ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 হাটহাজারী মাদ্রাসা পরে দারূল উলুম দেওবন্দ হতে হাদীসের সর্বোচ্চ ডিত্বী লাভ করেন। হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতার মাধ্যমে তার কর্মজীবন আরম্ভ হয়। মাদ্রাসায় হাদীস, ফিকহ, নাহু, সরফ, মানতিক, সাহিত্য ইত্যাদি পাঠদান করতেন। সাথে ফাতাওয়া প্রদানের দায়িতু পালন করতেন। কালক্রমে তিনি একজন শ্রেষ্ঠ শিক্ষক, লেখক, সংক্কারক, বর্ষীয়ান আলিমে দ্বীনের খ্যাতি ও মর্যাদা অর্জন করেন । তার পূর্ব পুরুষগণ ছিলেন আরব বংশোডুব। আভিজাত্য, শ্রেষ্ঠতৃ, খোদাভীরুতা, বিশ্বস্ততা, জ্ঞান বিজ্ঞানের প্রতীক ছিলেন। এঁতিহ্যগতভাবে আধ্যাত্মিক সাধনায় অভ্যস্ত ছিলেন । মুফতী সাহেব অনুপম চারিত্রিক মাধুর্যের পরিমগ্তলে লালিত পালিত হয়েছেন। সে পরিবেশে তার শৈশব, কৈশর ও যৌবন অতিবাহিত হয়েছে। জনুগত পরিবেশ পরিমগ্জলের মনস্তাত্তিক প্রভাব তার ব্যক্তিতে ক্রমান্বয়ে বিস্তার করেছিল। শরীআত ও ধর্মীয় বিকৃতি ও অপব্যাখ্যা তাকে আহত করেছিল। তাই দ্বীনী ইলম এদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য হাটহাজারী মাদ্রাসায় অধ্যাপনার বিশাল দায়িতু পালন করেছেন। পরবর্তীতে নিজ বাড়ী জীবনের বৈশিষ্ট্য । এক্ষেত্রে কারো আপত্তির পরোয়া করতেন না। এর ফলে অনেকের সাথে তার দূরতের সৃষ্টি হয়। তাই তিনি স্বাধীন চিন্তা, চেতনা, স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে পবিত্র মদীনার প্রথম মাদ্রাসা আসহাবুস সুফফার অনুকরণে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেন। একটি অজপাড়ার্গায়ে, নিভৃত পল্লীতে তিনি ইলমী আন্দোলনের যে জাগরণ সৃষ্টি করে গেছেন তা অভাবনীয় ও অভূতপূর্ব বিষয় । সেই জাগরণের ঢেউ সারা দেশে আছড়ে পড়েছে। দেশের প্রতিটি আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার হাজার তালিবে ইলম তার প্রতিষ্ঠিত মেখল মাদ্রাসায় প্রতি বছর শিক্ষা লাভে ধন্য হয়। তিনি জাহিলিয়্যাত ও ভোগবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন, ইসলামের যে বৈশিষ্ট্যগুলো সমাজ হতে মিটে গিয়েছিল সেগুলো আলোকোজ্জীল করেছেন, উম্মাহর অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করেছেন, দ্বীনের মূল উৎসসমূহ হেফাজতের চেষ্টা করেছেন, হাদীস ও ফিক্হশান্ত্র নতুন করে সম্পাদনের দায়িতু আঞ্জাম দিয়েছেন, সমাজের প্রতি হিসাব নিকাশের আবশ্যিক দায়িত্ব পালন করেছেন। সঠিক, বিশুদ্ধ, প্রকৃত ইসলামের প্রতি মানুষকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। দ্বীনের প্রচার প্রসারে চরম আত্মত্যাগ স্বীকার করে সকল প্রতিকূলতা মোকাবেলা করতে সক্ষম হয়েছেন। বিলাসী, আয়েশী জীবন যাপনের পরিবর্তে নির্লোভ, নির্মোহ, সাদাসিধে জীবন যাপন করেছেন। রূহানিয়াতের আলোকধারায় মানুষকে হিদায়াত করেছেন । নিজের জ্ঞান, মেধা, মনন, প্রজ্ঞা ও দূরদশীঁতা ও আধ্যাত্মিক শক্তি বলে মুসলিম উম্মাহর চালিকা শক্তির ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন। বিভিন্ন শাস্ত্রের প্রতিভাবান আলিম, ফকীহ, মুফতী হিসেবে সমধিক খ্যাতি লাভ করেছেন। একজন জ্ঞান তাপস, শিক্ষক, ফকীহ, লেখক, সমাজ সংস্কারক হিসেবে জাতিকে সেবা দিয়ে গেছেন। বিংশ শতাব্দীতে ভারতবর্ষে যে কয়জন খ্যাতিমান আলিম, মাশাইখ, সংক্কারকের আবির্ভাব হয়েছে মুফতী ফয়যুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম । তিনি ইলমী ময়দানের মানুষ হিসেবে খ্যাত ছিলেন। তার লিখনী ভবিষ্যত প্রজন্মের জন্য যুগ যুগ ধরে ইল্মী রেহনুমায়ী করবে এটাই প্রত্যাশা । তার রচনাসমূহ ছিল মৌলিক । বেশ কিছু গ্রন্থ সংকলন হিসেবেও তৈরী করেছেন । তার রচনাসমূহ আরবী, ফার্সী ও উর্দূ ভাষায় । রচনার ভাষা সহজ, সরল ও প্রাঞ্জল । তার রচনায় পবিত্র কুরআনের তাফসীর, হাদীসের ব্যাখ্যা, মুসলিম মিল্লাতের ধমীয়, নৈতিক, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়সমূহ স্থান লাভ করেছে। অধ্যয়ন, অধ্যাপনা, গ্রন্থ রচনা, তার মজ্জাগত বিষয় ছিল। শিক্ষা বিস্তার ও গবেষণায় কৃতিত্ের স্বাক্ষর রেখেছেন। আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ছিল তার জীবনের ভূষণ । ভোগ বিলাস, লোভ লালসা হতে দূরে অবস্থান করে পৃতপবিত্র জীবন যাপন করেছেন । ভারতবর্ষের মানুষ তাকে মুফতী আযম উপাধিতে ভূষিত করেছেন। তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হানাফী মাযহাব অনুসরণ করতেন । আজীবন হানাফী মাযহাব সম্মত ফাতাওয়া ও ফিকহ চর্চা ও রচনা করেছেন। ফিকহ ও ফাতাওয়া চর্চায় তার অবদান অসামান্য । এক্ষেত্রে তিনি নিজস্ব চিন্তাধারার স্ফুরন ও স্বকীয় চেতনাবোধের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। ফিকহ, ফাতাওয়া, ইসলামী আইন বিদ্যায় অসাধারণ পান্তিত্য, প্রজ্ঞা, ২০৯

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।