ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 সন্তুষ্টি কামনা করেছিলেন । তিনি নিজেই বলেছেন, “ছোট সময় থেকেই আমার মধ্যে দুনিয়ার কোন মোহ ছিল না। বরং দ্বীন ছিল আমার জীবনের পরম লক্ষ্য । তিনি খুলুসের মধ্যে আত্মশক্তি উপলদ্ধি করতেন। পানি পান করার পর নোনা পানি কিভাবে পান করব, রাজতৃ ছেড়ে চৌকিদারী কেন করব? দেওবন্দের বড় বড় উত্তাদগণের সোহবত লাভে ধন্য হওয়ার পর অন্যদের সোহবত কেমনে নিব।” সফলতার উন্নতি খুলুসের মধ্যে নিহিত আছে বলে তিনি বিশ্বাস করতেন। তিনি ছিলেন একজন পাক্কা মু'মিন, ঈমানের দৌলতে সমৃদ্ধ। আসন্ন বিপদ পূর্বেই অনুমান করতে পারতেন । ইখলাসের উপর বিশ্বাস, আল্লাহপাকের যাতের উপর ভরসা এবং দ্ুআর উপর আস্থা রেখে ময়দানে নামতেন এবং সফলতার স্তর অতিক্রম করতেন । দেওবন্দে ছাত্র জীবনে পবিত্র শবে বরাতে মসজিদে ঢুকে কান্নার ভাষায় আল্লাহতাআলার নিকট নিবেদন করেছিলেন; “হে আল্লাহ তোমার এ বান্দাকে জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত তোমার দয়া, অনুগ্বহের মধ্যে রাখ । ইলমী দুনিয়ার সাথে আমাকে যুক্ত রাখ ।” মুফতী সাহেব উল্লেখ করেছেন যে, আমার ইলমী উন্নতি বলে দেয় যে, আল্লাহ তাআলা এদিন আমার দুআ কবুল করেছিলেন । দুনিয়ার নাম ধাম, যশ, খ্যাতি, কোনটিই তাকে স্পর্শ করেনি। শেষ জীবন পর্যন্ত লিল্লাহিয়ত, ইখলাস, বিশুদ্ধ নিয়তের উপর প্রতিষ্ঠিত ছিলেন। দুনিয়া অর্জনের লক্ষে ছ্বীনী ইলম শিক্ষা করাকে গুনাহর কাজ মনে করতেন । কারণেই সরকারী মাদ্রাসায় সম্পৃক্ততাকে তিনি অনুচিত মনে করতেন । যেহেতু ওখানে পড়ালেখার উদ্দেশ্য খালেস আল্লাহর সন্তুষ্টি থাকে না । রাসূলুল্লাহ সা. বলেছেন, | 43 ১ এ|| 4৯৯9 4৯ ৪৯০৯ ৮০০০০ ০৮ ০৭ ১৯3১৭] ০৭ ৮০০১০ 4৪ ৮১৯০ ৯৯3 ৬১৯ ৯ ৪১০ ল্ম যদ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়, দুনিয়ার কোন বস্ত লাভের উদ্দেশ্যে তা শিক্ষা করবে সে কিয়ামতের দিন জান্নাতের গন্ধও লাভ করতে পারবে না, (মিশকাত) ।5 মুফতী সাহেব ছিলেন আকাশের মত উদার । দ্বীন ও মিল্লাতের কাজে অংশগ্রহণকারী সবাইকে আন্তরিকভাবে স্থান দিতেন। তার চাল চলন ছিল অত্যন্ত সাদাসিধে । তিনি সাধারণ মানুষদের ভাল দিকগুলো মেনে নিতেন এবং সমর্থন জানাতেন। যাদের সাথে মিশতেন তাদের মধ্যে মৌলিক কোন ত্রুটি আছে কি না তা পরীক্ষা করে দেখতেন । অতপর তাদের সাথে মেশা ও অবস্থান করার বিষয়ে সিদ্ধান্ত নিতেন । তবে নিজের বৈশিষ্ট্য ও স্বাতন্ত্রতা বজায় রাখতেন ।* আত্মত্যাগী মহাপুরুষ: মুফতী সাহেব ছিলেন আত্মত্যাগের মহিমায় উভাসিত। ভোগের জীবন তাকে কখনো স্পর্শ করেনি। পার্থিব সম্পদের প্রতি ছিলেন নির্মোহ। আর্থিক দিক দিয়ে তিনি কখনো স্বচ্ছল ছিলেন না। তথাপি হালাল উপায়ে অর্জিত অর্থের উপর তার লোভ নিয়ন্ত্রিত ছিল। তিনি সাধারণ মানের পোশাক পরতেন । আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভোগ বিলাস হতে পবিত্র রেখে ছিলেন। হাটহাজারী মাদ্রাসায় অল্প বেতনে অধ্যাপনা করেছেন। পরবতাঁতে মেখলে নিজ বাড়ীতে প্রতিষ্ঠিত মাদ্রাসায় ছাত্রদেরকে বিনা বেতনে পড়িয়েছেন। উচ্চ বেতন ও আকর্ষণীয় সুযোগ সুবিধার প্রস্তাবপ্তলো তিনি সব সময় নাকচ করেছেন । হাটহাজারী মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগদানের প্রাক্কালে জনাব ১. ফয়যুল কালাম, পৃ.২৬, হাদীস নং ৩২; হায়াতে মুফতী আযম, পৃ. ২৪-২৬। ২. হায়াতে মুফতী আযম, পৃ. ৬৫, ১০০-১০১+ মাশায়েখে চাটগাম, পৃ. ৩৫৮, ৩. মেশকাত শরীফ, (নূর মোহাম্মদ আ“জমী, অনু), প্রাগুক্ত, খ. ২য়, সং. ৫ম, পৃ. ২২। ৪. হায়াতে মুফতী আযম, পৃ. ৬৫, ১০০-১০২। ইয়ার আলী চৌধুরী নামক তার জনৈক আত্মীয় চট্টগ্রাম মুহসিনিয়া মাদ্রাসায় (বর্তমানে মহসিন কলেজ) তিনশত পঞ্চাশ টাকা বেতনের একটি চাকরির প্রস্তাব পেশ করলেও তিনি তা নাকচ করে দেন। অথচ তখন তিনি হাটহাজারী মাদ্রাসা হতে মাত্র পনের টাকা বেতন পেতেন, সংসারের অভাব অনটনে জর্জরিত ছিলেন । তিনি মনে করতেন, এ লোভনীয় প্রস্তাবে সায় দেয়া মানে ইল্ম নববীর উপর দুনিয়াকে প্রাধান্য দেয়া, তাই তিনি সে প্রস্তাব নাকচ করে দেন ।+ ন্মতা : নম্রতা ছিল মুফতী সাহেবের চরিত্রের অন্যতম ভূষণ । ছোট বড়, ধনী গরীব সবার সাথে নম্র আচরণ করতেন। তিনি ছিলেন, রাসূলুল্লাহ সা. -এর হাদীসের আদর্শ প্রতীক। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নম্রতা অর্জন করে আল্লাহ তাআলা তাকে উচ্চ মর্ধাদা দান করেন। তাঁর মধ্যে কোন অহংকার ছিলনা । ২০৬

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।