19110160 (/171/21511)/1151160/010101 71210051601 অসুস্থ সর্বাবস্থায় তাকওয়া ধরে রেখেছেন । তিনি সর্বদা তাকওয়ার উপর চলতেন। বৈধ হওয়ার সম্ভাবনা বা সুযোগ আছে এমন বিষয়ের উপর আমল করতেন না। উত্তম আমল গ্রহণ করতেন । ফাতাওয়া লিখার সময় তাকওয়ার দর্শনকে সামনে রাখতেন। জীবনে সগীরা গুনাহ করেছেন এমনটিও তার সুহদ, সহপাঠীদের চোখে পড়েনি । তিনি ছিলেন প্রচারবিমূুখ । নীরবে একাকীন্টে থাকতে পছন্দ করতেন। তিনি ছিলেন মুহিউস্সুন্নাহ। তার উস্তাদ মাওলানা আব্দুল হামীদ র. তাকে এ দর্শনের উপর প্রতিষ্ঠিত করেছিলেন যে, “যেখানেই যাও আরশে আরোহন করলেও সুন্নতের অনুসরণ ও দ্বীনদারী না থাকলে আত্মা খুশি হবে না, শান্তি পাবে না। তিনি অত্যন্ত সতর্কতার সাথে চলতেন। তার এক ভাবীর স্বাক্ষ্য হলো, ফিরিয়ে নিতেন। ছোট বয়সেও ঘরে ঢুকলে কোন মহিলার পেট উদোম দেখলে সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিতেন অথবা অন্য দরজা দিয়ে ঘরে ঢুকতেন। তিনি যখন হাটহাজারী মাদ্রাসায় প্রাথমিক স্তরে লেখাপড়া করেন তখন থেকেই মহিলাদের সাথে পর্দা করতে আরম্ভ করেন। তবে শিক্ষকগণের পরামর্শের ভিত্তিতে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিষয়টির আর কঠোরতা অবলম্বন করেননি । হাটহাজারী মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে থেকেই তিনি চলাফেরা, কথাবার্তায় দ্বীন ও তাকওয়ার বিষয়ে খুব সতর্ক ছিলেন। তিনি নিজেই উল্লেখ করেছেন, শিশু বয়স থেকেই আমি বাড়ীতে এবং মাদ্রাসায় যাওয়ার পর কোনদিন কারো সাথে ঝগড়া করিনি । বরং সবার সাথে সমান সুন্দর আচরণ করেছি । আলহামদুলিল্লাহ, আমার মাধ্যমে কারো কোন কষ্ট পৌঁছেনি। কারো সাথে খারাপ আচরণ করিনি । মুফতী ফয়যুল্লাহর জীবনাচার নিয়ে গবেষণায় একটি বিষয় বেরিয়ে এসেছে তিনি ছিলেন জন্মগতভাবে তাকওয়ার অধিকারী । পরনিন্দা, পরচর্চা, গীবত, ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমালোচনা করাকে তিনি অপছন্দ করতেন। মানুষ এমনকি পশু পাখির হক আদায়ে তিনি দায়িতৃশীলের পরিচয় দিয়েছেন ।১ কাওকে কষ্ট না দেয়া : মুফতী সাহেবের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল কাউকে আঘাত না করা, কারো সাথে ঝগড়া বিবাদ না করা, অত্যাচার না করা। এ গুণটি তার মধ্যে প্রবল ছিল। যে কেউ তাকে তাচ্ছিল্য বা ঘৃণা করলে তার জবাব দেননি এবং সাহীদেরকে এর জবাব দিতে বারণ করতেন। অপরের অকল্যাণ কামনা করা এবং প্রতিশোধ নেয়ার প্রবণতা তার মধ্যে ছিল না। অন্যের চারিত্রিক ত্রুটি বিচ্ছুতি খুজতেন না। এমনকি বিরোধী পক্ষের নাম মুখে উচ্চারণ করতেন না। তার জীবনের বার্ধক্যকালে মানুষ যখন সাক্ষাতের জন্য ভীড় করত, তখন অনেকেই মুফতী সাহেবকে এমন প্রস্তাব করেছিলেন যে, হুজুর! আপনার সাথে সাক্ষাতপ্রার্থীদের একটি সময় নির্দিষ্ট করে দেই। যাতে উক্ত সময়ের বাইরে কেউ সাক্ষাত করতে এসে আপনাকে বিরক্ত না করে অথবা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে । তখন তিনি বললেন, মানুষ আমাকে দেখতে আসে, আমার প্রয়োজনে আসে এতেই আমার লজ্জা হয় । তাদেরকে পরে আসতে বলা বা অপেক্ষা করতে বলা আমার মন চায় না। আমি তো জীবনে কাউকে কষ্ট দিতে চাই না। আমার সাথে কেউ সাক্ষাত করতে আসলে আমি রাসূলুল্লাহ ১-২. হায়াতে মুফতী আযম, পৃ. ২৪-২৬; নোমান, পৃ. ৩৭; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩- ৩৯৫, মাশায়েখে চাটগাম, পৃ-৩৮১-৩৮২। সা.-এর এ হাদীসকে সামনে রাখি- ০১৭3 ৬১৯। ২৪ ০১৯৪ 01 ১১১৪ 2৯ ৬ ০০ ১৯১ ৬০ ৩৭ 2৮] এএ| +2৯১| এ ১৭ 053 এএ। ০৭ এ৪ ৪১ “যে ব্যক্তি আমার উম্মতের কারো কোন প্রয়োজন নিছক তাকে খুশি করার উদ্দেশ্য পুরণ করবে সে নিশ্চিত আমাকে খুশি করবে । আর যে আমাকে খুশি করবে আল্লাহ তা'আলা অবশ্যই তাকে জান্নাতে প্রবেশ করাবেন ।” ইখলাসের আদর্শ প্রতীক : মুফতী সাহেবের দীর্ঘ ষাট বছরের কর্মজীবনে এবং তদপূর্বে ছাত্র জীবনে যে বিষয়টি উজ্জ্বল হয়ে আছে তা হলো তার ইখলাস, লিল্লাহিয়াত। তিনি ইখলাসকে সফলতার মাপকাঠি মনে করতেন। তিনি ইল্ম দ্বীন অর্জন করার পেছনেও একটি নিখুত ইখলাস সম্পন্ন নিয়ত করেছিলেন । জীবনের সব অনুভূতি, অনুভব, চিন্তা, চেতনা, কার্যক্রমকে ইখলাসের মধ্যে আবদ্ধ করেছিলেন, আল্লাহর ২০৫
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।