ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 মৌলভী ফয়যুল্লাহ চাঁটগামী, যিনি দেওবন্দের একজন মেধাবী ছাত্র, বাতিলের বিরুদ্ধে আপোষহীন, ধর্মের বিষয়ে উদ্ধত্যের জবাব দিতে দৃঢ় প্রত্যয়ী, তিনি এ গ্রন্থের বক্তব্যের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপে নিজের প্রচেষ্টা চালিয়েছেন । বলা যায়, তিনি এ যুগের সিরাজীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ।১ শীব্বীর আহমদ উসমানী সত্যায়তন করেছেন এবং দস্তখত প্রদান করেছেন। চট্টগ্রামের বিশিষ্ট আলিম শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানী র. এর খলীফা মাওলানা আব্দুর রহমান দেওয়ানপুরী বলেন, “আমি যখন দ্বিতীয়বার দারুল উলুম দেওবন্দ গমন করলাম তখন আল্লামা ইব্রাহীম বলিয়াবী র. একদিন আসর নামাযের পর হাটতে হাটতে আমার হাত ধরে বললেন, তোমাদের মুফতী ফয়যুল্লাহর চিঠি এসেছে। তিনি চিঠি পড়ে শুনালেন। আর বললেন মুফতী ফয়যুল্লাহ বাংলা মুলুকে জন্ম গ্রহণ করলেও বাঙ্গালীরা তার মর্যাদা অনুমান করতে পারেনি । তার মত ব্যক্তি দেওবন্দে জন্ুগ্রহণ করলে তাকে নেহায়েত ইজ্জত দেয়া হত। তার শান, মর্যাদা প্রকাশ পেত" | দারুল উলুম দেওবন্দের হাদীস, ফিক্হ'র উস্তাদ, শায়খুল আদব মাওলানা ইজায আলী র. দরস, তাদরীস, লিখনীতে প্রচণ্ড ব্যস্ত থাকার কারণে সবার লিখা চিঠিপত্র পড়া ও শোনার সময়, সুযোগ পেতেন না। তবে মুফতী ফয়যুল্লাহর কোন চিঠি বা ফাতাওয়া তার নিকট পৌঁছলে তিনি অত্যন্ত আগ্রহের সাথে পাঠ করতেন আর বলতেন, তার ফাতাওয়া ইল্মসমৃদ্ধ এবং ফিক্হর মূলনীতির আলোকপাত থাকে । চট্টগ্রামের জীরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আহমদ হাসান র. বলেন, মুফতী ফয়যুল্লাহকে আমি শিক্ষা জীবনের ছোটকাল থেকে দেখে আসছি। আমার ধারণামতে তিনি মা'র পেট হতে একজন ওয়ালী হিসেবে জন্মগ্রহণ করেছেন। আমরা যতদিন একসাথে ছিলাম তীর মাধ্যমে মাকরূহে তানযীহ'র ন্যায় গুনাহ প্রকাশ পেতে দেখিনি । ছাত্র জীবনের প্রথম অবস্থায় তিনি ফার্সীতে অসংখ্য কবিতা লিখতেন । অতি সহজেই ফার্সী কাব্য রচনা করতেন। এ জন্য আমরা তাকে কবি বলতাম । ফার্সী ভাষায় তার অসম্ভব দখল ছিল। পরীক্ষার উত্তরপত্র তিনি ফার্সী ভাষায় লিখতেন । উপরের ক্লাসে পড়ার সময় কবিতা, গল্প এবং পরীক্ষার উত্তরপত্র আরবী ভাষায় লিখতেন । শৈশব কাল থেকেই তার মধ্যে কিতাব পাঠ করার অধিক আগ্রহ ছিল। এ অভ্যাস তার জীবনের অন্তিম মুহুর্ত পর্যন্ত অব্যাহত ছিল ।* ১-২ হায়াতে মুফতী আযম পৃ ৯৮-৯৯; নোমান, ২৩-২৪; উমদাতুল আকওয়ালি ফী রাদ্দি মা ফী আহসানিল মাকালি, পৃ. ১-৫; আব্দুল বাকী, মুহাম্মদ, ড. প্রাণ্ক্ত, পৃ. ১৪৪। ৩-৪ নোমান, পৃ ৩১, ২৮; মাকতুবাতে মুফতী আযম, পৃ. ২২-৩৪। মাওলানা আব্দুল কুদ্দুস মুহাজিরে মাদানী র. এর উক্তি : হাটহাজারী মাদ্রাসার প্রাক্তন মুহতামিম মাওলানা মুহাম্মদ হামীদ র. বলেন, “ রাসূলুল্লাহ সা. এর পবিত্র রওযা শরীফ যিয়ারতের সময় মাওলানা আব্দুল কুদ্দুস মুহাজিরে মাদানীর মজলিসে আমাদের মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ প্রসঙ্গে আলোচনা ছড়িয়ে পড়ল। তখন আব্দুল কুদ্দুস র. বললেন, যেহেতু পৃথিবীর কেন্দ্রস্থুলে অবস্থান করছি তাই সারা দুনিয়ার উলামা, ফুযালা এবং আল্লাহর ওয়ালীদের সাথে আমাদের যোগাযোগ সর্বদা বজায় থাকে । সুতরাং সবার অবস্থা আমাদের জানা আছে। এ হিসেবে আমার এ সিদ্ধান্ত বিশুদ্ধ বলে পরিগণিত হবে যে, বর্তমান দুনিয়ায় তিনজন মনীষীর মর্যাদা সবার উধ্র্বে। একজন সিরিয়া অঞ্চলের, যার নাম এ মুহুর্তে স্মরণে নেই। দ্বিতীয় জন শায়খুল হাদীস যাকারিয়া র. | তৃতীয় জন পূর্ব ১৯৮

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।