19110160 (/171/21511)/1151160/010101 71210051601 পাঠ করার বছর রমযানের ছুটিতে উমদাতুল আকওয়াল ( ) রচনা করি। গ্রন্থটিকে দেওবন্দের উত্তাদগণ খুবই পছন্দ করেন এবং এর প্রশংসায় মুখবন্ধ লিখে দেন। আলহামদুলিল্লাহ উত্তাদগণ আমার সম্বন্বে অসম্ভব পরিমাণ নেক ধারণা ও বিশ্বাস রাখতেন । আমার উপস্থিতিতে বা অনুপস্থিতিতে হাটহাজারী ও দেওবন্দ সর্বত্র আমার প্রশংসাবাক্য নির্গত হয়েছে। আমার জন্মের সময় এবং কিশোর বয়সে আমার বিষয়ে অনেক মনীষী এমনই ভবিষ্যত বাণী করেছিলেন । তদ্রুপ দেওবন্দে যাবার পূর্বে ও পরে কোন কোন দোস্ত আহবাব শুভ স্বপ্নে আমার সম্বন্ধে অনেক সুসংবাদ দেখতে পেয়েছিলেন। মূলত এসব কিছুই আল্লাহর অসীম দয়া ও অনুগ্হ। অন্যথায় আমি এর উপযুক্ত নই। ৩৬ 91 ১১ ০০৪ ১০১৪ এ 7৮১৬১ ০০) পএ3৪ 1)91 ২১ মোট কথা, দেওবন্দ হতে ফেরার পর কাল বিলম্ব না করে উত্তাদগণের আদেশমতে এই অধম ইলমের মাতৃভূমি মুঈনূল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শিক্ষক নিযুক্ত হই। অল্প কিছুদিনের মধ্যেই দারল ইফতার (ফাতাওয়া বিভাগ) দায়িতৃভার গ্রহণ করতে হয় । দাওয়াত ও তাবলীগের কাজটিও আমার যিম্মায় অর্পিত হয়। আশে-পাশের এলাকাসমূহে বহু ওয়ায- নসীহত করতে হয়েছে। শুরু থেকে আমার অভ্যাস ছিল কুরআন, হাদীস এবং গুরুত্পূর্ণ বিধি বিধান বর্ণনা করা। কবিতা, গজল গাওয়া, কিস্সা- কাহিনীর বর্ণনা দেয়া যা আজকালকার বক্তাদের অভ্যাস তা কখনো আমার দ্বারা হয়নি। আলহামদুলিল্লাহ আমার বয়ান পদ্ধতি উত্তাদগণ পছন্দ করেছেন। এরই মধ্যে আরবী, ফার্সী, উর্দূ ভাষায় অসংখ্য লিখনী গদ্যে, পদ্যে সম্পন্ন করেছি। একবার স্বপ্নে দেখলাম বাতাসে উড়ছি। অন্য একবার দেখলাম একটি বিশাল হাতীর উপর আরোহন করছি। এরপর যাবতীয় সাহিত্যকে শুধুমাত্র পান্দেনামা খাকী ছাড়া অন্যের দায়িতে ন্যস্ত করলাম। ইতিমধ্যে কোন কোন কাব্যগ্রন্থ ও গদ্যাকৃতির লিখা পুস্তক ছাপা হয়ে গেছে। কিছু পাণ্ডুলিপি এখনও ছাপার বাকি রয়ে গেছে। দেওবন্দ হতে ফেরত আসার পর অসংখ্য দ্বীনী পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। যেমন সরকারী মাদ্রাসাসমূহে বড় বড় পদ ও উচ্চতর স্কেলে লোভনীয় চাকুরির প্রস্তাব । আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ । আল্লাহর সাহায্য, গায়েবী শক্তি, সর্বদা সঙ্গে ছিল। অন্যথায় পদহ্থলন ঘটত | যখন আমার বয়স চল্লিশ বছর তখন আমার উত্তাদ মাওলানা সাঈদ আহমদ র. যার দয়া, অনুগ্রহের সাগরে আমি নিমজ্জিত এবং যেভাবেই তার আখলাকে হামীদাসমূহ বর্ণনা করিনা কেন তার কৃতজ্ঞতা শেষ হবে নাঃ তিনি আমাকে বায়আতের সনদ তথা ইজাযত দান করেন । এ সময়ে এ বান্দার উপর বিদআতগপন্থী নেতা যিনি শেরে বাঙাল হিসেবে পরিচিত ছিলেন, তার সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে যায়। আল্লাহ পাক যেন তাকে হিদায়াত দান করেন, আমার জন্য গায়েবী শক্তি ও তার সাহায্য অব্যাহত রাখেন। তার সব ধোকা, প্রতারণা অসার প্রমাণিত হয়। শুভ পরিণতি আমার ভাগ্যে রয়ে যায়। আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ । দেওবন্দে অবস্থানকালে এক শবে বারাআতে মসজিদে ঢুকে কিছু নামায, যিক্র আদায়ের পর হাত উঠিয়ে একান্ত বিনয় ও চুড়ান্ত মিনতির সাথে আল্লাহর দরবারে আকুতির ভাষায় দু'আ করলাম, হে আল্লাহ! তোমার এই অধম বান্দাকে শেষ জীবন পর্যন্ত একান্তই তোমার দয়া ফযল ও করমের মাধ্যমে দুনিয়ার সব ধরণের সম্পর্ক হতে পবিত্র রাখো । ইলমের জগতে লিপ্ত রাখ । আলহামদুলিল্লাহ, ছুম্মা আলহামদুলিল্লাহ । আমার ধারণা যে, আল্লাহ তাআলার দরবারে এ দুআ কবুলের মর্যাদা লাভ করেছে । এ বান্দা আজ সত্তর বছর বয়সে ওরকমই আছি যেরকম দু'আ করেছিলাম । ১৯৪
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।