1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ইজতিহাদী যোগ্যতার উভভাবনী শক্তির ফলে ফিকহশাস্ত্রে স্বতন্ত্র ভূমিকা রাখতে সক্ষম হন। একজন আদর্শ শিক্ষক হিসেবে অনবদ্য ভূমিকা পালন করেছেন । তিনি ছাত্রদের সাথে গ্লেহপূর্ণ আচরণ করতেন । মাদ্রাসায় আনুষ্ঠানিক শিক্ষা দানের পরও নিজ বাসস্থান এমনকি চলার পথে শিক্ষার্থীকে পাঠদান করতেন । এজন্য কোন ধরণের পারিশ্রমিক নিতেন না। জ্ঞানার্জন ও জ্ঞান বিতরণে ছিলেন সিদ্ধহস্ত। কর্মজীবনে অসংখ্য উদাহরণের পাশাপাশি গ্রন্থ রচনায়ও তার অবদান অপরিসীম | তিনি ছিলেন মৌলিক প্রতিভার অধিকারী । ইলমী দুনিয়ায় নিজস্ব চিন্তা, কর্ম, নিজস্ব ভাষা, শক্তি ও স্বাতন্ত্রের যে পরিচয় রেখেছেন বাংলাদেশের আলিমদের মধ্যে তা কমই দেখা যায়। তিনি ছিলেন বাস্তববাদী, জীবনধর্মী, সমাজ সচেতন, ইলমী মূর্ত প্রতীক। হাজারও আলিম, ফকীহ, মুফতী সৃষ্টিতে তিনি যেমন অনন্য ভূমিকা রেখেছেন, তেমনি নিজস্ব চিন্তা, গবেষণা উদ্ভাবনী শক্তিকে অনবদ্য লিখনীর মাধ্যমে প্রচার করে গেছেন। তাকওয়া ও পবিত্রতার এক অদ্ভুত নমুনা ছিলেন তিনি । তার চলাফেরা কথাবার্তা, আচার, আচরণ, ইখলাস, লিল্লাহিয়ত সবাইকে মুগ্ধ করেছে। তার পুরো জীবন ছিল ইখলাসে পরিপূর্ণ, ইখলাসের মূর্তপ্রতীক, লিল্লাহিয়াতের জলন্ত প্রতিচ্ছবি । লেখাপড়ায় তার গভীর মনোযোগ, তার পারিপার্িক অবস্থা, স্তরের ছিলেন বটে কিন্তু তার চালচলন ছিল একজন অতি সাধারণ মানুষের মত। তার খাওয়া-পরা, ওঠা- বসা, চাল-চলন ছিল সাধারণের চেয়েও সাধারণ । যে বিষয়টিকে তিনি কুরআন সুন্নাহর আলোকে হক মনে মানুষ গড়ার চিন্তায় ছিলেন নিমগ্ন । উম্মতের কল্যাণ কামনা ও সঠিক নেগরানীর জন্য সর্বদা ব্যাকুল ছিলেন। হাদীস ও ফিকহে অভিজ্ঞ এ আলিমে দ্বীনের নিকট অনেক প্রশ্নের উত্তর সহজে খুঁজে পাওয়া যেত। সারা দেশে অসংখ্য ছাত্র ভক্ত, অনুরাগী ও তার আদর্শের অনুসারী রয়েছেন। দলীয় রাজনীতির সাথে তিনি সক্রিয় ছিলেন না, কিন্তু দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে গভীর দৃষ্টি রাখতেন । তিনি নিজের ভুল স্বীকার করতেন এবং আল্লাহর নিকট সঠিক হিদায়াত কামনা করতেন । তার মধ্যে যেসব গুণাবলীর সমাগম ছিল, তার খেদমতে বসে যে মানসিক প্রশান্তি লাভ করা গেছে তা অন্য কারো নিকট পাওয়া যায়নি । তার মৃত্যু সংবাদ অন্তর সমূহে বজ্রপাতের ন্যায় আঘাত করেছিল । সূর্য যেমন পুবে উদয় হলে পশ্চিমের অধিবাসীরাও আলো অনুভব করেন এবং পশ্চিমে অস্তমিত হলে পুবের অধিবাসীরাও অন্ধকার অনুভব করেন; তার মৃত্যুতেও এমন সব মানুষের অন্তর ব্যাথা বেদনায় অস্থির হয়ে উঠেছিল যাদের সাথে তার আত্মীয়তার কোন সম্পর্ক ছিল না। মুফতী সাহেব ছিলেন অত্যন্ত নিরহংকার ও অমায়িক মানুষ । সহকর্মী ও ছাত্রদের প্রতি তাঁর দায়িত জ্ঞান ছিল প্রখর। ছোটবড় সবার সাথে হাসিমুখে মেলামেশা করতেন । উর্ধ্বতন কর্তৃপক্ষ, শিক্ষকগণের প্রতি সীমাহীন বিশ্বস্ততা ও আনুগত্য প্রদর্শন করেছেন। তার ব্যক্তিত্ব ছিল আকর্ষণীয়, সমালোচনার উর্ধ্বে । সর্বস্তরের মানুষ তাকে অতি আপনজন মনে করতেন। দুনিয়াতে যারা আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছেন এবং আল্লাহ পাক যাদেরকে তার নৈকট্য দানের জন্য নির্বাচিত করেছেন, যারা ইলমে দ্বীনের নূর প্রচারে ছিলেন নিবেদিত প্রাণ, মুফতী ফয়যুল্লাহ ছিলেন তাদের একজন । ইল্ম ফিক্হ'র প্রতি তার উৎসাহ, উদ্দীপনা, নিমগ্নতা ছিল অস্বাভাবিক । কালক্রমে তিনি ফিক্হ, ফাতাওয়ায় গবেষণা ও উদ্ভাবনী শক্তি অর্জন করেন । ইসলামী আইন বিদ্যায় অসাধারণ পাপ্তিত্য এবং ইজতিহাদি যোগ্যতার ফলে ফিক্হশান্ত্ে স্বতন্ত্র ভূমিকা রাখতে সক্ষম হন। অসংখ্য আলিম, মুফতী, ফকীহ সৃষ্টিতে অনন্য ভূমিকা রাখেন। বিংশ শতাব্দীর একজন পূর্ণাঙ্গ ফকীহ মুফতী ছিলেন তিনি । সমসাময়িক যুগের ফিক্হ চর্চায় তার ন্যায় দ্বিতীয় কেউ ভূমিকা রাখতে পারেননি । ভারতবর্ষে উল্লেখযোগ্য মনীষীগণের প্রায় সবাই তার দরবারে এসেছেন, সাক্ষাত করেছেন। তিনি হাটহাজারী মাদ্রাসার মজলিসে ইলমীর শিরোমনি ছিলেন। সর্বসম্মতিক্রমেই তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ ফকীহ, মুফতী | তিনি মুজতাহিদ সুলভ জ্ঞান, প্রজ্ঞা দ্বারা দলীল প্রমাণের মাধ্যমে যুগের চাহিদা পূরণে গৌরবজনক ভূমিকা রাখতে সক্ষম হয়েছেন। ফিকহ ও ফাতাওয়া ২১০
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।