ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পপ্তিত, শিক্ষক ও উচ্চপদস্থ আমলারাও যাতায়াত করতেন । তিনি প্রায়ই এঁদের দ্বারা পরিবেষ্টিত থাকতেন । সত্যের প্রতি ছিলেন অবিচল ও নিভীঁকি। ছাত্রদের প্রতি গ্নেহপূর্ণ আচরণ করতেন । তাদের অভাব-অভিযোগ, দাবী-দাওয়া শুনতেন, সমাধান দিতেন । তার রায় সংশ্লিষ্ট সবাই মেনে নিতেন । তিনি দায়িতবান অভিভাবক ও মেধাবী শিক্ষকের মতো ভারসাম্যপূর্ণ আচরণ করতেন। একজন নির্ভরযোগ্য পরামর্শ ও হিদায়াত মনে প্রাণে গ্রহণ করত । দুনিয়ার ধন-দৌলত ও লোভ-লালসা হতে নিস্পৃহ হলেও বাস্তব জীবনকে অস্বীকার করেননি । বরং গভীরভাবে অনুধাবন করতেন । কথাবাতাঁ, আচার-আচরণে, চলাফেরা, রীতি-নীতি, স্বভাব চরিত্রে সর্বদা সুন্নত অনুসরণ করতেন । আল্লাহ তা'লার খাছ বান্দাগণের প্রতি আর্কৰণের যেসব গুণাবলী আছে তাঁর মধ্যে পুরোমাত্রায় বিদ্যমান ছিল। মহানবী সা. -এর আদব, আখলাকের চূড়ান্ত দৃষ্টান্ত তাঁর মধ্যে পেয়ে অগণিত মানুষ তাঁর নিকট মা'রিফাতের আধ্যাত্বিক সবক লাভের জন্য আগ্রহী ছিলেন। তাঁর শান্ত, সৌম্য ও আকর্ষণীয় ব্যক্তিত্ব, অকৃত্রিম ব্যবহার ও গাভীর্য দেখে সবাই তাকৈ শ্রদ্ধা জানাত। মুফতী সাহেব সত্যকে জ্ঞান, মায়া, মমতা দ্বারা অনুধাবন ও গ্রহণ করার পূর্ণ ক্ষমতার অধিকারী ছিলেন । এটা তার অনুপম চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল। তিনি সময়ানুবর্তী ছিলেন। সময় পেলেই গ্রন্থপাঠ, পুস্তক প্রণয়ন, জ্ঞান বিতরণে আত্মনিয়োগ করতেন। তিনি কথা ও কাজে অপূর্ব মিল দেখে চলতেন। ব্যক্তি জীবনে তিনি কোমল হলেও আদর্শের প্রশ্নে অনড়, অটল ও দৃঢ় ছিলেন। বাস্তব জীবনকে অস্বীকার করেননি, বৈরাগ্যব্রতও গ্রহণ করেননি । সর্বশক্তিমান আল্লাহর নিকট সবকিছুর জন্য প্রার্থনা করতেন। সৃষ্টির প্রতি কখনো হাত প্রসারিত করেননি । বিদ'আত ও বদরুসুম দূরীকরণে তার ভূমিকাকে সায়্যিদ আহমদ শহীদ র.১ এর মন মানসিকতা, ধ্যান ধারণা, কর্মসূচীর সাথে তুলনা করা যায়। পারিবারিক জীবনে তিনি ছিলেন একজন আদর্শকর্তা। অধীনস্থ ও পোষ্যদের প্রতি সহানুভূতির আচরণ করতেন । কাউকে কখনো আমার মুরীদ এমন শব্দ প্রয়োগ করে পরিচয় দেননি । অপরাধীকে তিরস্কার না করে গ্নেহপূর্ণবাক্য ব্যয়ে সংশোধনের চেষ্টা করেছেন। তার অসংখ্য সৎগুণ, চারিত্রিক মাধুর্য, সৌন্দর্য ও নান্দনিকতা তাকে অসাধারণ মনীষীতে পরিণত করেছে । তার চারিত্রিক বৈশিষ্ট্যের কয়েকটি উল্লেখযোগ্য দিক ছিল: ব্যাকুল ও ব্যস্ত থাকতেন । দ্বীন ও মিল্লাতের ক্ষতি হতে দেখলে, ছ্বীনের যুক্তিযুক্ত নিয়মনীতি নষ্ট হতে দেখলে বা দ্বীনের উপর কোন হামলা হলে তিনি ভীষণ পেরেশান হতেন এবং ১. সায়্িদ আহমদ শহীদ র. ১৭৮৬ খু. অযোধ্যা প্রদেশে রায়বেরেলীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী ও অন্যতম আধ্যাত্মিক মনীষী । কুরআন হাদীস এবং অন্যান্য বিষয়সমূহ শিক্ষালাভ করেন শাহ আব্দুল কাদির র. -এর তন্তাবধানে | ২২ বছর বয়সে শাহ আব্দুল আযীয র. -এর হাতে বায়'আত হয়ে খিলাফত লাভ করেন। ১৮১০ খু. উংকের নবাব আমীর খানের অধীনে সিপাহীর চাকুরি গ্রহণ করেন। ১৮১৩ খু. টকের নবাব ইংরেজদের সাথে আপোষ করলে তিনি সিপাহীর চাকুরি ছেড়ে দিয়ে দিল্লী চলে আসেন। ১৮২০ খৃ. শাহ আব্দুল আযীয র., শাহ ইসমাঈল শহীদ র. সহ প্রায় চারশ সাথী নিয়ে হত্বী আদায় করেন। ১৮২৩ খু. ভারতে প্রত্যাবর্তন করে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েন। ১৮৩১ খু. পাঞ্জাবে রাজা রণজিৎ সিংয়ের বিরুদ্ধে জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেন । (হুসাইন আহমদ মাদানী, নকশে হায়াত, দেওবন্দ, মাকতুবা-ই দ্বীনিয়া, ১৯৫৩, খ. ২য়, পৃ. ২৫-২৯।) প্রতিক্রিয়া ব্যক্ত করতেন। শরীআত বিরোধী কার্যকলাপ গভীরভাবে পর্যবেক্ষণ করতেন । দ্বীনের বিশুদ্ধ নীতিত্রষ্ট, বিদআতীদের তিনি কঠোর সমালোচনা করেছেন। এ জন্য তিনি স্বীয় কলমকেও বিশেষভাবে ব্যবহার করেছেন । দেশের ক্ষমতাসীনদের সংশোধনের উপদেশ দিয়েছেন। তাদের ভূল ক্রুটিগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন। দেশের সেবা এবং সত্যের বাণী সমুন্নত রাখার পরামর্শ দিয়েছেন। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য দুআ করেছেন, আল্লাহ তাআলার রহমত প্রার্থনা করেছেন, তাদের ঈমানের নিরাপত্তা, উত্তম পরিণতি কামনা করেছেন ।+ তাকওয়া : মুফতী সাহেব ছিলেন তাকওয়া পরহ্ষেগারীর মূর্তপ্রতীক। আল্লাহর প্রতি পূর্ণ অনুগত এবং সব ধরণের গুনাহ হতে মুক্ত থাকতে আজীবন সংগ্রাম করেছেন। প্রকাশ্যে, গোপনে, সুখে, দুখে, সুস্থ ও ২০৪

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।