ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পরিচিতি, এর প্রয়োগ, ইলমে নবুওয়্যাতের পরিচিতি ও প্রয়োগ বিষয়টি একটু পরিষ্কার করে লিখবেন আশা করি ।১ মাদ্রাসা বড় কাটারা, ঢাকা, ১ রমযান, ১৩৮৪ হি. শত বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার অসংখ্য শিক্ষক এমনকি মুফতী সাহেবের উস্তাদগণও তার প্রদত্ত ফাতাওয়া নি:সংকোচে গ্রহণ করতেন । তার সমুদ্রসম ইল্ম গভীর অধ্যয়নকে সবাই শ্রদ্ধা করতেন। তারাবীর নামাযের পর মুনাজাত করার আমল দেওবন্দের আলিমগণের মধ্যেও প্রচলিত আছে। কিন্তু মুফতী সাহেব তা বন্ধের জন্য ফাতাওয়া লিখলে হাটহাজারী মাদ্রাসার সকল শিক্ষক তাতে স্বাক্ষর করেন ।২ মুফতী আযম সম্বন্ধে খতীবে আযম আল্লামা সিদ্দীক আহমদ র.- এর অভিব্যক্তি : নাহমাদুহু ওয়ানুসাল্লি আলা রাসুলিহিল কারীম | হামদ ও সালাতের পর মুফতী আযম হযরত মাওলানা ফয়যুল্লাহ র. ইতিহাসের এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মনীষী । যাঁর পরিচয় তুলে ধরতে এক বিরাট দপ্তরও যথেষ্ট নয়। আল্লাহ তা'আলা তাঁকে ইলমী ও আমলী জগতে যেমন পূর্ণাঙ্গতা দান করেছিলেন তেমনি সব ধরণের যাহিরী ও বাতিনী যোগ্যতা, সৌন্দর্য দান করেছিলেন । তাঁর আখলাক ছিল আখলাকুল্লাহর আদলে । আদব, অভ্যাস, আচরণ ছিল শামাইলে নববীর আদলে । তিনি জীবনের শৈশবকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত আল্লাহর প্রকৃতির উপর কাটিয়েছেন। তিনি বাইরে, সভা- সমাবেশে ছিলেন ধীর,স্থির স্বভাবসম্পন্ন বুযুর্ণ। ভেতরে অভ্যন্তরে, ধৈর্য, বিনয়ের প্রতিক। ইলমী ও আমলী কামালাত তাঁর মধ্যে আল্লাহ তা'আলা ভরে দিয়েছিলেন। তিনি উলুমে আকলী (বুদ্ধি ভিত্তিক জ্ঞান) ও উলুমে নকলী (কুরআন, হাদীস ভিত্তিক জ্ঞান)-এর ছিলেন ইমাম। বিশেষ করে ফিক্হশাস্ত্রে আল্লাহ তা'আলা তাঁকে এমন এক উচ্চাসন দান করেছিলেন যা ইবন হুমাম র., রশীদ আহমদ গাঙ্গুহী র. -এর পর সম্ভবত তিনিই অর্জন করেছিলেন । তা*লীম, তরবিয়্যাত, তাদরীস, তাসনীফ, তা'লীফ, তাযকীর, তাবলীগ, তাযকিয়া এমন কোন শাখা নেই যার পরিচালকের ভূমিকা তিনি পালন করেননি । এসবই ছিল তার ইলমী কারামত । তার আমলী কারামত হল তিনি ছিলেন একজন জন্মগত ওয়ালী । স্বীয় উত্তাদগণের স্বাক্ষ্য, বিবরণ মতে তার মাধ্যমে সারা জীবনে ১-২. এ, পৃ. ৮১ আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩-৩৯৪ | একটি কবীরা গুনাহ প্রকাশ পায়নি । তার পুরো জীবনে কেউ তার দ্বারা আঘাতপ্রাপ্ত হননি। কোন কর্ম সুন্নতের পরিপন্থী প্রকাশ পায়নি । তিনি রাসূলের সুন্নতকে জিন্দা করেছেন এবং সকল প্রকার বিদআত সাহসের সাথে মোকাবেলা করেছেন । আফসোস এমন একজন সর্বগুণ সম্পন্ন শরীয়তের ঝাপ্ডাবাহী মনীষী দুনিয়া থেকে চলে যাওয়া কায়নাতের জন্য কি পরিমাণ ক্ষতির কারণ তা না ভাষায় প্রকাশ করা যায়, না খাতা কলমে লিখে প্রকাশ করা যায়। সত্যিই তিনি ছিলেন একজন অতুলনীয় ব্যক্তিত্ব ।১ মুফতী সাহেবের দীর্ঘ দিনের সান্নিধ্য লাভে ধন্য, তার একান্ত ঘনিষ্ট সহযোগী ও নাতিন জামাই থেকে পর্যবেক্ষণ করেছেন। তার প্রতিটি হরকত নরকত অবলোকন করেছেন । মুফতী ইযহারুল ইসলাম চৌধুরীর মতে মুফতী ফয়যুল্লাহ র. ছিলেন পুরো মানব সভ্যতার জন্য পথ ও হিদায়াতের সূর্য তুল্য । তার ২০০

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।