1910160 (/171/21511)/1151160/010101 71210051601 জীবনে একটি কর্মও সুন্নতের বাইরে যায়নি । তার প্রতিটি নিশ্বাস ইলমী গবেষণা ও আখেরাতের চিন্তায় গত হয়েছে। তার নান্দনিক জীবন গত হয়েছে শামাইলে নববীর আলোকে | আল্লাহ তাআলা তাকে প্রশংসিত গুণ দ্বারা সমৃদ্ধ করেছিলেন। তার অভ্যাস ছিল কিতাব মুতালাআ, তার জীবন চলার মশাল ছিল আল্লাহর কিতাব, রাসূলের সুন্নত। কঠোর সাধনার মাধ্যমে রাসূলুল্লাহর মুর্দা সুন্নতকে জিন্দা করেছেন। বিদআতের আগাছা শেকড় শুদ্ধ উপড়ে দিয়েছেন। তিনি ছিলেন আফতাবে হিদায়াত, পয়কারে সুন্নত, মুজাস্সাম যুহদ ও তাকওয়া ।১ হাটহাজারী মাদ্রাসার সাবেক পৃষ্ঠপোষক মাওলানা জমীর উদ্দীন র. এর উক্তি হল দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী লাখো টাকার বিনিময়ে মুফতী ফয়যুল্লাহর ন্যায় আলিমে দ্বীন এবং রহমতুল্লাহর ন্যায় হাফিজে কুরআন জন্ম দিতে পেরেছে । এটাই তার সফলতা ।* বিখ্যাত বুজুর্গ এবং হাটহাজারী মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা মুফতী হাবীবুল্লাহ র. বলতেন কেয়ামতের দিন যদি আল্লাহ পাক জিজ্ঞেস করেন দুনিয়াতে কি করে আসলি? তখন বলব, হে আল্লাহ! মুফতী ফয়যুল্লাহর মতো ছ্বীনদার, মুত্তাকী, ফকীহ আলিম তৈয়ার করে এসেছি।” মুফতী ফয়যুল্লাহর গ্রহণযোগ্যতার প্রমাণ হলো, তিনি যে দুটো মাদ্রাসা অর্থাৎ হাটহাজারী ও দারুল তাজদীদী কার্যক্রমকে স্বীকৃতি দিয়েছেন, তাকে সমর্থন করেছেন তার বক্তব্য লিখনী সিদ্ধান্তসমূহকে নির্ভুল আখ্যায়িত করেছেন । মুফতী ফয়যুল্লাহর প্রিয় শিক্ষক মুর্শিদে হক খ্যাতিমান মুহাদ্দিস মাওলানা সাঈদ আদ বলতেন, তোমরা যদি এ যুগে সাহাবী দেখতে চাও তাহলে মুফতী ফয়যুল্লাহকে দেখ ।* মুজাহিদে আযম মাওলানা শামসুল হক ফরিদপুরী র. এর স্বীকৃতি- ঈদের চাদ দেখার বিষয়ে সে সময়ে মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের জনৈক শায়খ এমন একটি ফাতাওয়া প্রচার করেছিলেন যা নিয়ে সারা বিশ্বে আলিমদের মধ্যে বিতর্কের ঝড় উঠেছিল। এর জের পাকিস্তানে এসেও আঘাত করল । তখন মাওলানা শামসুল হক ফরিদপুরী র. মুফতী ফয়যুল্লাহর নিকট পত্র মারফত তার বক্তব্য ও অভিমত জানতে চাইলেন। পত্রে তিনি মুফতী ফয়যুল্লাহকে পূর্ব পাকিস্তানের মুফতী আযম আখ্যায়িত করলেন এবং তার বক্তব্যকে চুড়ান্ত হিসেবে গ্রহণ করবেন বলে জানালেন । তার চিঠির ভাষা ছিল; শায়খুল আযহার ঈদের চাদ দেখা বিষয়ে যে প্রলাপ বকলেন যা ১-২. হায়াতে মুফতী আযম, পৃ. খা, দাল, যাল। ৩-৪. নোমান, পৃ. ৩২, ৩৩। ৫. এ, পৃ. ৩৭। বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে হয়ত আপনিও অবগত হয়েছেন। এর উত্তর মাওলানা ইহতিশামুল হক থানবী কিছুটা দিয়েছেন। যা দৈনিক জং পত্রিকায় ছাপা হয়েছে। সুতরাং পূর্ব পাকিস্তানের মুফতী আযমের (ফয়যুল্লাহ) পক্ষ থেকেও এর একটি তথ্য সমৃদ্ধ, বিশ্লেষণমুলক উত্তর আসা চাই । আমার ধারণামতে ইখতিলাফে মাতালি' বিষয়ে আল্লামা যায়লাঈ র. এর বিশ্লেষণকে সর্বসম্মত ফাতাওয়া হিসেবে গ্রহণ করা আলিম সমাজের কর্তব্য । এটা এক ভয়ানক ফেতনা । যায়লাঈ"র বক্তব্যকেই এ ফেতনা থেকে উত্তরণের রাস্তা মনে হয়। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।১ আহকার শামসুল হক উফিয়া আনহু ২৬ শাওয়াল ১৩৮০ হি. ২০১
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।