1910160 (/171/21511)/1151160/010101 71210051601 “আলিমগণের যে ভিন্ন ভিন্ন মতামত গড়ে ওঠেছে তাকে মাযহাব বলে। এভাবেও বলা যায়, মাযহাব হল ইসলামী শরী“আতের বিষয়ে দলীল-প্রমানের ভিত্তিতে মুজতাহিদ কর্তৃক সুষম ব্যাখ্যা।২ এভাবেও বলা যায়, কুরআন-সুন্নাহ থেকে বিধান উদ্ভাবনে মতভেদ থেকে সৃষ্ট মুসলমানদের মধ্যে বিভক্ত চিন্তার গোষ্ঠীসমূহকে বুঝাতে মাযহাব শব্দটি ব্যবহ্যত হয় ।৩ ইজতিহাদ ()ঃ ইজতিহাদের শাব্দিক অর্থ অধ্যবসায়, প্রচেষ্টা, প্রয়াস, কঠোরশ্রম, উদ্দিষ্ট লক্ষ অর্জনের জন্য যথাসাধ্য চেষ্টা করা, ইত্যাদি। পরিভাষায় ইজতিহাদ বলে, কুরআন- সুন্নাহর মধ্যে কোন বিষয়ে স্পষ্ট বিধান না পাওয়া গেলে উক্ত বিষয়ে সঠিক বিধান নির্ণয়ের জন্য মুজতাহিদ ফকীহ কর্তৃক তাঁর সর্ব শক্তি, যোগ্যতা ও সামর্থ নিয়োগ করা ।” এভাবেও বলা যায়, কুরআন-হাদীসে যেসব বিধান প্রচ্ছন্ন রয়েছে সেগুলো চিন্তাগবেষণার মাধ্যমে আহরণ করা। যিনি একাজটি করেন তিনি মুজতাহিদ। এভাবেও বলা যায়, যিনি কুরআন-হাদীস বুঝে আমল করেন তিনি মুজতাহিদ আর মুজতাহিদ প্রদত্ত ব্যাখ্যার অনুসরনকে বলে মুকাল্লিদ । রাসূলুল্লাহ সা.-এর জীবনকাল হতে এখন পর্যন্ত ইজতিহাদের অস্তিত রয়েছে। রাসূলুল্লাহ সা. সব সমস্যার সমাধান অহীর মাধ্যমে দিয়েছেন । কোন বিষয়ে অহী না পেলে ইজতিহাদ করেছেন । আবু দাউদ শরীফের এক বর্ণনায় এসেছে, “দুই ব্যক্তির মধ্যে বিবাধ মিমাংসার সময় তিনি বলেন, এ বিষয়ে আমার রায় প্রয়োগ করেই তোমাদের মীমাংসা করে দেব।"€ রাসূলুল্লাহ সা.-এর জীবদ্দশায় সাহাবাগণের ইজতিহাদেও দ্বিমত হয়েছে। বনী কুরায়জার যুদ্ধ এর প্রমান । রাসূলুল্লাহ সা. বনী কুরায়জার উপর আক্রমণ উদ্দেশ্যে সৈন্যবাহিনী প্রেরণকালে তাদেরকে বনী কুরায়জার বস্তিতে পৌঁছে আসরের নামায আদায় করার জন্য নির্দেশ দিয়েছিলেন । কিন্তু পথিমধ্যে আসর নামাযের সময় হলে কেউ রাস্তায় নামায আদায় করলেন কেউ বনী কুরায়জায় পৌঁছে আদায় করলেন । অর্থাৎ তাঁদের ইজতিহাদে দ্বিমত হল । একদল সাহাবী হাদীসটির সরাসরি অর্থ গ্রহণ করলেন, অপর দল হাদীসের নিহিত তাৎপর্ষের দিকে লক্ষ করলেন যে, এর দ্বারা উদ্দেশ্য দ্রুত বনীকুরায়জায় পৌঁছা , রাস্তায় নামায আদায় না করা উদ্দেশ্য নয়। তাই রাস্তায় নামায পড়ে নিলেন । ঘটনাটি শুনে রাসূলুল্লাহ সা. কাউকে দোষারোপ করেননি | পবিত্র কুরআনে অসংখ্য স্থানে বান্দার জ্ঞানকে পরিশীলন করতে বলা হয়েছে ৷ এ ছাড়া মহানবী হযরত মুহাম্মদ সা. সর্বশেষ নবী । তাঁর দ্বীন কিয়ামত পর্যন্ত আব্যাত থাকবে । এ সুদীর্ঘ সময়ের যাবতীয় নতুন সমস্যা ও অবস্থার সমাধান দিতে হবে। তাই ইজতিহাদের ধারা অব্যাহত থাকবে । তিরমিযী ও আবু দাউদ শরীফে এসেছে, রাসূলুল্লাহ সা.হযরত মুআয বিন জাবালকে ইয়ামানের গভর্ণর নিয়োগ করে পাঠাবার সময় ইজতিহাদের অনুমতি দিলেন এবং ইজতিহাদের যোগ্যাতা সম্পন্নদের প্রশংসা করলেন। অপর এক হাদীসে এসেছে, ( ) “রাসূলুল্লাহ সা. বলেন, আল্লাহ তা“আলা প্রতি শতাব্দীতে উম্মতের জন্য এমন লোক পাঠাবেন যিনি দ্বীনকে নবায়িত করবেন ।”* এ হাদীস প্রমান করে যে, আল্লাহ তাআলা প্রতি শতাব্দীতে উদ্ভূত সমস্যা সমূহ দূর করার জন্য মুজতাহিদ অথবা মুজাদ্দিদ প্রেরন করবেন। এ ভাবে ইসলাম নবায়িত হয়ে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে । সুতরাং ইজতিহাদ ইসলামের নিরবচ্ছিন অংশ । কুরআন-হাদীস যেমন শরী“আতের মূল তেমনি এ দুটি উৎসের ভিত্তিতে কাল পরিক্রমায় উভভাবিত ইজতিহাদ প্রসূত ইজমা ও কিয়াস শরয়ী বিধানের উৎস। পার্থক্য এতটুকু যে, কুরআন-সুন্নাহ তর্কাতীত উৎস, পক্ষান্তরে ইজতিহাদে তর্কের অবকাশ রয়েছে। তবে কুরআন-হাদীসের মূলনীতি ও আদর্শের আলোকে জীবনের প্রতিটি নতুন অবস্থা ও পরিস্থিতির ব্যাখ্যা বিশ্লেষণে ইজতিহাদ, ইসতিমবাতের আবশ্যকীয়তা রয়েছে ।” ১. আল-মুনজিদ, দেওবন্দ, কুতুবখানা-ই মুস্তাফাফিয়্যাহ, ১৯৭৪, পৃ ৩৫৭। আলী হায়দার; এ আঁ; এন্ট-ড-উল্স-মাধ্যমিক ইসলাম শিক্ষা, টাকা, পাণ্ডেরী পাবলিকেশান্স লিঃ, ২০০৩, পৃ২১৮। ৩. ইসলামী আইন ও বিচার, বর্ষ ৭ম, সংখ্যা২৫, প্রাপ্তক্ত,পূ ১০৩-৪। ৪. আল-মুনজিদ, প্রাণুক্ত, পৃ ৮৩১; ফজলুর রহমান, মুহাম্মদ, ড., “ আধুনিক আরবী-বাংলা অভিধান,” ঢাকা, রিয়াদ প্রকাশনী, ২০০৭, ৪র্থ সংস্করণ, পৃ ২৫৬; মোল্লা জিউন আহমদ, “নূরুল আনওয়ার," ঢাকা, এমদাদিয়া লাইব্রেরী,১৩৯৬ বাং, পূ ৩৬৫। ৫. তোহা, ড., “দিরাসাতুল ফিল ইখতিলাফাত আল-ফিকহিয়্যা, বৈরুত, মাকতবাতুর রিসালাহ, ১৯৮৫,পৃ ৫৮ ; মাহমুদুল হাসান বূলন্দ শহরী, মুফতী, “গায়রে মুকাল্লিদীন কা মাযহাব, নতুন দিল্লী. ফরীদ বুক ডিপো লিঃ, তাবি, পৃ৩। ৬. তোহা, ড., প্রাগুক্ত, পৃ ৫ ; মাহমুদুর হাসান বুরন্দ শহরী , মুফতী, প্রাগৃক্ত, পূ ৩। ৭. মিশকাতুল মাসাবীহ” প্রাগুক্ত, পৃ ৩০। ৮. সংগ্রামী সাধকদের ইতিহাস” প্রাপ্ত, ১ম খন্ড ,পৃ৮৪। ইজতিহাদে মতানৈক্য এবং বিভিন্ন মাযহাব উৎপত্তির কারণঃ ১.পবিত্র কুরআন ও মহানবী সা.-এর হাদীসে একাধিক অর্থবোধক শব্দের ব্যবহারের কারণে যেমন-পবিত্র কুরআনে এসেছে, ( ) “তালাকপ্রাপ্তা স্ত্রী তিন কুরুকাল প্রতীক্ষায় থাকবে ।'১ ইমাম আবু হানীফা র. কুরু শব্দ দ্বারা হায়িজ তথা মাসিক শ্রাব অর্থপ্রণ করেছেন। অপর দিকে ইমাম শাফিঈ র. কুরু শব্দ দ্বারা তুহুর তথা পবিত্রতা অর্থধ্রহণ করেছেন । আরবদের নিকট দুটো অর্থই প্রচলিত আছে। অপর উদাহরণঃ রাসূলুল্লাহ সা.-এর হাদীসে এসেছে- “তোমরা গোঁফ ছাঁট এবং দাড়ি লম্বা কর ।' হাদীসে দ্বারা কেউ অর্থপ্রহণ করেছেন বৃদ্ধি করা, কেউ অর্থগ্রহণ করেছেন-হাস করা । শব্দটি আরবী ভাষায় উভয় অর্থে ব্যবহৃত হয়। ২. শব্দের প্রত্যক্ষ ও পরোক্ষ অর্থপ্রহণে মত পার্থক্য যেমন-পবিত্র কুরআনের বাণী “ “অথবা তোমরা স্ত্রীদেরকে স্পর্শ করবে ।'২ আয়াতে শব্দের অর্থ হাত দ্বারা স্পর্শ করা । হানাফী মাযহাব মতে এর পরোক্ষ অর্থ সহবাস করা । উপরোক্ত কারণে মুজতাহিদগণের মধ্যে পবিত্রতা সংক্রান্ত ১৭
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।