1910160 (/171/21511)/11751160/010101 71210051601 খ্যাত। তিনি হাদীস শাস্ত্রের নির্ভরযোগ্য ইমাম ছিলেন । তাঁর নিকট হতে অসংখ্য মুহাদ্দিস হাদীস শ্রবণ করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-১. আব্দুল্লাহ ইব্ন মোবারক (মূ ১৮১হি.), ইয়াহইয়া আল-কান্তান ,৩. ইবনুল মাহদী , ৪. ইব্ন ওয়াহাব , ৫. ইবনুল কাসিম , ৬. ইব্ন ইউসুফ, ৭. সাঈদ ইব্ন মানসুর প্রমুখ । ইমাম শাফি'ঈ ও ইমাম মুহাম্মদ তাঁর ছাত্র। ইমাম মালিক সুক্ষভাবে চিন্তা ভাবনা করে হাদীসের উত্তাদ নির্বাচন করতেন । তাঁদের ছীনদারী, স্মৃতিশক্তি, হাদীস বর্ণনার যোগ্যতা ও শতবিলী বিবেচনা করে তাদের পছন্দ করতেন ।২ ইমাম মালিক মাসআলা ইজতিহাদে মদীনা বাসীর আমলকে প্রাধান্য দিতেন । মদীনা বাসীর আমল ও খবরে ওয়াহিদের মধ্যে বিরোধ বাঁধলে তিনি মদীনা বাসীর আমলকে প্রাধান্য দিতেন। তাঁর বিশ্বাসমতে মদীনা বাসীর আমল পূর্বপুরুষদের নিকট হতে প্রাপ্ত । আর তারা তা সাহাবাগণ হতে সংগ্রহ করেছিলেন। তাই তিনি খবরে ওয়াহিদের উপর তাদের আমলকে প্রাধান্য দিতেন । ইমাম মালিক সুন্নাহর পর কিয়াসের আশ্রয় নিতেন মালিকী মাযহাবের সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ হল আল-মুয়ান্তা। ফিকহী গ্রন্থের রীতি অনুযায়ী এর পরিচ্ছেদসমূহ সাজানো । অতঃপর হাদীস সাহাবাগণের আসার উক্ত পরিচ্ছিদে উল্লেখ করা হয়েছে। ইমাম শাফি'ঈ র. এর মতে আল্লাহর কিতাবের পর সর্বাপেক্ষা বিশুদ্ধ গ্রন্থ মুয়ান্তা। এ মাযহাবের মৌলিক ও প্রধান মাসআলাসমূহ “আল-মুদাওয়ানাহ.। গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এ গ্রন্থে মাসআলা সংখ্যা ছত্রিশ হাজার । এ ছাড়া “আল-মুখতাসারুল কাবীর' মালিকী মাযহাবের একটি বিখ্যাত গ্রন্থ । এর রচয়িতা আব্দুল্লাহ ইব্ন আবুল হাকাম আল-মিসরী। অপর একটি বিখ্যাত গ্রন্থ “আল-মুসতাখরাজ' অপর একটি বিখ্যাত গ্রন্থ । এর রচয়িতা মুহাম্মদ ইব্ন আহমদ আল-কুরতুবী। এ ছাড়া মুহাম্মদ ইবন আহমদ রচিত “আল-জামী*, ফিক্হ শিক্ষার গুরুত্বঃ ব্যক্তির যাবতীয় অধিকার ও কর্তব্যসমূহ বিষয়ে সম্যক জ্ঞান লাভ করাকে ফিক্হ বলে । এ অর্থে ইবাদত ও “আমল সম্ভব নয়! তবে এতটুকু পরিমান ফিক্হ জানলে তাকে ফকীহ বলা যাবেনা । ফিক্হ শিক্ষার গুরুতৃ প্রসংগে পবিত্র কুরআনে এসেছে, “তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয়না, যাতে তারা দ্বীন সম্পর্কে জ্ঞান লাভ করে। এবং সম্প্রদায়কে সতর্ক করতে পারে যখন তারা তাদের নিকট ফিরে আসে । যাতে তারা সতর্ক হয় ।২ ১.ইসলামী বিশ্বকোষ, প্রাগুক্ত, পৃ ৮০। ২. জামাল উদ্দিন, মুহাম্মদ, ড. ; প্রাগুক্ত, পূ ৪১১। ৩.ইসলামী আইনের সংক্ষিপ্ত ইতিহাস" প্রাণ্ুক্ত, পূ ৭৪। ১.আব্দুর রহীম,মাওলানা, “হাদীস সংকলনের ইতিহাস", প্রাণ্ক্ত, পূ ৩৩৩ ; মাসিক মদীনা", বর্ষ ৪৮,সংখ্যা ৩, জুন,২০১২, পৃঙ০। দ্বিতীয় অধ্যায় : মাযহাবসমূহের উৎপত্তি ও ক্রমবিকাশ পরস্তাবনাঃ মাহাব ( ), ইজতিহাদ () ও তাকলীদ ( ) শব্দগুলো মুসলিম সমাজে ব্যাপক ভাবে পরিচিত । মুষ্টিমেয় কিছু জনসংখ্যা ছাড়া সবাই এসবের অধীন রয়েছি। আমাদের পূর্বসূরী মুজতাহিদ ইমামগণ যেসব মাযহাব তথা অভিমত সৃষ্টি করেছেন মুসলিম দুনিয়া সেগুলো দ্বারা অনুসৃত হচ্ছে। এর বাইরে থাকার মত সুযোগ নেই। সহীহ দ্বীনের উপর চলতে মাযহাব অনুসরণের বিকল্প নেই। তবে ইসলামের পূর্ণঙ্গতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির বদৌলতে উভভাবিত নতুন নতুন সমস্যাসমূহের সমাধান কল্পে যোগ্য মনীষীগণের জন্য ইজতিহাদের রাস্তা উম্মুক্ত রাখা হয়েছে। মাযহাবঃ মাযহাব () আরবী শব্দ। এর আভিধানিক অর্থ মত, মতবাদ, শিক্ষা, চলার পথ, ধর্মমত, অনুসৃত পথ, রাস্তা সম্পর্কিত মৌলিক বিষয় সমূহ অভিন্ন রেখে এগুলোর ব্যবহারিক দিক এবং শাখা-প্রশাখায় যোগ্যতাসম্পন্ন মুজতাহিদ ১৬
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।