1910160 (/171/21511)/1151160/010101 71210051601 বলেন, আল্লাহর শপথ আবু হানীফা বর্তমান উম্মতের মধ্যে আল্লাহর কিতাব ও রাসূলের হাদীস সম্পর্কে স্বাধিক জ্ঞানী | তিনি আরো বলেন, “আবু হানীফা অত্যন্ত ছ্বীনদার , বিশ্বস্ত, সত্যবাদী ও নির্ভরযোগ্য মুহাদ্দিস ছিলেন । কেউ তাঁকে মিথ্যা বর্ণনা অভিযোগে অভিযুক্ত করেনি । তিনি আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। হাদীস বর্ণনায় পূর্ণ সত্যবাদী ছিলেন।২ আল-আইনীর দ্বিতীয় খন্ডে এসেছে, বিখ্যাত মুহাদ্দিস ইয়াহইয়া ইব্ন মুঁঈন (মৃ-২৩৩/৮৪৮) ইমাম আবু হানীফা সম্বন্ধে বার বার বলতেন, অত্যন্ত নির্ভরযোগ্য, বিশ্বস্ত, ভুলত্রান্তিমুক্ত, হাদীসে কিউ তাঁকে দুর্বল, অগ্রহণযোগ্য বলেছেন বলে শুনিনি। তিনি আরো বলেন. “ ইমাম আবু হানীফা র. খুবই নির্ভরযোগ্য মুহাদ্দিস ছিলেন । তিনি স্বীয় মুখস্ত ও সংরক্ষিত হাদীস বর্ণনা করতেন। যা তাঁর মুখস্ত নেই তা কখনো বর্ণনা করেননি ।'৩ শায়খুল ইসলাম ইয়াযিদ ইব্ন হারুন বলেন, ইমাম আযম অত্যন্ত মুত্তাকী, পরিচ্ছন্ন গুণসম্পন্ন সাধক, “আলিম, সত্যবাদী ও সমসাময়িক কালের হাদীসের সর্বাপেক্ষা বড় হাফিজ ছিলেন ।8 তিনি ছিলেন আল্লাহ তাআলা প্রদত্ত তীক্ষ প্রতিভা, মেধা, প্রখর বুদ্ধিদীপ্ত এবং অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী । সুন্দর ও আকর্ষণীয় চেহারা, সাধক, “ইবাদতগুজার, রাতে সালাতে নিমগ্ন, দিনে রোজাদার, কুরআনে হাদীসে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য, পবিত্র কুরআন তিলাওয়াতের প্রতি আসক্ত, দানশীল, মহত্প্রাণ, অসীম সাহসী, সত্যবলায় নির্ভিক ও অটল এবং উন্নত ভাষা প্রয়োগের অধিকারী । সত্যের উপর অটল থেকে কারাগারে জীবন দিয়েছেন। তিনি ধনসম্পদ ও “ইলম বিতরণে ছিলেন উদার । মহান আল্লাহর পক্ষ হতে মুহাম্মদ সা.- এর নিকট পৌঁছেছে, তারপর সাহাবাগণ তা লাভ করেছেন, সাহাবাগণের নিকট হতে তাবি'ঈগণ পেয়েছেন। আর তাবি'ঈগণ হতে তা কেন্দ্রীভূত হয়েছে ও পরিপূর্ণতা পেয়েছে ইমাম আবু হানীফার মধ্যে ৫ ইমাম আযমই প্রথম মনীষী যিনি হাদীস সংকলনের নীতি এবং হাদীসসমূহকে বিভিন্ন অধ্যায়ে অনুচ্ছেদে বিন্যাস করেছেন । তাঁর সবাধিক কৃতিত্ব হল “ইলমে ফিক্হর বুনিয়াদ স্থাপন করা, নীতিমালা গঠন করা এবং মাসাইলের উদ্ভাবনের পদ্ধতি আবিষ্কার করা । এ বিষয়ে তিনি মহানপথিকৃত। তাঁর পথ ধরে ইমাম মালিক, ইমাম শাফি“ঈ , ইমাম আহমদ বিন হাম্বল র.সহ অসংখ্য মুজতাহিদ তাঁর মূলনীতিকে সমর্থন করেছেন। যুগের অগ্রবর্তিতা, ফিক্হর পরিপূর্ণতা এবং অনুসারীদের সংখ্যায় তাঁর সমকক্ষ কেউ নেই। “ইলম ফিক্হকে সুসংঘবদ্ধ রূপদান তাঁর অমর কৃতিতৃ । তাঁর অসাধারণ প্রতিভা, প্রজ্ঞা ও কঠোর সাধনার শ্বাশত শরয়ী আইন পেয়ে মুসলিম দুনিয়া ধন্য। শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি মুসলমান তাঁর উডভাবিত ফিক্হর ফলে সহজে ইসলামকে অনুসরণ করা যাচ্ছে। জ্ঞানসাধনা , ইজতিহাদ ছিল তাঁর জীবনের ব্রত । এ কাজে তিনি লাভ করেছেন বিরাট সফলতা, আকাশচুম্ধি খ্যাতি, বিশ্বময় শ্রদ্ধা ও সম্মান । তাঁর বিপরীত চিন্তাধারীগণও তাঁকে শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন এবং তাঁর প্রশংসায় পুস্তক রচনা করেছেন ।৬ ফিক্হ সংকলনের জন্য ইমাম আবু হানীফা র. চল্লিশজন ফকীহ মুজতাহিদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন । উক্ত বোর্ডে দীর্ঘলোচনা পর ফিক্হী মাসআলা লিপিবদ্ধ করতেন । তাঁদের ফিকৃহ সংকলন ছিল ভুলের উধধর্বে। বিখ্যাত মুহাদ্দিস ওয়াকী ইবনুল জাররাহ বলেন, কেমন করে ইমাম আবু হানীফা র. ভুলের শিকার হবেন? তাঁর সাথে রয়েছেন ইমাম আবু ইউসুফ, যুফার ও মুহাম্মদ- এর মত মুজতাহিদ ও কিয়াস বিশেষজ্ঞগণ। ইয়াহইয়া ইবন যায়িদা, হাফস ইবৃন গিয়াস, হাব্বান ও মিনদাল- এর ন্যায় হাফিজে হাদীস ও হাদীস বিশেষজ্ঞগণ । কাসিম ইব্ন মুঈন- এর মত আরবী ভাষা বিশেষজ্ঞ, দাউদ ইব্ন নাসীর আত-তায়ী এবং ফুযাইল ইব্ন আয়ায- এর মত “আবিদ ও জাহিদগণ । যাঁর গবেষণার সংগী ছিলেন এমন মানের ব্যক্তিগণ তিনি কি করে ভুল করেন।৭ ১.আব্দুর রহীম, হাদীস সংকলনের ইতিহাস, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ,১৯৮৬, পূ ৩৩৩ ঃ মাসিক মদীনা", বর্ষ ৪৮. সংখ্যা ৩, জুন ২০১২ , পৃ ৩৩ | ২.জামাল উদ্দীন, মুহাম্মদ, ড. প্রাগুক্ত, পৃ ৪০৬। ৫. সিরাজুল ইসলাম, এম, এম, এ প্রাগুক্ত, পৃ ৪০। ৬মুয়াত্তা ইমাম মালিক” রেজাউল করীম ইসলামাবাদী অনু), ঢাকা, ইফা বা, ১৯৮৭, পৃ ৪1৭. সিরাজুল ইসলাম, এম , এম, এ, প্রাগুক্ত, পৃ নয়-দশ। তাঁর গঠিত বোর্ড দীর্ঘ বাইশ বছর ফিক্হ সংকলনের কাজ আজ্রাম দিয়েছে। ১৪৪ হিজরী পর্যন্ত তাঁরা তিরাশি হাজার মাসআলা প্রণয়ন করেন। তন্মধ্যে আটত্রিশ হাজার “ইবাদত, পঁয়তাল্লিশ হাজার মু'আশারাত, মু'আমালাত, ও উন্বাদ সম্মন্ষে। পরবর্তীতে এর পরিমান আরো বাড়তে থাকে । তাঁর বন্দি জীবনেও এ কাজ অব্যাহত ছিল । অবশেষে এর সংখ্যা পাঁচ লাখে পৌঁছে ১। এ সমূহ মাসআলার মধ্যে তৎকালীন দৃশ্যমান সমস্যাবলী ছাড়াও ভবিষ্যতে উদ্ভীত হতে পারে এ সমস্যার সমাধানও ছিল। উক্ত বোর্ড যে কোন মাসআলার বিষয়ে ইজতিহাদ , আলোচনা, পর্যালোচনা করার পর যে সমাধানে পৌঁছতেন তা লিপিবদ্ধ করতেন। প্রতিটি মাসআলা নিয়ে পরিষদে তিন দিন পর্যন্ত আলোচনা পর্যালোচনা হত। অবশেষে যে সমাধানে পৌঁছতেন তা ফিকহে হানাফীতে লিপিবদ্ধ হত।২ তাঁরা প্রতিটি মাসআলার গভীরে যাওয়ার চেষ্টা করতেন। উক্ত পরিষদই সর্ব প্রথম আর্তজাতিক আইন প্রণয়ন করেন ।৩ ১৩
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।