ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 আল্লাহ তা'আলা তাঁর মাধ্যমে অনেক খেদমত নিয়েছেন বটে কিন্ত তিনি কখনো এমন দাবী করেননি যে, একাজটি আমি করেছি। এ বিবেচনায় দেখা যায় তিনি ছিলেন সমগ্র বিশ্বের জন্য এক মহান আদর্শ । বুহানিয়্যত, আত্তিক উন্নতির প্রধান শর্ত আত্মবিলোপ, শায়খে কামিলের পূর্ণ আনুগত্য ৷ এ গুন পূর্ণভাবে মুফতী সাহেবের মধ্যে বিদ্যমান ছিল । তিনি উত্তাদ মুরুববীগণকে মান্য করতেন, তাঁদের কথা, অনুমতি ও সিদ্ধান্তের বাইরে কিছু করতেন না। তিনি মনে করতেন, আজকাল আমাদের তালিবে ইলম এবং আহলে ইলম তবকার মনীষীদের মধ্যে যে মহা দুর্ভিক্ষ এবং আদর্শের মহা সংকট দেখা দিয়েছে তার প্রধান কারণ আমরা উত্তাদ ও মুবুব্বীদের হাতে নিজেকে সোপর্দ করি না। আমরা নিজেদের মতের উপর নির্ভর করি। তাই অসংখ্য সম্ভাবনা থাকা সত্তেও তা ধীরে ধীরে হারিয়ে যাই নামায ও জামা'আতের ইহতিমাম ৪ মুফতী সাহেব নামাযে জামা'আতের খুব ইহতিমাম করতেন। আযানের পূর্বেই নামাযের প্রস্ততি নিতেন, আযান শুনেই মসজিদে চলে যেতেন। হাদীসে এসেছে, সাত শ্রেণির মানুষ হাশরের দিন আল্লাহ তা'আলার আরশের নিচে আশ্রয় পাবেন। তন্মধ্যে যার দিল সর্বদা মসজিদের সাথে লেগে থাকে তিনিও রয়েছেন । আযানের পর বাসায় অবস্থান করাকে তিনি পছন্দ করতেন না, অপর পুরুষের জন্যও না। জীবনের শেষ দিকে যখন মসজিদে যাওয়ার শক্তি ছিলনা তখনো তিনি সাথী সংগীদের মসজিদে পাঠিয়ে দিতেন এবং নিজে একা নামায পড়তেন। তিনি বলতেন, শরয়ী ওযরের কারণে নামাযের জামা'আতে হাজির না হওয়ার জন্য আমার অনুমতি থাকতে পারে কিন্ত তোমাদের জন্য নেই, সুতরাং তোমরা মসজিদে যেয়ে জামা'আতে শরিক হও ।5 পরিস্কার পরিচ্ছন্নতা ও অনাড়ম্বর জীবনঃ মুফতী সাহেব পরিস্কার পরিচ্ছন্নতার বিষয়ে খুব খেয়াল রাখতেন। তাঁর জীবন ছিল সহজ, সরল , অনাড়ম্বর। লেবাস ,পোষাকে তার কোন জৌলুস ছিলনা । তিনি দাস্তিকের মত চলতেননা । তাঁর মধ্যে কোন লৌকিকতা ছিলনা । সব কাজ ছিল গোছানো, পরিপাটি, সুশৃংখল। তিনি ঝাঁকঝমক পছন্দ করতেননা । রাসুলে পাকের সা. পরিস্কার পরিচ্ছন্নতা এবং সুন্নতের প্রতি তাঁর সজাগ দৃষ্টি ছিল। তিনি পোশাক পরিচ্ছদ, বেশ ভূষায় সুন্নাহর অনুসরণ করতেন। সব সময় পায়জামা- পাঞ্জাবী পরেই বাইরের পরিবেশে আসতেন । ঘরোয়া পরিবেশে লুঙ্গী, টুপি পরতেন । মাথায় পাগড়ী বাধতেন। গরমের সময় বাড়ীতে উদোম দেহে সময় কাটাতেন এবং অধিকাংশ সময় গেঞ্জী না পরে পাঞ্জাবী পরতেন । তিনি চা পানে অভ্যস্ত ছিলেন। অতিথি অভ্যাগতদেরকে চা পানে আপ্যায়িত করতেন। তামাক ও তামাক জাতীয় বন্ত কখনও স্পর্শ করেননি । সর্বদা পরিপাটি থাকতে ভালোবাসতেন ।* শোকরগুযারী : মুফতী সাহেবের পিতা বলতেন, “আমার সন্তান ফয়যুল্লাহ আমার মা'র মতো কৃতজ্ঞ। অল্পে তুষ্ট । আমার মা শাক ভাতকে গণীমত মনে করতেন ।” মুফতী সাহেব অসামান্য খ্যাতি ও পরিচিতি লাভ করার পরও কারও উপকার ও ইহসান কখনও ভুলতেন না। বরং বিভিন্ন মজলিসে তা ব্যক্ত করতেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন । তিনি বড় হওয়ার মূলে আল্লাহ তাআলার মেহেরবানী, ১. নোমান, পৃ. ৯১-৯২ হায়াতে মুফতী আযম, পৃ. ১০০-১০৩। ২. ফয়যুল কালাম, পৃ. ৪৪০, হাদীস নং ৯০৮; নোমান, পৃ. ৯০-৯২ হায়াতে মুফতী আযম, পৃ. ১০২-১০৪ ৩. ফয়যুল কালাম পৃ. ২৫৯, হাদীস নং ৪১৬। ৪. হায়াতে মুফতী আযম, পৃ. ১৫৬-১৫৭। করতেন । শাক ভাত জুটলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেন। তিনি সকাল আটটায় ঘরে যা থাকতো তা খেয়েই মাদ্রাসার উদ্দেশ্যে বের হতেন। সারাদিন দরস দিতেন। সন্ধ্যার পূর্বে বাড়ী ফিরতেন। এর মধ্যে খাওয়া, পরার কোন ব্যবস্থা ছিল না। এ নিয়ে তার কোন অভিযোগও ছিল না। তার জীবনে অর্থ বিত্তের চাওয়া পাওয়া ছিল না। তিনি বলতেন, খাওয়া, পরার জন্য আমার অতিরিক্ত কিছু প্রয়োজন নেই। নানা প্রকার রান্না, মজাদার খাবার ইত্যাদির আয়োজন প্রয়োজন মনে করতেন না। কর্মবীর : মুফতী সাহেব ছিলেন কর্মবীর। কর্ম ছিল তার সাধনা । কর্মবিহীন এক মুহুর্ত কেউ তাকে দেখেনি । তার কর্ম ছিল ইলমী দুনিয়ার সাথে, রচনা জগতে, আধ্যাত্মিক সাধনায়, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার । মুফতী সাহেব বলেন, “মাদ্রাসার ছুটির দিনসমূহে তুলনামূলকভাবে বেশি ব্যস্ত থাকতাম। ছাত্রজীবনে ব্যস্ত ছিলাম, লেখাপড়া, তাকরার, পাঠোদ্ধার ও লিখনীতে | শিক্ষক জীবনে ব্যস্ত ২০৭

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।