ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 হযরত থানবী র. তখন বিছানায় শুয়েছিলেন। পত্রের কিছু অংশ শোনার পর বিছানা হতে ওঠে বসলেন এবং তিনবার বললেন, ইনি তো মুফতী, ইনি তো মুফতী, ইনি তো মুফতী । অত:পর তার ফাতাওয়াকে যথার্থ বলে সত্যায়ন করলেন। ০১৪৯ 489৮৭ ০০০: ০9 ০৯৭ 43৫০ আল্লামা নূরূল ইসলাম |১ মুফতী ফয়যুল্লাহ দারূল উলুম দেওবন্দে লেখাপড়া করার সময় দাওরায়ে হাদীসের বছর রমযানের ছুটিতে বিদ'আত প্রতিরোধকল্পে একটি গ্রন্থ রচনা করেন। গ্রন্থটি রচনায় উদ্বুদ্ধ হওয়ার কারণ ছিল ট্টগ্রামের দক্ষিণ সীমান্তের অধিবাসী জনৈক বিদ'আতী আলিম যিনি এক সময় মিরাঠের ইসলামিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। তিনি 1৬] এ ভ৪ 4৯9৭] ০১৪৭৭ 1৯৯ ৬৪ ৭৩] ০৯৯ নামক একটি গ্রন্থ রচনা করেন। উক্ত গ্রন্থে তিনি ইবাদত বন্দেশীর বিনিময়ে অর্থ উপার্জন বৈধ বলে ফাতাওয়া প্রদান করেন । তারই প্রতিবাদে মুফতী সাহেব রচনা করেন উমদাতুল আরুওয়ালে ফা রাদি মা ফী আহসানিল মাকালি গ্রন্থটির কিছু অংশ রচনার পর এর পাগুলিপি মুফতী আযীযুর রহমান দেওবন্দীকে দেখালেন। তিনি খুশি হলেন, এর প্রশংসা করলেন । প্রশংসা বাক্যে লিখলেন,সমস্ত প্রশংসা আল্লাহর ৷ দরূদ ও সালাম তার নির্বাচিত বান্দার উপর । অত:পর কথা হল এ বান্দা পুস্তিকার বক্তব্য প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনেছে। লেখকের বিশ্লেষণ বিশুদ্ধ এবং হানাফী আলিমগণের অভিমত অনুকূল । আর আহসানুল মাকালের লেখক বিদআতের পক্ষে যেসব দূর্বল, অগ্রহণযোগ্য দলীল প্রমাণ পেশ করেছেন সেগুলোকে শক্তিশালী দলিল প্রমাণের মাধ্যমে চমৎকারভাবে প্রতিহত করেছেন। আল্লাহতাআলা তাকে উত্তম বিনিময় দান করুন । হিদায়াতের অনুসারীদের উপর শান্তি বর্ষিত হোক। -আযীযুর রহমান দেওবন্দী । মুফতী, মাদ্রাসা আলিয়া, দেওবন্দ ১৩৩৩ হি.। ১. বর্ণাট্য রাজনৈতিক ও আধ্যাত্মিক জীবনের অধিকারী মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর র. ১৮৯৫ খু. লক্ষীপুর জেলার রায়পুর থানার লুধুয়া গ্রামে এক সন্তরান্ত মুসলিম পরিবারে জনুগ্রহণ করেন । পিতার নাম মাওলানা মুহাম্মদ ইদ্রিস র.। প্রাথমিক শিক্ষা লাভের পর প্রথমে লাকসাম পরে রায়পুর খিলবাইছা মাদ্রাসায় লেখাপড়া করেন। ১৯০৬ খু. পানিপথ গমন করেন এবং মাওলানা আব্দুস সালামের নিকট পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করেন। অত:পর সাহারানপুর মাদ্রাসায় ও দারুল উলুম দেওবন্দ হতে শিক্ষা লাভ করেন। ১৯১৮ খৃ. হাকীমুল উম্মতের সান্নিধ্য লাভ করেন। ১৯৩০ খু. কর্মজীবনে প্রবেশ করেন। ব্রাক্ষণবাড়ীয়া ইউনুছিয়া মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা এবং কামরাজীরচর নূরীয়া মাদ্রাসায় শিক্ষকতা ও প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। ১৯৮১ খু. রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে প্রকাশ্যে রাজনীতিতে আবির্ভূত হন। ১৯৮৭ খু. এ মনীষী ইন্তিকাল করেছেন । (ফখরুল ইসলাম, মুফতী, কারামতে হাফেজ্জী হুজুর রহ., ঢাকা, জাবালে নূর প্রকাশনী, ২০১২, পৃ. ১৫-৩০।) ২-৩. নোমান, পৃ. ২২। উপরোক্ত সমর্থন, প্রশংসা বাক্যে আনওয়ার শাহ কাশ্মীরিরও স্বাক্ষর রয়েছে।* উক্ত পুস্তিকার প্রশংসায় মুফতী সাহেবের উত্তাদ আল্লামা শাব্বীর আহমদ উসমানী র. লিখেন, এ গ্রন্থের লেখক আমার ভাই মৌলভী ফয়যুল্লাহ সাল্লামাল্লাহু কে আল্লাহতা“আলা ইল্ম ও আমলে উচ্চ মর্যাদা প্রদান মনোযোগ, দূরদৃষ্টি ও দুরদর্শিতার মাধ্যমে পদক্ষেপ নিয়েছেন। এ সময়ের মানবরূগী শয়তান দানবের ভ্রান্তির মূলোচ্ছেদ করেছেন । মানুষকে কুপথে পরিচালনার যে সয়লাব ছড়িয়ে দিচ্ছিল এর মূল ও শিকড় উৎপাটন করেছেন । মনে হচ্ছে বিদ'আতকে ছড়িয়ে দিতে এবং ইবাদতের বিনিময়ে মূল্য গ্রহণ করা বৈধ ; এমন জাতীয় বক্তব্যপূর্ণ বই-পুস্তকের সংখ্যা কম বলে আহসানুল মারালগ্রন্থটি এ বিদ'আতী আলিম রচনা করেছেন। এর মাধ্যমে ইবাদতের বেচা-কেনা, ইবাদতকে উদরপূর্তির মাধ্যম, কামাই রুজির হাতিয়ার বানানোর লক্ষ্যে এগুলোকে বৈধ প্রমাণ করার অপচেষ্টা করেছেন। কিন্তু বিধিবাম যে আমার প্রিয় মানুষ ১৯৭

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।