ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 পাকিস্তানের (বাংলাদেশ) হযরত মুফতী আযম মাওলানা ফয়যুল্লাহ সাহেব। এ তিনজনের মধ্যে তুলনা করলে ইলমী অনুসন্ধান, আমল, ইন্তিবায়ে সুন্নত বিবেচনায় শেষোক্ত জনের ব্যক্তিত্ব সবচেয়ে বড় মনে হয়।+ হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী র. তার ইমদাদুল ফাতাওয়ার প্রথম খণ্ডে লিখেন, ১৩৫৫ হি. ঘটনা । একবার মুসলমান পুরুষ ও কাফির মহিলার ওঁরসে ভূমিষ্ট জারজ সন্তান শিশু অবস্থায় না? এ নিয়ে দক্ষিণ আফ্রিকার আলিমদের মধ্যে মতানৈক্য দেখা দিল। কেউ বলছিলেন, এ শিশুর জানাযার নামায উচিত হবে না। কেউ বলছিলেন, জানাযা পড়তে হবে । সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে দক্ষিণ আফ্রিকার আলিমগণ ভারতবর্ষের মাদ্রাসার আলিমে দ্বীনের শরণাপন্ন হয়ে সমাধান জানতে চাইলেন । তখন অবিভক্ত পাকিস্তানের (বাংলাদেশ) দারুল উলুম মুঈনূল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় এর ফাতাওয়া জানতে চাওয়া হল । মুফতী ফয়যুল্লাহ এর উত্তর লিখে পাঠালেন । তারা মুফতী ফয়যুল্লাহর বক্তব্যকে হযরত থানবীর বক্তব্যের অনুরূপ দেখতে পেল। যেহেতু প্রদত্ত ফাতাওয়াসমূহে বৈধ, অবৈধ এ ধরণের বিভিন্ন বক্তব্য ছিল তাই তারা একটি চুড়ান্ত সিদ্ধান্তের উদ্দেশ্যে ফাতাওয়াসমূহ হযরত থানবীর নিকট পাঠিয়ে দিল। তিনি জানাযা বৈধ নয় মর্মে আদেশ দিলেন। এরপর লিখলেন, “যেহেতু তার (মুফতী ফয়যুল্লাহ) রচিত ফাতাওয়া একটি বিশেষ মাসআলাকে কেন্দ্র করে রচিত হয়েছে তাই একে গুরুত্বপূর্ণ ও পূর্ণাঙ্গ মনে করি। কেউ যদি তার ফাতাওয়ার সাথে অপরাপর বক্তব্যসমূহ ছাপিয়ে বিতরণ করেন তাহলে খুব উপকার হবে ।' মূলত দক্ষিণ আফ্রিকার আলিমগণ হযরত থানবীর ন্যায় মুফতী ফয়যুল্লাহকেও নির্ভরযোগ্য পপ্তিত মনে করতেন। তার পরিচিতি আফ্রিকা মহাদেশ পর্যন্ত বিস্তৃতি লাভ করেছিল ।১ শায়খুল আরব ও ওয়ালআযম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী র. একবার হাটহাজারী মাদ্রাসায় আগমন করলে মুফতী সাহেবের একটি ফাতাওয়া তার সামনে পেশ করলে তিনি বললেন এ ধরণের ফিকহী ইলম সমৃদ্ধ ফাতাওয়া আমাদের মুরুববীদের মধ্যেও কম দেখা যায়।* একবার তার নিকট বায়আত হওয়ার জন্য চট্টগ্রামের দুজন আলিম গমন করেন। তখন তিনি বললেন, উট্টরগ্রামে মাওলানা সাঈদ আহমদ সাহেব (বেড় মুহাদ্দিস হুজুর) এবং মুফতী ফয়যুল্লাহ বিদ্যমান আছেন। বায়আত হওয়ার জন্য তোমাদের এখানে আসার কি প্রয়োজন? দেশের শীর্ষ স্থানীয় বুযুর্গ, ওলীয়ে কামিল, বাংলাদেশে আধ্যাত্মিক ও রাজনৈতিক জগতে আলোড়ন সৃষ্টিকারী মনীষী মাওলানা মুহাম্মদ উল্লাহ হাফিজ্জী হুজুর র. প্রেরিত এক পত্রের মধ্যে মুফতী ফয়যৃল্লাহর ইলমী যোগ্যতা স্বীকৃতি রয়েছে। পত্রের বিষয়টি ছিল ইলমে গায়েব (অদৃশ্য জগতের ইলম) সম্বন্ধে । ততকালে মৌলভী আহমদ রেজা খান ইলমে গায়বের দাবীদার ছিলেন। এ সম্বন্ধে তার রচিত 43৫ 419২1 গ্রন্থের কিছু বক্তব্য ১. নোমান, পৃ ৬৬ | ২-৪ এ, পৃ. ৭০-৭১ ; ফাতাওয়া ফয়যিয়া, খ. ১ম, পৃ. ২৪৫ জাতিকে বিভ্রান্ত করেছিল । সে প্রেক্ষিতে হাফিজ্জী হুজুর মুফতী সাহেবের শরনাপন্ন হয়েছিলেন । পত্রের মাধ্যমে তিনি জানতে চেয়েছিলেন, অহী অথবা ইলহাম অথবা স্বপ্নের মাধ্যমে অদৃশ্য যেসব বিষয় সম্বন্ধে রাসূলুল্লাহ সা. কে অবগত করানো হয়েছিল এ গুলোকে নবুওয়্যাতের ইলম বলা যায় কিনা? যদি এ গুলোকে নবুওয়্যতী ইল্ম বলা হয় তাহলে এর স্বপক্ষে প্রমাণ জানিয়ে বাধিত করবেন । ইলমে গায়েব সম্বন্ধে এ অধম বান্দা ৪০ পৃষ্ঠা পর্যন্ত লিখেছি। এর স্বপক্ষে বুযুর্গদের কোন বক্তব্য যুক্ত করতে পারলে বিষয়টি শক্তিশালী হবে এবং আমি মানসিক প্রশান্তি লাভ করতে পারব । পবিত্র কুরআনের কমপক্ষে চল্লিশটি আয়াত, একশ'র ও বেশি হাদীস এবং মনীষীগণের একশ'রও বেশি উক্তি ইলমে গায়বের বিষয়টিকে অস্বীকার করেছে। তাই আমি চাচ্ছি, আমার কোন লিখা যদি আপনার লিখার সাথে সাংঘর্ষিক হয় তাহলে প্রত্যাখ্যান করব। পক্ষান্তরে সাংঘর্ষিক না হলে প্রশান্তি লাভ করব । তাই ইলমে গায়েবের ১৯৯

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।