ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 নাসিখ মানসুখ সম্ম্পকে পারদর্শী ছিলেন । তিনি নির্ভরযোগ্য হাদীস খুঁজতেন। তিনি বলতেন, রাসূলের হাদীস সম্পূর্ণ রূপে গ্রহণ করা হবে । কোন মাসআলায় সাহাবাগণের মতভেদ থাকলে একটি মত গ্রহণ করা হবে । তাঁদের মতের বাইরে যাবনা । তাবি'ঈগণ ইজতিহাদ করে থাকলে আমরাও ইজতিহাদ করব। তিনি এও বলতেন, আমার অভিমত রাসূল কিংবা সাহাবাগণের অভিমতের পরিপন্থি হলে তা পরিত্যাগ কর। বিশুদ্ধ হাদীসই আমার মাযহাব ।৪ “আল-মুগনী” কিতাবে এসেছে, প্রখ্যাত মুহাদ্দিস কিরমানী শাফি“ঈ বলেন, ফিকহে হানাফীতে যদি মহান আল্লাহর গোপন রহস্য না থাকত তাহলে ইসলামের অর্ধেক জ্ঞান-বিজ্ঞানের এই বিপুল সমাবেশ হতনা, এত বিপুল সংখ্যক লোক তাঁর অনুসরণ করতনা। এমনকি আব্দুল্লাহ ইবন মোবারকও তাঁর ফিক্হ গ্রহণ করতেননা । সাড়ে চারশ* বছর ধরে তাঁর ফিক্হ ও রায়ের উপর যেভাবে গণমানুষ আমল করে আসছে এটা তার বিশুদ্ধতার প্রমান ৫ মূলত ইমাম আযম র. “ইলমে ফিক্হ লিপিবদ্ধ করে সারা দুনিয়ায় সুখ্যাতি অর্জন করেছেন। ইমাম আযম উপাধীতে ভছষিত হয়েছেন। হাজার বছর ধরে তাঁর ফিক্হ গণমানুষের সার্বিক চাহিদা পূরণ করছে। মানুষের ঈমান, আকীদা, আমল , আখলাক, কাজ-কারবার , ব্যাবসা-বাণিজ্য ,আইন-আদালতসহ জীবনের সকর ক্ষেত্রে অনন্য সেবা দিয়ে আসছে ।৬ হানাফী ফকীহগণঃ হানাফী ফিক্হর বুনিয়াদ রচিত হয়েছে ইমাম আযমের সুযোগ্য ছাত্র শিষ্যবৃন্দের সম্মিলিত প্রচেষ্টা দ্বারা । এর বুনিয়াদকে সুদৃঢ় রূপদান করেছেন যারা তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেনঃ ইমাম আবু ইউসুফ র. ঃ নাম আবু ইউসুফ ইয়াকুব ইব্‌ন ইবরাহীম আল-আনসারী। (১১৩/৭৩১-১৮২/৭৯৮ ) তিনি ইব্ন আবূ লায়লার নিকট হতে “ইলম ফিক্হ শিক্ষা করেন এবং কিছুদিন তার সান্নিধ্যে কাটান। অতঃপর ইমাম আবু হানীফার মজলিসে উপস্থিত হয়ে তাঁর ছাত্র ও শিষ্যে পরিণত হন । হানাফী মাযহাবের উপর তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন । তাঁর রচিত গ্রন্থ “কিতাবুল খারাজ' একটি অমর গ্রন্থ । তিনি ছিলেন খলীফা হারুনুর রশীদের রাজতৃকালের (৭৮৬-৮০৯ খু. ) প্রধান বিচারপতি । তাঁর ইজতিহাদ নীতি ছিল কুরআন সুন্নাহ বিধান বের করা । উক্ত দুটোতে না পেলে সাহাবাগণের ইজমার মধ্যে সমাধান খুঁজতেন। তাতে না পেলে ইজতিহাদ , অভিজ্ঞতা , মনস্তাততিক প্রজ্ঞার মাধ্যমে সমাধান বের করতেন । তাঁর বিচারিক অভিজ্ঞতা তাকে ইজতিহাদে ব্যাপক সহায়তা করেছে ।৭ ইমাম মুহাম্মদ র. £ পূর্ণ নাম মুহাম্মদ ইব্ন হাসান আশ-শায়বানী। (১৩১/৭৪৮-১৮৯/৮০৪ ) ইমাম আবূ হানীফার মজলিসে উপস্থিত হয়ে তাঁর নিকট “ইলম অর্জন করেন। পরবতীতে ইমাম আবু ইউসুফের নিকট “ইলম অর্জন করেন । তাঁর রচিত গ্রন্থসমূহের মধ্যে আল-জামিউস সাগীর' , “আল-জামিউল কাবীর', আস-সিয়ারুল কাবীর', আস-সিয়ারুস সাগীর", “নাওয়াদির' ইত্যাতি তাঁকে অমরত্ব দান করেছে ।৮ প্রাথমিক যুগের অন্যান্য হানাফী ফকীহগণঃ ১.হাসান ইব্‌ন যিয়াদ লুলুই (মু ২০৪ হি.) , ২.ঈসা ইব্‌ন আবান (মূ ২২১ হি.) , ৩.হিলাল ইব্‌ন ইয়াহইয়া ইবৃন মুসলিম (মু ২৪৫ হি. ), ৪. আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইব্ন সামা'আ আল-মীমী (মূ ২৩৩ হি. ), ৫. আহমদ ইব্‌ন ওমর আল-খাসসাফ (মূ ২৬১ হি.), ৬. ইমাম তাহাবী র. (১২৯/৮৫৩-৩২১/৯৩৩) প্রমুখ 1৯ হিজরী চতুর্থ শতাব্দীর প্রারস্ত হতে আব্বাসীয় খিলাফতের অবসান পর্যন্ত উল্লেখযোগ্য হানাফী ফকীহগণঃ ১.আবৃল হাসান উবায়দুল্লাহ ইব্‌ন হাসান আল-কারখী র.(মূ ৩৪০ হি.), ২.আবু বকর আল-যাস্সাস (মূ ৩৭০), ৩.আবুল লায়স নাসর ইব্‌ন মুহাম্মদ আল-সামারকান্দী র. (মূ ৩৭০ হি.), ৪. ইউসুফ ইবৃন মুহাম্মদ আল-যুরকানী র. (মূ ৩৮৯ হি. ), ৫.আবুল হাসান আল-কুদুরী র. (মূ ৪২৮ হি. ),৬. শামসুল আইম্মা মুহাম্মদ ইব্ন আহমদ আস্সুরাখসী র. (মূ ৫৯০ হি.) ১প্রাণ্ুক্ত, পৃ ৪৫৬। ২. শায়খুল ইসলাম মাদানী কা তরীকে দরস» মাসিক আল-ইরশীদ, পেশোয়ার, ১৯৭৮,পৃ ১৮। ৩.ইসলামী আইনের সংক্ষিপ্ত ইতিহাস, প্রাপ্ুক্ত, পৃ ৬৪। ৪-৫.সিরাজুল ইসলাম, এম, এম, এ, প্রাণ্তক্ত, পৃ ৩৩ ,দশ। ৬.মাসিক মদীনা", প্রাপ্ুক্ত, পৃ ৩২। ৭-৮. ইসলামী বিশ্বকোষ, প্রাপ্তক্ত, পূ ৭৮-৭৯। ৯.প্রাপ্তক্ত,পৃ ৮০ । ৭. আলী ইব্‌ন মুহাম্মদ আল-বাযদবী র. (মূ ৪৮২ হি.), ৮. আবূ বকর ইব্‌ন মাসউদ ইব্‌ন আহমদ আল কাসানী (মূ ৫৮৭ হি.), ৯. ফখরুদ্দীন হাসান ইব্‌ন মানসুর র. (মূ ৫৯২ হি. ), ১০. আলী ইব্ন আবু বকর আল-ফারগানী আল-মুরগীনানী র. (মূ ৫৯৩ হি. )। তাঁর রচিত হিদায়া তাঁকে অমরত্ব দান করেছে। এসকল ফকীহ হানাফী মাযহাবের ব্ধানসমূহের অধিকতর ব্যাখ্যা প্রদান করেছেন । তাঁরা নির্দিষ্ট সীমানা ও পরিবেশে থেকে ইজতিহাদ করেছেন ।১ ইমাম মালিক র.ঃ পূর্ণ নাম মালিক ইব্ন আনাস ইব্ন মালিক ইব্ন আবূ আমির । কুনিয়্যাত আবু আব্দুল্লাহ । মৃত্যুকারে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর । মদীনার জান্নাতুল বাকীতে তাঁকে দাফন করা হয়েছে। তিনি ছিলেন মদীনার খ্যাতিমান “আলিম, হাদীস ও ফিক্হর ইমাম এবং মাযহাবের প্রতিষ্ঠাতা । তিনি নাফে' , মাওলা ইব্‌ন ওমর, মুহাম্মদ ইবনুল মুনকাদির র. ,আবু যুবাইর র. , আয-যুহরী, “আব্দুল্লাহ দীনার র. প্রমুখ মদীনার বড় বড় মুহাদ্দিসগণের নিকট হতে হাদীস শ্রবণ করেছেন । ফিক্হশান্্ শায়খ রবী"আতুর তুর রায়সহ অন্যান্য উত্তাদগণের নিকট শিক্ষা লাভ করেন । ফিক্হশাস্ত্রে তিনি হিযাযের ইমাম বলে ১৫

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।