19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ধরণের অনুষ্ঠানের বৈধতা প্রমাণ নেই । যেমন হযরত উসমান ইবন আবুল আস রা. বলেন, “আমাদের সাহাবায়ে কিরামের যুগে খাতনার দাওয়াত ইত্যাদির প্রচলন ছিল না।” মাওলানা আব্দুল কাদির র. উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। তিনি রশীদ আহমদ গাঙ্গুহীর নিকট সিহাহ সিত্তাহ পাঠ করেছেন। তিনি ছিলেন সে সময়ের নামকরা আলিম, ফাযিল । আশে পাশের ছোট, বড়, ভদ্র ও নেতৃস্থানীয় সবাই ছিল তার ভক্ত, অনুরক্ত। ফকিরহাট সংলগ্ন মেখলে তিনি বসবাস করতেন । তিনি সেদিন রাতে ওয়াজ করলেন । সেসময় রাতে ওয়ায- নসীহত অনুষ্ঠিত হত। এ প্রথার উচ্ছেদ করেন মাওলানা আব্দুল হামীদ র. € ১৮৬৯-১৯২০ খু.) । তিনি দিনের বেলায় ওয়ায-নসীহতের অনুষ্ঠান পরিচালনার প্রথা চালু করেন। উক্ত ওয়ায- অনুষ্ঠানে আমার পিতা আমাকে উত্তম পোশাকে সজ্জিত করে নিয়ে যান এবং হযরতের মাধ্যমে আমার জন্য দু'আ প্রার্থনা করেন। তিনি প্রাণভরে দু'আ করলেন। আমাকে আলিফ, বা, তা, ছা সবক দিলেন। তখন এ এলাকায় কোন মাদ্রাসা ছিল না। আমার বয়স যখন ৯/১০ বছর তখন হাটহাজারী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপিত হয়। আমার পিতা সন্ত্ান্ত বংশের সন্তান মৌলভী আমীর আলী রাউজানী নামক এক ছাত্রকে আমাকে পড়ানোর জন্য জায়গীর নিয়ে আসেন । আমাকে ১১ বছর বয়সের সময় মাদ্রাসায় সোপর্দ করা হয়। মাওলানা আব্দুল হামীদ র. এবং তার উছিলায় মাওলানা হাবীবুল্লাহ র. (১৮৬৫-১৯৪৩ খু.)- এর সাথে আমার পিতা গভীর সম্পর্ক রাখতেন। তারা আমার পিতাকে যথেষ্ট তাযীম, তাকরীম করতেন । আমাদের এলাকায় আমার পিতাই ছিলেন প্রথম ব্যক্তি যিনি মাওলানা আব্দুল হামীদের সাথে সম্পর্ক স্থাপন করেন এবং তার আদেশ অনুপাতে কার্যক্রম পরিচালনা করেন । তার ঘনিষ্ট ভক্তে পরিণত হন। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন । হাটহাজারী মাদ্রাসায় আমার প্রাথমিক শিক্ষা আরম্ভ হয়। দশ বছর মাদ্রাসায় থাকলাম । সেসময় মাদ্রাসা প্রাথমিক পর্যায়ের ছিল বিধায় চাদা ইত্যাদির ব্যবস্থা ছিলনা । ওয়ায-নসীহত, খিদমত, তাবলীগ মাওলানা আব্দুল হামীদ র.-এর দায়িতে ছিল। তিনি পূর্ণ উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে মানুষকে হিদায়াত করতেন, সুন্নতের প্রতি উদ্বুদ্ধ করতেন, বিদ'আত পরিহারে সচেতন করতেন । অধিকাংশ সময় তিনি সফরে থাকতেন এবং আহলে বিদআতের সাথে মুবাহাসা, মুনাযারা, দ্বীনি সংস্কার কর্মের দায়িতু পালন করতেন । আল্লাহ তাআলা তাঁকে উত্তম পুরস্কার দান করুন ও জান্নাত নসীব করুন । একুশ বছর বয়সে আমি দেওবন্দ গমন করি। সেখানে সিহাহ সিত্তাহ ও বিভিন্ন ফনের কোন কোন কিতাব অধ্যয়ন করি। পূর্ণ দুই বছর তিন মাস সেখানে অবস্থান করি । আমার দেওবন্দ যাবার ছয় মাস পর আমার পিতা ইন্তিকাল করেন। এ সময় বাড়ীতে অভিভাবকের দায়িত নেয়ার মত কেউ ছিলনা । বাড়ীর সবাই ছিল ছোট, ইয়াতিম, বিধবা নারী । ভাইদের মধ্যে আমিই ছিলাম সবার বড় । তাই দেওবন্দে বেশী দিন অবস্থান করা সম্ভব হয়নি। অন্যথায় আরো দু'বছর দেওবন্দে অবস্থান করার ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত ১৩২৪ হি. মহরম মাসে ২৪ বছর বয়সে বাড়ীতে ফিরে আসলাম। ছাত্র জীবনে হাটহাজারী ও দেওবন্দে সর্বত্র, সর্বদা উত্তাদ ও মুরুববীদের নেক নজরে ছিলাম । আমার জীবনে কারো সাথে ঝগড়া, বিবাদ, মারামারি হয়নি। সব ছাত্রই আমার সাথে সম্মানজনক আচরণ করতেন । পরীক্ষাসমূহে অধিকাংশ সময় আমি প্রথম স্থান অধিকার করেছি। ছুটির দিনসমূহে কোন কোন ছাত্র আমার নিকট বিশেষ বিশেষ কিতাব পাঠ করত । প্রতিটি ছুটি বা অবকাশকালে একটি করে পুস্তিকা রচনা করেছি। কোন ছুটি এ নিয়ম বা অভ্যাসের বাইরে ছিল না। লিখনী চলতই | আমি যখন জামা”"আতে উলায় পড়ি তখন মাওলানা আব্দুল হামীদ র.-এর আদেশে কাসিদা-ই বানাতি সু'আদ ( ২২৭৪ ) গ্রন্থের একটি ব্যাখ্যা গ্রন্থ আল ইকতিসাদ ফী শারহি বানাতি সাঁআদ ( ) রচনা করি। আর সুল্লামুল উলূম € ) গ্রন্থের কঠিন অধ্যায় তানাকুস € ) এবং আকসে মুস্তাবী ও আকসে নকীয (০০3৫; ০৫০ 5 ৬5১৯০ ০১৫০) এর ব্যাখ্যাগ্রন্থ ফার্সী ভাষায় রচনা করি। এভাবে অসংখ্য রিসালাহ (পুস্তিকা) হাটহাজারী মাদ্রাসার ছাত্র জীবনে রচনা করেছি। কিন্ত দেওবন্দে যাওয়ার পর এগুলো হারিয়ে গেছে। দেওবন্দে অবস্থানকালে সিহাহ সিত্তাহ ১৯৩
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।