ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 নিকট মানুষ কুরআন হাদীসের কথা জানতে চায়, আমার মুখ দিয়ে কুরআন হাদীসের কথাই বের হয়। এটাকে আমি প্রকৃত দরবেশী মনে করি। তিনি মুজাদ্দিদে আলফে সানীর র. মাকতুবাতে তরজুমান ছিলেন । আমি যদি শায়খগীরি করি তাহলে দুনিয়াতে কোন শায়খই মুরীদ পাবে না । বরং আমার কাজ হল অন্যকে আদেশ দেওয়া । অর্থাৎ আমি যদি প্রথাগত পীর হয়ে যাই তাহলে কোন পীর দুনিয়াতে মুরীদ খুঁজে পাবে না। বরং আমাকে অন্য কোন কাজের জন্য আদেশ করা হয়েছে । আর সে কাজটা হল সংস্কারের কাজ। তাঁর দর্শন ছিল ইল্ম দ্বীন অর্জন করা ব্যতীত কেউ বুযুর্গ হতে পারে না। তিনি বলতেন, মানুষের প্রবৃত্তি এমন হয়ে গেছে যে, শরীআতের সাদাসিধে বিধানসমূহ তাদের ভাল লাগে না এবং শরীআতের অনুসারীগণকে মর্যাদা দেয় না। পক্ষান্তরে ফকীরি, দরবেশীর ভাব নিয়ে কেউ চললে শরীআতের যত বড় নাফরমানই হোক না কেন তাকে কামিল মনে করে । বধুর্গ ভাবতে শুরু করে। অনেক বড় কিছু মনে করে এবং তাদের প্রতি ভাল ধারণা বিশ্বাস নিয়ে আচরণ করে কারণেই দরগা শরীআত পরিপন্থী পীর ফকীরদের দরবারে মানুষের ভীড় পড়ে যায়। পক্ষান্তরে মাদ্রাসা, মসজিদ, হক্কানী বুুর্গগণের খানকা শূন্য পড়ে থাকে । * ১. এ , পৃ. ৩, ৩০; নোমান, পৃ. ১০১; হায়াতে মুফতী আযম, পৃ. ২১৭। নবম অধ্যায় : আত্মজীবনী মুফতী সাহেব মৃত্যুর ষোল বছর আগে দোস্ত আহবাবের অনুরোধে একটি সংক্ষিপ্ত আত্মজীবনী রচনা করেন । এর রচনাকাল ৫ রবিউল আখির ১৩৭৯ হি. এবং রচনার ভাষা ফার্সী । এ অধমের জন্ম সন ১৩১০ হি. মোতাবিক ১৮৯২ খু. । আড়াই বছর বয়সের সময় মাতা ইন্তিকাল বানানোর জন্য । আমার আম্মার অসীয়ত মতে আমার পিতা দ্বীনী ইলম ব্যতীত অন্য কোন বিষয় এমনকি মাতৃভাষা বাংলা আমাকে শিক্ষা দেননি। সাত বছর বয়সে আমার খতনা হয়েছে। এ উপলক্ষে চারটি গরু জবাই করে এক বিশাল মেহমানীর আয়োজন করা হয়। এতে আশেপাশের সাধারণ ও বিশিষ্ট সকলকে দাওয়াত করা হয়। বিষয়টির আলোচনা ঘটনা প্রসঙ্গে লিখা হয়েছে। অন্যথায় ইসলামী শরীআত মতে এ ১৯২

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।