ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 সা. তার বাণীতে বলেছেন, “আল্লাহতাআলা এ উম্মতের জন্য প্রতি শতাব্দীতে একজন করে সংস্কারক পাঠাবেন । যিনি দ্বীনের সংস্কার করবেন ।” মুফতী ফয়যুল্লাহ র. ছিলেন উক্ত সংস্কারক শ্রেণীর একজন। বাংলাদেশসহ পাক ভারতে তার ইলমী যোগ্যতা, আমলী কামালিয়াত ও শক্তিশালী ব্যক্তিতের প্রভাব রয়েছে। তার যুগোত্রীর্ণ রচনাবলী আলিম সমাজে মানসিক বিপ্রবের জন্ম দিয়েছে । উপমহাদেশে যে কয়জন আলিমেছ্বীনের ব্যক্তিত মুসলিম সমাজের দিল ,দেমাগ, চিন্তা ও জ্ঞানের জগতকে আচ্ছন্ন করেছিল মুফতী ফয়যুল্লাহ তাদের মধ্যে অন্যতম । তার ব্যক্তিত ,উচু মানসম্পন্ন রচনাবলীর গুরুত্ত সকলেই স্বীকার করেছেন। তীর রচনাসমগ্র পাঠকদের মনকে প্রচণ্ড নাড়া দেয়, প্রভাবিত করে। মুফতী সাহেব ছাত্র হয়েছেন | তার শিক্ষকতা, লিখনী যোগ্যতা, সংস্কার কর্মকে সমসাময়িক আলিমগণ অকপটে স্বীকার করেছেন। ইল্ম, তাসনীফ, তাকওয়া, বুযুগীতে সমসাময়িক যুগে তিনি সবার উপরে চলে গিয়েছিলেন । তিনি ছিলেন জ্যোতির্ময়, অন্তর্চক্ষুসম্পন্ন রহস্য উন্মোচনকারী আলিম । কখনো কখনো তার শিক্ষকগণও কঠিন ও জটিল বিষয়ে সমাধান লাভে ধন্য হয়ে মুফতী সাহেবের জ্ঞানের স্বীকৃতি দিয়েছেন। নিকট অতীতে যে কোন আলিমের চেয়ে তিনি ছিলেন সফল । তার অধ্যাপনা, ফিকৃহ ও ফাতাওয়া চর্চা, ইসলামী জ্ঞান, পাপ্ডিত্য, রচনা ভাণ্ডার, সংস্কার কর্ম, ইসলাহী কার্যক্রম, ইজতিহাদী যোগ্যতাকে দেশ বিদেশের অসংখ্য মনীষী স্বীকৃতি দিয়েছেন তাদের মধ্যে দেওবন্দের শায়খদের মধ্যে হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী র. (১৮৬৩-১৯৪৩ খ.), আনওয়ার শাহ কাশ্মীরি র. (১৮৭৫-১৯৩৩ খু. ) শাব্বীর আহমদ উসমানী র. (১৮৮৭-১৯৪৯ খু.), মুফতী আযীযুর রহমান দেওবন্দী, আল্লামা মুহাম্মদ ইবাহীম বলিয়াবী র.(১৩০৪-১৩৮৭ হি.), মাওলানা গোলাম রসূল র., শায়খুল আদব মাওলানা ইজায আলী র. (১৩০০-১৩৭৪ হি. ),মাওলানা আব্দুস সামী র., মুফতী মুহাম্মদ শফী র. (মৃ.১৯৭৬ খু.), মাওলানা উবায়দুল্লাহ সিন্ধী র. ডেরাগাজী (১৮৭২-১৯৩৯ খু. ),বর্তমান দুনিয়ার খ্যাতিমান ইসলামী পণ্ডিত, ফকীহ্‌, পাকিস্তানের ইসলামী শরয়ী আদালতের প্রধান বিচারপতি মুফতী তকী উসমানী (দা: বা:),প্রমুখ | এঁরা সকলে মুফতী ফয়যুল্লাহর ফিকহী, ইজতিহাদী যোগ্যতার স্বীকৃতি দিয়েছেন। তার রচিত গ্রন্থসমূহের বিষয়বস্ত নির্ভুলতার স্বাক্ষী দিয়েছেন এবং অনেকেই মুফতী সাহেবের গ্রন্থসমূহের ভূমিকা, বাণী বা অভিমত দিয়ে মর্যাদা বৃদ্ধি করেছেন। সমসাময়িক যুগের বাংলাদেশের আলিমগণ তার ইলমী, ফিকহী কামালতকে স্বীকৃতি দিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শায়খুল হাদীস জমীর উদ্দীন র. (১২৯৬-১৩৫৯ হি.), হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হাবীবুল্লাহ র. (১৮৬৫-১৯৪৩ হি.) মাওলানা আব্দুল হামীদ র. (১৮৬৯-১৯২০ খু.), পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতী আযীযুল হক র., মাওলানা আব্দুল ওয়াহ্হাব র. (১৩১৭-১৪০২ হি.), খতীবে আযম মাওলানা সিদ্দীক আহমদ র. (১৯০৫- ১. কয়হবল কালাম, পৃ. ১৬০, হাদীস নং-২১৫। ১৯৮৭ খু.), মাওলানা মুহাম্মদ হারুন ইসলামাবাদী র., মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর র. (১৮৯৫- ১৯৮৭ খৃ.)১, মাওলানা শামছুল হক ফরিদপুরী র. (১৮৯৫-১৯৬৯ খু.) প্রমুখ । মুফতী সাহেব বলেন, হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী র. -এর সাথে আমার ব্যক্তিগত ঘনিষ্ট সম্পর্ক ছিল না। তথাপি যদি আমার কোন ফাতাওয়া, লিখনী হযরতের নিকট পাঠাতাম তিনি সেগুলো মনোযোগের সাথে পড়তেন, দেখতেন, সত্যায়ন করতেন, মন্তব্য লিখতেন। যেমন- মুফতী সাহেবের ১০০। ০ ১৯৭)। ০৮১৯ ০ ৩১এএ১। &&]) পুস্তিকার মন্তব্যে তিনি লিখেছেন, আমি আশরাফ আলী বলছি, আমি এ পুস্তিকার বিষয়বস্ত দেখেছি, এর কোন কোন বাক্য আমি পাঠ করেছি মাশা আল্লাহ সংশ্লিষ্ট বিষয়ে পুস্তিকাটি যথেষ্ট ও পূর্ণাঙ্গ । নির্ভরযোগ্য সূত্রে বর্ণিত আছে, মুফতী ফয়যুল্লাহর কোন একটি ফাতাওয়ার নির্ভুলতা যাচাইয়ের জন্য কেউ থানাবনে ( উত্তরপ্রদেশ, ভারত) হযরত থানবীর নিকট পাঠিয়েছিল। জনৈক মাওলানা আব্দুল করীম ফাতাওয়াটি পাঠ করে থানবী র. কে শুনাচ্ছিলেন। ১৯৬

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।