1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ইজতিহাদী বয়ান, বক্তব্য যেগুলো দলীল-প্রমাণ দ্বারা সমৃদ্ধ নয় সেগুলো গ্রহণ করেননি এবং প্রমাণ হিসেবে পেশ করেননি । তার মতে বুযুর্গদের কথা যদি কুরআন, হাদীস, ফিক্হর, অনুকূল না হয় সেগুলো গ্রহণযোগ্য নয়। অনেক বৈধ বিষয় যেগুলো প্রবীণ বুযুর্গগণ আদায় করতেন সেগুলো সন্দেহাতীত দলীল প্রমাণ দ্বারা প্রমাণিত না হওয়ার কারণে তিনি সেগুলো পালন করতে নিষেধ করেছেন। তিনি বিংশ শতাব্দীতে ঈমান, আকীদা সম্পর্কিত নানা ফেতনা, বিদআত, কুসংস্কারসমূহের সন্তোষজনক জবাব দিতে সক্ষম হয়েছেন। বিরোধী মতবাদসমূহ যুক্তি, দলীল, প্রমাণের মাধ্যমে খন্ডন করতে সক্ষম হয়েছেন। কালপরিক্রমায় উডাবিত আধুনিক দর্শন, মতবাদ ও বিজ্ঞানের প্রভাবে যেসব জিজ্ঞাসার উদ্ভব হয়েছে সেগুলোর উপযুক্ত, সঠিক জবাবও সমাধান পেশ করতে সক্ষম হয়েছেন। তিনি কয়েক হাজার ফাতাওয়া এবং প্রায় একশত গ্রন্থ রচনা করেছেন। এসবের মধ্যে অধিকাংশই ফিক্হ সংক্রান্ত । তিনি শাহ আনওয়ার কাশ্মীরির ইলম ও অভ্যাস উত্তরাধিকারসূত্রে লাভ করেছিলেন । তার ন্যায় পাঠদান, রচনা, মৌলিক বা শাখা প্রশাখায় মাসআলার আলোচনায় সাল্ফ ও খাল্ফ, আকাবিরে উম্মতের অভিমত ও দলীল, প্রমাণসমূহ সামনে রাখতেন এবং সেখান থেকে নিজস্ব অন্তৃষ্টির মাধ্যমে বিশদ বিবরণ পর মাসআলা বর্ণনা করতেন। বিষয়টিকে কেউ হিকমত পরিপন্থী মনে করলেও তিনি সেদিকে ভ্রুক্ষেপ করতেন না। বাস্তবতা হলো মুফতী ফয়যুল্লাহর কঠোর অবস্থানের কারণেই আলিম সমাজের দৃষ্টি শক্তি ফুটে ওঠেছে। অন্যথায় দুর্বল ইলম সম্পন্নরা সে অন্ধকারেই থেকে যেতেন। শুধু সুযোগ সুবিধার বিষয়গুলো গ্রহণ করতেন । অপরদিকে শরীআত তার প্রাণ শক্তি হারিয়ে ফেলত । সত্য প্রকাশ সম্পূর্ণ বন্ধ হয়ে যেত।; তিনি নিজস্ব চিন্তা, গবেষণা, উদ্ভাবনী শক্তিকে অনবদ্য লিখনীর মাধ্যমে প্রচার করে গেছেন। কুরআন সুন্নাহর বিধানাবলিকে সহজবোধ্য করে জাতির সামনে পেশ করেছেন । ফিক্হ সংক্রান্ত তিনি অসংখ্য ফাতাওয়া ও গ্রন্থ রচনা করে গেছেন। তার ফাতাওয়ার সংখ্যা অনুমান পাঁচ হাজার বলে গবেষকদের অনুমান । কয়েক হাজার পৃষ্ঠার ফাতাওয়ার পাগ্ুলিপি রেখে গেছেন; যা এখনো ছাপা হয়নি। ফিক্হ সংক্রান্ত প্রায় পঞ্চাশটি গ্রন্থ রচনা করেছেন। বিংশ শতাব্দীর এই স্বনামধন্য পপ্তিত মনীষীর জীবন ও কর্ম প্রতিভা ছিল ঈর্ষনীয়। দেশ-বিদেশে যেভাবে তার যোগ্যতা ও প্রতিভার আকৃষ্ঠ স্বীকৃতি রয়েছে; তার সমপেশা, সমবয়সী, সমশিক্ষিত ও সমকালীনগণ তাকে যেভাবে মূল্যায়ন ও মর্যাদা দান করেছেন তাতে দৃঢ়তার সাথে বলা যায় যে, এ মনীষী কালের গৃহবরে কখনো হারাবেন না। নিকট ও দূর অতীতেও তিনি থাকবেন নন্দিত, পাবেন স্বীকৃতি। তার মহান শিক্ষা, আদর্শ, সংস্কার কর্মের সার্বজনীনতা, গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনাগতকাল অব্যাহত থাকবে । তার জীবন, কর্ম, চিন্তা, চেতনা বহুকাল আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে । গ্রন্থপল্জী: যেসব গ্রন্থ থেকে সাহায্য নেয়া হয়েছে দেওবন্দ, দারুল কিতাব ১৯৯১। দিল্লী, কুরআন বাজার, উর্দু জামে মসজিদ, ১৯৬২। আব্দুর রহীম, মাওলানা : ইসলামী অর্থনীতির ভূমিকা ঢাকা, খায়রুল প্রকাশনী, ১৯৮৭। ২১২
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।