1910160 (/171/21511)/11751160/010101 71210051601 দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শায়খুল আদব মাওলানা নযীর আহমদ র. (মৃ.১৩৯৩ হি.) উর্দু কাব্যে মুফতী সাহেবের একটি মানাকিব রচনা করেছিলেন । এর রচনাকাল ১৯৫০ হি. মানাকিবের বঙ্গানুবাদ হলো: মুফতী আযম এটাই পরিচয় তার মধ্যে ঈমানের ঝর্ণা উৎসারিত হয় উলুমে দীনের আমানতদার সীনা রাত দিন ছিল সাধনা ফিকৃহ সুন্নাহ যথার্থ হবে যদি বলি নোমান,আবু হানীফাহ অনন্য ফকীহ, অদ্বিতীয় মুফতী সুন্নতের নূর, ওয়াহ্দাতের সাগরে নিমজ্জিত তাঁর আতিক শক্তিতে পরাস্ত বাহিনী শয়তান দীনে ফিত্রাতের সিংহাসনের সম্রাট ইবাদত আমলে খালিছ পূর্ণ বিশ্বাসী ফুনুনে দীনে যুগের গায্যালী আলহামদু লিল্লাহ তাঁর খ্যাতি বিশ্বব্যাপী বার্মা, আসাম, বাংলার প্রতি প্রান্তব্যাপী হাদীস, ফিক্হ, কুরআন ছাড়া সব বাতিল দীনের বুনিয়াদ হল এ তিন পথভ্রষ্ট, বিদ'আতপন্থির পথপ্রদর্শক, পন্ডিত যাকে দেখলে জ্ঞানীরা হয় অভিভূতঃ মোট কথা, মুফতী আযম ফয়যুল্লাহ র. বাংলাদেশসহ উলামায়ে দেওবন্দের বড়দেরও ইলম ও মারিফাতের নির্ভরতার প্রতীক ছিলেন । বিংশ শতাব্দীর মহান সংস্কারক, পথপ্রদর্শক ছিলেন। তার ফিকহী ইলম, দক্ষতা, যোগ্যতা দ্বারা মানবজাতি পূর্ণভাবে উপকৃত হয়েছে। আল্লাহ তাআলা তার ফয়েয ও বরকত অব্যাহত রাখুন এ প্রার্থনা । ১-৩. নোমান, পৃ. ৫২, ৬৩, ৬৪ । ৪. হায়াতে মুফতী আযম, পৃ. ছা, জীম; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র; পৃ. ৩৯৩-৩৯৪। একাদশ অধ্যায় : জীবনাদর্শ ও দর্শন মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র ও সদালাপী | তার হৃদয় ছিল স্বর্ণের মতো দুর্লভ, দুর্মূল্য, সত্যপ্রিয়, স্পষ্টভাষী ও সবধরণের পক্ষপাতমুক্ত। অহংকার, দাম্ভিকতা, পরনিন্দা, পরচর্চা, ছিদ্বান্বেষণ এবং বিপদে অধীরতা প্রকাশ ইত্যাদি ক্রটিমুক্ত ছিলেন। অত্যন্ত ধীর ও স্থির, ধৈর্য ও বিচক্ষণতার সাথে বিপদ মোকাবেলা করেছেন। তার বাড়িতে ভারতবর্ষের খ্যাতিমান আলিম, গবেষক, ২০৩
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।