. বর্ণিত হাদীস দ্বারা এধরনের বিক্রি জায়িয বলেছেন । শাফি“ঈনগণের বক্তব্য হল হাদীসকে রহিদ করেছে । মোটকথা ফকীহগণের নিকট হাদীসের জ্ঞান পৌঁছা ও না পৌঁছার কারণে ইজতিহাদে দ্বিমত হয়েছে।? ৪.হাদীস সহীহ কিংবা দুর্বল সাব্যস্ত হয় সনদের ভিত্তিতে । উক্ত সনদ গ্রহণ বিষয়ে ফকীহগণের মধ্যে দ্বিমত রয়েছে। কোন মুজতাহিদের নিকট কোন বর্ণনাকারী নির্ভরযোগ্য মনে হলে তার হাদীস গ্রহণ করেছেন। অপর মুজতাহিদের নিকট তিনি নির্ভরযোগ্য না হওয়ায় তার হাদীস গ্রহণ করেননি । ফলে উক্ত হাদীসের উপর আমল করা নিয়ে মুজতাহিদগণের মধ্যে দ্বিমত হয়েছে ।” ৫. হাদীসের শব্দের ভিন্নতার কারণে মুজতাহিদগণের মধ্যে দ্বিমত হয়েছে। যেমন-রাসূলুল্লাহ সা.-হাদীস “যে ব্যক্তি মসজিদে জানাযার নামায পড়বে তার জন্য কোন সওয়াব নেই'। অপর বর্ণনা হাদীসটি এভাবে এসেছে “যে ব্যক্তি মসজিদে জানাযার নামায পড়বে তার কোন অপরাধ হবেনা” । প্রথম বর্ণনাকে শুদ্ধ মনে করে হানাফীগণ বলেন, মসজিদে জানাযা পড়া অপছন্দনীয় । দ্বিতীয় বর্ণনাকে শুদ্ধ মনে করে শাফি“গণ বলেন , মসজিদে জানাযা পড়া অপছন্দনীয় নয়।৯ ৬. হাদীস বর্ণনাকারী হাদীসের বিপরীত আমল করার কারণে মুজতাহিদগণের মধ্যে দ্বিমত হয়েছে। ইমাম আবু হানীফা র. বর্ণনাকারীর বর্ণনার তুলনায় তার আমলের উপর গুরুত্বারোপ করেছেন । তাঁর মতে বর্ণনাকারী বর্ণনার বিপরীত আমর করলে উক্ত বর্ণনা অকার্যকর হয়ে যায়। কারণেই হানাফী ফকীহ মুজতাহিদগণ রুকুতে ওঠানামার সময় দুহাদ উত্তোলন করা সমর্থন করেননি । কারণ, সংশ্লিষ্ট হাদীসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইব্‌ন ওমর রা. নিজে এমন আমল ১. আল-কুরআন-২ঃ ২২৮। ২. আল-কুরআন- ৪8 ৪৩। ৩. হুসাইন, হামিদ , হাসান, আলমাদখান, “আল-মারিফাতুল ইলাল ফিকহিল ইসলামী". জর্দান, ২০০৭ ,পৃ ১৭৮। ৪. আল-কুরআন-২ £ ১৮০ । ৫. আল-কুরআন- ৪৫ ১১। ৬. সুযূতী , ইমাম, “আল-জামিউস সাগীর', কায়রো, মাকতাবাতুল হাদীস, ১৯৭১, খন্ড ২য় , পৃ ১৯২। ৭-৯. ইসলামী আইন ও বিচার”, ৭ম বর্ষ, সংখ্যা ২৫, প্রাগুক্ত, পূ ১১৩, ১১৪, ১১৫ । করতেননা । পক্ষান্তরে জমহুর মুজতাহিদগণের মতে বর্ণনাকারী ব্যক্তিগত ইজতিহাদের ফলে স্বীয় বর্ণনার বিপরীত আমল করতে পারেন । তার আমল ধর্তব্য নয় বরং বর্ণনা ধর্তব্য ।+ ৭. প্রত্যেক মুজতাহিদের জ্ঞানের বৈচিত্র দৃষ্টিভংগির পার্থক্যের কারণে কুরআন, সুন্নাহর অর্থ, মর্ম উপলদ্ধিতেও মুজতাহিদগণের মত পার্থক্য হয়েছে। এমর্মে পবিত্র কুরআনে এসেছে প্রত্যেকের একটি ব্যক্তিগত অভিমত আছে যে দিকে সে মুখ ফেরায়” ।২ এতে বলা যায় প্রত্যেক ফকীহ মুজতাহিদের নিজস্ব দৃষ্টিভংগি থাকতে পারে । ৮. সাহাবাগণ প্রদত্ত ফাতাওয়াসমূহ গ্রহণে ইমামগণের মতানৈক্য ৯. এক বর্ণনার উপর অপর বর্ণনার প্রাধান্য দেয়ার মানদন্ডে ইমামগণের মতানৈক্য ১০. ধর্মীয় ও সামাজিক পরিবেশের পার্থক্যের ফিকৃহ প্রণয়নে ইমামগণের মতবিরোধ ১১. কিয়াস গ্রহণ করার বিষয়ে ইমামগণের মতানৈক্য ১২. মুজতাহিদগণ সবাই সমান মেধা, প্রজ্ঞা ও যোগ্যতাসম্পন্ন ছিলেননা ১৩ আইনের ব্যাখ্যাদাতা অসংখ্য হবার কারণে ১৮

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।