ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 ছিলাম অধ্যাপনা, মুতালা'আ, গবেষণা, রচনা, সংস্কার কর্ম নিয়ে । তার জীবনে কর্মের দর্শন ছিল ছোট ছোট সুন্নতৈর উপর আমল করে বড় বড় ফযীলত অর্জনের চেষ্টা করা । অধিক আমল, অধিক মুজাহাদা ছিল পূর্বেকার উম্মতের বৈশিষ্ট্য । আর কম আমল অধিক নেকী এ উম্মতের বৈশিষ্ট্য। তাই তিনি সর্বদা সুন্নত খুঁজেছেন। অধিক নেকী অর্জনের চেষ্টা করেছেন। বিষয়টি তাফাক্লুহ ফিদ্‌্দীন ও হিকমত হিসেবে গণ্য । তিনি হাটহাজারী মাদ্রাসা হতে সরে আসার পর কখনো কখনো হাটহাজারী মাদ্রাসায় যেতেন । তখন মাদ্রাসার অর্থ সংকটের কথা শুনতেন ও অবস্থা পর্যবেক্ষণ করতেন। তিনি মুহতামিম সাহেব ও অন্যান্য শিক্ষকগণকে বলতেন, “আপনারা খালিস নিয়তে হক আদায় করুন। খেয়ানত থেকে নিজেদের বাচিয়ে রাখুন। যা মিলে তার উপর সবর করুন। ইনশা আল্লাহ আল্লাহর গায়বী সাহায্য আসবে ।” অভিজ্ঞতার দেখা গেছে যারাই মুফতী সাহেবের কথা মত কাজ করেছেন তাদের আজ পর্যন্ত কোন অভাব অভিযোগ নেই। সকলেই আল্লাহর রহমতে স্বচ্ছল, নির্বিঘ্নে, নিশ্চিন্তে জীবনযাপন করেছেন । তার জীবনের অনন্য বৈশিষ্ট্য ছিল একাকীতে, নিভৃতে, নীরবে, অপরিচিত থাকা । একাকী ও নীরবে থাকার জন্যই হাটহাজারী মাদ্রাসা থেকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে নিতে চেয়ে ছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি । প্রয়োজনের তাগিদে তার প্রতিষ্ঠিত হামিউস সুন্নাহ মেখল মাদ্রাসায় দেশের প্রতিটি অঞ্চল থেকে শত শত ছাত্র আগমনের ফলে তার একাকীত্ব থাকা হলনা । বরং অবস্থা ও পরিবেশ সম্পূর্ণ উল্টে গেল। কারণেই তিনি এ কবিতা আবৃত্তি করতেন, ৯ ০০ 65 ৯ ৬১ ০৭৯ ০১০৬ এ. বিখ্যাত, নামযাদা হওয়ার আকাঙ্খা থাকলে একাকীতে, নির্জনে বসে যাও। মুফতী সাহেবের আমল, আখলাক, তাকওয়া, যুহদ, নি:স্বার্থ জীবন, পার্থিব জগত হতে বিমুখতা, ত্যাগ ও কুরবানী, নিঃস্বার্থ খিদমতে খাল্ক ও ইলমী মাশগালা বাংলাদেশের আলিম মাশাইখসহ সাধারণ মানুষের উপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিল । তার ব্যক্তি স্বত্তায় ইলমী সন্ত্রম বিদ্যমান ছিল। তাঁর প্রতিটি মূহুর্ত ছিল অতি মূল্যবান, ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে নিবেদিত । রাসূলের সুন্নত যিন্দা করা, কুরআন হাদীস ইল্ম দ্বীনের তা*লীম তরবিয়তে নিয়োজিত ছিলেন । অত্যন্ত উচু মাপের আলিম হওয়া সত্টেও ছিলেন বিনয়ী ভদ্র ও অতিথি পরায়ন। তাকে দেখলে অন্তরে শ্রদ্ধা জাগত । তিনি ছিলেন সুন্নতের প্রতিকৃতি। যিক্র, দুআ, মুনাজাত, রচনা, জ্ঞান সাধনায় সব সময় তন্ময় থাকতেন । ধৈর্য্য ছিল তার চরিত্রের অন্যতম ভূষণ । জীবনের আরাম আয়েশ ও ভোগ বিলাসিতার দিকে না থাকিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। শহরের কোলাহল, জীবনের হাঙ্গামা থেকে নিজেকে পৃথক করে নিয়েছিলেন। মুসলিম উম্মাহর রূহ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করা, ইসলামী যিন্দেগীর উৎস কুরআন, হাদীস সেগুলোর হেফাযতে ব্যস্ত ছিলেন। প্রতিটি মাসআলায় কুরআন, হাদীস যুক্তিসঙ্গত দলীল-প্রমাণ দ্বারা মীমাংসা দিয়েছেন। যতকাল মানুষ জ্ঞান সাধনার প্রতি অনুরাগী থাকবে ততকাল এ মনীষী মানব সভ্যতার ইতিহাসে অমর হয়ে থাকবেন । তার মতো কীর্তিমান মনীষীর মৃত্যু নেই ।১ ১. হায়াতে হ্ফতী আযম, পৃ. ১৫৭-১৫৮। মাশারেখে চাটগাম পৃ. ৩৫৮-৩৬২; আল্লামা হাফেজ জুনায়েদ বারনগরীর রচনাসমহ, পৃ. ৩৯৩-৩৯৫। দ্বাদশ অধ্যায় : উপসংহার আমরা আমাদের পুর্বসূরীদের নিকট হতে উত্তরাধিকার সুত্রে ও বংশ পরম্পরায় যে মহামূল্যবান সম্পদ লাভ করেছি তা হলো পবিত্র কুরআন ও হাদীসের বিশাল জ্ঞান ভাণ্ডার, সুদৃঢ় ও সংরক্ষিত ঈমান, আকীদা, মহান চরিত্র, ফিকহ, শরী'আত এবং শানদার ইসলামী সাহিত্য । এসবের প্রতিটি মুফতী ফয়যুল্লাহ লাভ করেছিলেন এবং জাতিকেও উপহার দিয়েছেন । টট্টগ্রামের হাটহাজারী থানাধীন মেখল গ্রামে এক সন্ত্ান্ত মুসলিম পরিবারে ১৩১০ হি. তিনি জনুগ্রহণ করেন এবং ১৩৯৬ হি. ইন্তিকাল করেন । প্রথমে ২০৮

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।