1910160 (/171/21511)/1151160/010101 71210051601 আমার মনের ভেতর কিতাব পাঠ করার সীমাহীন ও অদম্য আগ্রহ সর্বদায় ছিল। কিতাব অধ্যয়ন জীবনে পানাহারের ন্যায় অভ্যাসে পরিণত হয়েছে । লেখাপড়া ছাড়া সময় কাটাতে পারি না। এমনকি অনেক সময় খাওয়া, পান করা, চলাফেরার সময় কিতাব পাঠে মগ্ন থাকি । বর্তমানে নানা রকম রোগে আক্রান্ত হয়েছি। শারীরিক দুর্বলতা, দৃষ্টি শক্তির দুর্বলতা আমাকে দুর্বল করে দিয়েছে। তারপরও কিতাব অধ্যয়ন সম্পূর্ণভাবে ত্যাগ করিনি । আলহামদুলিল্লাহ । আমার বয়স যখন ঘাট বছর আল্লাহতাআলার তাওফিকে বায়তুল্লাহর হজ এবং পবিত্র স্থানসমূহ যিয়ারত করার খোশনসীব হয় । আল্লাহতাআলা হাজী মীর হুসাইন সওদাগরকে উভয় জাহানের কামিয়াবী দান করুন যে, তিনি আকাশ পথে এ বরকতপূর্ণ সফরের যাবতীয় খরচ বহন করেছেন। যে পরিমাণ খেদমত, আরাম-আয়েশ, শান্তি দেওয়া সম্ভব তা করেছেন । কোন ত্রুটি করেননি । সফর সঙ্গীদের প্রয়োজন অনুযায়ী আয়াতে কুরআনী, হাদীসে রাসূল সা. এবং গুরুত্বপূর্ণ বিধানাবলী বর্ণনা করতাম । তারা খুব সন্তুষ্ট হতেন। আজকে আমার সত্ুর বছর বয়সেও এ বরকতময় সফরের আনন্দে উদ্বেলিত হই । অভ্যন্তরীন বিষয়ে নানান প্রতিবন্ধকতা ও নিষেধাজ্ঞা রয়েছে। তদুপরি শরমের বিষয় বিধায় অনেক কথাই লিখা হয়নি। কোন কোন দোস্তের অতিরিক্ত পীড়াপীড়িতে এ পর্যন্ত লিখেই সমাপ্ত করলাম। প্রকৃত অবস্থা সম্বন্ধে আল্লাহ তা*আলাই সর্বাধিক জ্ঞাত ।১ ৫ রবিউল আখির ১৩৭৯ হি. হাটহাজারী । ১. হায়াতে মুফতী আযম, পৃ. ১-১১। দশম অধ্যায় দেশ- বিদেশে মুফতী ফয়যুল্লাহ“র গ্রহণযোগ্যতা বিখ্যাত আলিমেছ্বীন, উত্তাদগণের উত্তাদ, ফকীহুল উম্মত, হামিউস্সুনাহ, মাহিউল বিদ“আত, মুজাদ্দিদে মিল্লাত, হুজ্জাতুল ইসলাম মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ র. -এর জীবন ও কর্ম, ইলমী যোগ্যতা, রচনাসমগ্র ও ফিকহী ইজতিহাদকে দেশ বিদেশের মনীষীগণ গ্রহণ করেছেন ও স্বীকৃতি দিয়েছেন । বাস্তবতা হলো কোন মনীষীর জ্ঞান, প্রজ্ঞা, পাপ্ডিত্য ও সমাজকর্মকে জ্ঞানীদের পক্ষ থেকে স্বীকৃতি দেয়া মানে গ্রহণযোগ্যতার শক্তিশালী প্রমাণ । কারণেই সুফীগণ হাজার হাজার মানুষ বা মুরীদের সমাগমকে কোন গুরুত দেননা, বরং কামিল মনীষীগণের স্বীকৃতি ও সমর্থনকে গ্রহণযোগ্যতার সনদ মনে করেন। রাসূলুল্লাহ ১৯৫
— পৃষ্ঠা ২০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।