19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মাওলানা শামসুল হক ফরিদপুরী র. লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল তথা সদর থাকাকালীন মাদ্রাসার প্রধান নির্বাচন বিষয়ে একটি জটিলতা থেকে উদ্ধারকল্পে মুফতী ফয়যুল্লাহর নিকট পত্র লিখলেন। উক্ত পত্রেও তিনি মুফতী ফয়যুল্লাহকে সারা পাকিস্তানের মুফতী আযম আখ্যায়িত করেন। তীর চিঠির একটি বাক্য ছিল বর্তমান সময়ে সারা পাকিস্তানে আপনি মহান ব্যক্তিতের আসনে অধিষ্টিত। শামসুল হক ফরিদপুরী র. ছিলেন বাংলার গৌরব, আলিম সমাজের সদর । বাংলার এমন কোন ঘর নেই যে ঘরে তাঁর ফয়েয,বরকত পৌঁছেনি। তার মত মহান সাধক,বুজুর্গ, আলিমে দ্বীন মুহাদ্দিস, লেখক, অনুবাদক গুরুত্বপূর্ণ ও জটিল বিষয়গুলো নিয়ে মুফতী ফয়যুল্লাহর শরনাপন্ন হওয়া মানেই মুফতী সাহেবকে স্বীকৃতি দেয়া। এতে বুঝা যায়, পাক ভারত মহাদেশে আলিম সমাজ থেকে শুরু করে সাধারণ জনগণ মুফতী সাহেবের বক্তব্য ,আলোচনা, লিখনীকে নির্ভরযোগ্য মনে করতেন ।২ পাকিস্তান প্রতিষ্ঠার পর জমিদারী প্রথা বিলুপ্তির বিষয়ে আল্লামা শাব্বীর আহমদ উসমানী র. মুফতী মুহাম্মদ শফী র. প্রযণখ অভিজ্ঞ উলামায়ে কিরাম দ্বিধা ছন্দ ও দুশ্চিন্তায় পতিত হয়ে মুফতী আযমের (ফয়যুল্লাহ) নিকট এর ফাতাওয়া জানতে চাইলেন । মুফতী সাহেব যে উত্তর লিখে পাঠালেন তার উপর ভিত্তি করে সরকার জমিদারী প্রথাকে সরকারের অধীন নিয়ে যায় ।* বেরলবী সম্প্রদায়ের বিশিষ্ট আলিম আমিনুল হক ফরহাদাবাদী মুফতী সাহেবের সাথে অসংখ্য বিষয়ে দ্বিমত পোষণ করতেন। তারপরও তিনি বলতেন হাটহাজারীর আলেমরা সবাই ফয়েবী। কেউই হানাফী নয় । হানাফী শুধু মুফতী ফয়যুল্লাহ। একমাত্র সেই হানাফী কিতাবসমূহ যাচাই বাছাই করে বলার যোগ্যতা রাখে । অন্যরা তার বিবরণ অনুযায়ী আমল করে ।* দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস আনওয়ার শাহ কাশ্নীরির ছেলে আনযার শাহ র. রচিত নকশে দাওয়াম (আনওয়ার শাহ কাশ্মীরির জীবনী গ্রন্থ) এ পিতার ছাত্রগণের তালিকায় লিখেন, বৃক্ষের পরিচয় ফল দ্বারা । এ কথা বললে অতিরঞ্জিত হবে না যে, কমপক্ষে অর্ধ শতাব্দীকাল ভারতবর্ষে উত্তর পাকিস্তান এলাকায় মরহুমের এমন অনেক ছাত্রের আবির্ভাব হয়েছে যারা উত্তাদের পূর্ণ পরিচিতি দুনিয়া ব্যাপী ছড়িয়ে দিতে সক্ষম হয়েছেন। তার শিক্ষাদানের সময়কাল চারদশকেরও বেশি । এ সময়ের মধ্যে হাজার হাজার ছাত্র তার নিকট ইলম শিক্ষা লাভ করে ধন্য হয়েছেন। “তাদের মধ্যে মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহর নাম তিনি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ।” পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিখ্যাত আলিমে দ্বীন কুতুবে যামান মুফতী আযীযুল হক র. অনেক মাসআলায় মুফতী সাহেবের সাথে দ্বিমত করতেন । তারপরও তিনি মুফতী ফয়যুল্লাহ্“র আলোচনা, বক্তব্য, ফাতাওয়া সম্বন্ধে বলতেন, তিনি আমাদের মুরুব্বী, তীর ইলমী গবেষণা, অধ্যয়ন ১-২. নোমান, পৃ. ৪৭; মাকতুবাতে মুফতী আযম, পৃ. ৪৩-৪৫। ৩-৪. এ, পৃ. ৪৮, ৪৯। ৫. এ, পৃ. ৫২, নকশে দাওয়াম, (আব্দুল মতিন জালালাবাদী অনু:) ঢাকা, ইফাবা, ২০০২, পৃ. ২০৬। অনেক গভীর। তার সম্বন্ধে কোন খারাপ মন্তব্য সমীচীন নয়। তিনি আমাদের উপদেশদাতা, সংশোধনকারী ৷ যদি তার বক্তব্যসমূহ আজকে আমাদের সামনে না থাকত হয়তবা আমরা সীমাতিক্রম করতাম ।* মাওলানা হারুন ইসলামাবাদীর মন্তব্য হলো যদি বাংলাদেশের কোন আলিম ইসলামী শরী“আতকে অনুধাবন করে থাকেন তিনি হলেন, মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ।২ হাটহাজারী মাদ্রাসার সাবেক উত্তাদ মাওলানা মুহাম্মদ আলী র. বলতেন, পবিত্র কুরআনের কোন কোন আয়াত এবং রাসূলুল্লাহ সা.-এর কোন কোন হাদীস যুগ যুগ ধরে পাঠ করে আসলেও এসবের অর্থ মর্ম আমাদের বুঝে আসেনি । কিন্তু মুফতী সাহেবের ওয়ায ও ভাষণে সেগুলোর মর্ম উপলদ্ধি করতে সক্ষম হয়েছি ।* ২০২
— পৃষ্ঠা ২০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।