19110160 (/171/21511)/1151160/010101 71210051601 কিতাবুল্লাহ হতে বিধান গ্রহণ করি। কিতাবুল্লাহয় উক্ত বিষয়ে হুকুম না পেলে রাসুলের সুন্নাহ থেকে গ্রহণ করি । উক্ত দুটোতে না পেলে রাসূলের সাহাবাগণের মধ্যে যার বক্তব্য গ্রহণযোগ্য মনে করি তা গ্রহণ করি । সাহাবাগণের বক্তব্যে কোন হুকুম না পাওয়া গেলে ইবরাহীম নখয়ী, শা“বী,ইব্ন সীরীন, হাসান, আতা সা“ঈদ ইবনুল মুসাইয়্যাব-এর ন্যায় শ্রেষ্ঠ তাবি“ঈগণের নিকট জিজ্ঞেস করি। তবে যেহেতু তাঁদের বক্তব্য ইজতিহাদের উপর প্রতিষ্ঠিত, তদ্বপ আমিও কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূলকে সামনে রেখে ইজতিহাদ করি যেমনটি তাঁরা করতেন।৪ ইমাম আবু হানীফা মনে করতেন, মুজতাহিদের দায়িত্ব হল জন সাধারণের জন্য ফিক্হী মাসআলা বের করার রাস্তা উম্মুক্ত করা । মুজতাহিদকে অবশ্যই এমন সব বিষয়ে জ্ঞান থাকতে হবে যা এখনো সংঘটিত হয়নি তকে ভবিষ্যতে হতে পারে । তিনি ফিক্হর মূলনীতি এবং শাখা- প্রশাখার বিন্যাস এবং ফিক্হী মাসাইল উদ্ভাবনে বিশাল কর্ম পদ্ধতি অবলম্বন করেছিলেন। শায়খুল আইম্মা কারদানী র. বলেন, ইমাম আবু হানীফার মাসআলার সংখ্যা ছয় লাখ ।৫ তাঁর ফিক্হী কর্ম যেভাবে মুসলিম জাহানকে আলোকিত করেছে তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে । তার পরও তাঁর প্রতি সমালোচনা কম হয়নি । তাঁর সমালোচনা এ ভাবে বিধৃত হয়েছে, “আবু হানীফা সংঘটিত মাসাইল সম্ম্পকে সবচেয়ে বেশী অজ্ঞ ছিলেন এবং সংঘটিত হতে পারে এমন সর্ম্পকে বেশী জ্ঞানী ছিলেন ।৬ তাঁর বিরুদ্ধে আরো দুটি অভিযোগ হল- ক.ইমাম আবু হানীফা হাদীস সম্পকে অজ্ঞ ছিলেন। খ.তিনি সহীহ ও বিশুদ্ধ হাদীসের উপর রায় ও কিয়াসকে প্রাধান্য দিয়েছেন । এ কথা চির সত্য যে, ইমাম আবু হানীফার “ইলম ,সম্মন ও সখ্যাতি ছিল শীর্ষে। তাই তাঁর বিরুদ্ধে এমন যঘন্য উক্তি। এসব অভিযোগ সম্বন্ধে মুহাককিক “আলিমগণের বক্তব্য হল- এগুলো সত্যের অপলাপ মাত্র । তিনি মুজতাহিদ ইমামগণের শিরোমণি, তাঁর মাযহাবের অনুসারীদের সংখ্যা কোটি কোটি মুসলমান । তাঁর অনুসারী বিরোধী সকলে একথা স্বীকার করেন যে,তিনি অবিসংবাদিত ইমাম , মুজতাহিদ । মুজতাহিদের জন্য আবশ্যিক হল- শরয়ী বিধান সম্্পকিত সকল হাদীস জানা থাকা । অন্যথায় তিনি মুজতাহিদ হতে পারেনন। অন্যান্য ইমামগণ তাঁর উপর আস্তা স্থাপন করতেননা ৷ বরং তাঁর শত শত ফিকহী মাসআলা বিশুদ্ধ হাদীসের উপর প্রতিষ্ঠিত। সায়্িদ মুরতাযা যুবাইদী তাঁর হাজার হাজার মাসআলার উপর গবেষণা করে সহীহ হাদীসের বিপরীত মাত্র ১২৫ টি মাসআলা বের করতে সক্ষম হয়েছেন। এতে প্রতিয়মান হয় যে, তাঁর হাজার “আল-উকুদুল জিমান' গ্রন্থে ২৩ তম অধ্যায়ে লিখেন, “ইমাম আবু হানীফা যদিও হিফজে হাদীসে বিরাট কৃতিতের অধিকারী ছিলেন তথাপী তাঁর নিকট হতে খুব কম হাদীস বর্ণিত হয়েছে। এর কারণ. তিনি হাদীস বর্ণনার পরিবর্তে হাদীস থেকে মাসআলা বের করতে সর্বদা মশগুল থাকতেন। হাদীস বর্ণনা করার মত অবসর তাঁর ছিলনা । যেমনটি হযরত আবু বকর রা. ও হযরত ওমর রা.-এর জীবনে হয়েছে। খিলাফতের দায়িত্ব পালন করতে যেয়ে তাঁরা হাদীস বর্ণনার ক্ষেত্রে অবদান রাখতে পারেননি । যারা ইমাম আযমের সান্ধ্য পেয়েছেন তাদের ভুল ভেঙ্গেছে এবং তারা তার প্রশংসা করেছেন । ইমাম শাফিঈি র. বলেন, “মুসলিম জাতি ফিক্হশান্ত্রে ইমাম আবূ হানীফার সন্তান ।৭ইমাম আবু হানীফা র. নির্ভরযোগ্য সনদ ও রাবীদের বর্ণিত হাদীসের উপর রায় কিংবা কিয়াস কিংবা ইসতিহসানকে প্রাধান্য দেননি । মুয়াফফাক আল-খাওয়ারিজমী স্বীয় সনদসূত্রে আল-“আলিম ওয়াল মুতায়াল্লিম' গ্রন্থে বলেন, ইমাম আবু হানীফা র. বলেছেন, রাসূলুল্লাহ সা. যা বলেছেন তা আমাদের মাথার মুকুট । তাতে আমরা নিশ্চিত বিশ্বাসী । আমরা সাক্ষ্য দেই যে, তিনি যা বলেছেন সে কথাই ঠিক। হাফিজ ইব্ন আব্দুল বার আল-ইনতিফা" গ্রন্থে লিখেন, ইমাম আবু হানীফা র. বলেছেন, যে ব্যক্তি রাসূলের কথার বিরুদ্ধাচরণ করল তার উপর আল্লাহর লা*নত। তাঁরই বদৌলতে আল্লাহ তাঁআলা আমাদেরকে ঈমানের মর্যাদা দান করেছেন ।৮কিয়াস প্রসংগে ইমাম আবূ হানীফা র. বলেন, আমর একান্ত প্রয়োজনের সময় বাধ্য হয়ে কিয়াস করতাম । 1 ১-প্রাণ্ক্ত, পৃদশ। ২.ইসলামী শরীয়াহ ও সুন্নাহ, সিরাজুল ইসলাম, এম, এম, এ, অনু ), ইফা, ১৯৮৯, পৃ ৪৬৭ ৩.হামীদুল্লাহ মুহাম্মদ, তানবীনে কানুনে ইসলামী আওর ইমাম আবূ হানীফা” করাচী, খন্ড ১ম, পৃ ২৮২। ৪.ইসলামী শরীয়াহ ও সুন্নাহ, প্রাগুক্ত, পৃ৪৩১-৩২। ৫.নেছার উদ্দিন, ম, ই,আ.ড.,ইসলামী শিক্ষার প্রসার ও উন্নয়ন, প্রেক্ষিত বাংলাদেশ, ঢাকা, ইফা,২০০৫ ; সিরাজুল ইসলাম, এম, এম, এ, প্রাণ্ক্ত, পৃ ৩১। ৬-৮. ইসলামীশরীয়াহ ও সুন্নাহ,। প্রাগুক্ত, প্ ৪৩৫-৩৬ , ৪৪৪-৪৫। ফয়সালার মধ্যে উক্ত বিষয়ের দলীল কোথাও না পেলে কিয়াস করতাম । ইমাম আবু হানীফা র. কখনো ইজতিহাদী রায় ও কিয়াসকে সহীহ হাদীসের উপর প্রাধান্য দেননি ।১ সায়্যিদ হুসাইন আহমদ মাদানী র. বলেন, “সিহাহ সিত্তা সংকলকগণের কেউ হানাফী ছিলেননা। তাঁরা নিজ নিজ ফিক্হ অনুসারে গ্রন্ধ সংকলন করেছেন । ফলে হানাফী ফিক্হ হাদীস থেকে দূরে এমন ধারণার উদ্রেক হয়েছে। মাদানী র. হানাফী ফিকৃহকে সিহাহ সিত্তার আলোকে এমন ভাবে প্রমানের চেষ্টা করেছেন যে, মনে হয় হানাফী ফিক্হই হাদীসের অনুকৃল ২। দ্বিতীয়ত ইরাক ছিল ফিতনা-ফাসাদের কেন্দ্র , জাল হাদীস উৎক্ষেপণ এবং রাসুলের হাদীস বিকৃত করার অপচেষ্টার কেন্দ্রভূমি। এ ভয়াবহ ফিৎনার কারনে ইরাকের ফকীহগণ হাদীস গ্রহণে কঠোরতা অবলম্বন করেন এবং হাদীস গ্রহণে নির্ভরযোগ্য ও সুপরিচিত হওয়ার শর্তারোপ করেন ।৩আব্দুল্লাহ ইব্ন মোবারক র. বলেন,ইমাম আযম শুধুমাত্র এসব হাদীস গ্রহণ করতেন যেগুলো রাসূল সা. হতে নির্ভরযোগ্য ভাবে প্রমানিত হয়েছে। তিনি ১৪
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।