19110160 (/171/21511)/1151160/010101 71210051601 উপর ইস্তিকামাত থাকা অনেক ভাল । বরং এটাই প্রয়োজন। বেশরা, খেলাফে সুন্নত পীরের মাধ্যমে অসম্ভব, অলৌকিক, কাশফ, কারামত, প্রকাশ পেলেও তাদের হাতে বায়আত হওয়া যাবে না। কারণ বায়'আত হওয়া এবং সুলুকের রাস্তা অবলম্বন করার উদ্দেশ্য হল শরীআতের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা এবং একাগ্র চিত্তে ইবাদত করা । আফসোস অজ্ঞতার কারণে মানুষ তরীকতকে মূল উদ্দেশ্য মনে করছে এবং বায়'আত হওয়ার মাধ্যমে দুনিয়ার উন্নতি কামনা করছে। অধিকাংশ অজ্ঞ, মূর্খের ধারণা মুরীদ না হলে মানুষ বেহেশতে যেতে পারবে না। আর যার পীর নাই তার পীর শয়তান। এ ধরণের ধারণা, বিশ্বাস সম্পূর্ণ বাতিল এবং অমূলক । কুরআন ও হাদীসে এর কোন দলীল নেই বরং মুক্তি এবং জান্নাতে প্রবেশের শর্ত হল শরীআতের অনুসরণ করা, সে মোতাবেক জীবন পরিচালনা করা । যিনি এ কাজ করবেন তিনি জান্নাতে যাবেন, যদিও কারো মুরীদ না হয়ে থাকেন। পক্ষান্তরে কেউ শরীআত পালন না করে শুধু পীরের মুরীদ হলে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কুরআন-হাদীসে এর অসধ্খ্য প্রমাণ রয়েছে। কামিল পীরের নিকট মুরীদ হওয়া এবং তার দীক্ষা অনুযায়ী মুজাহাদা করার মূল লক্ষ্য হল শরীআতের অনুসরণ যেন সহজ হয় এবং দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা যায়। কোন বেশরা পীরের হাতে মুরীদ হওয়া মানে শয়তানের হাতে মুরীদ হওয়া । মাওলানা জালাল উদ্দীন রূমীর র. কবিতায় এ কথাটি বলেছেন, মানুষরূপী অনেক শয়তান আছে, তাই যার তার হাতে হাত রাখবেন না।* ইজাযত প্রাপ্তগণের পরিচিতি : যদিও খিলাফত, ইজাযতের বিষয়টিকে মানুষ মূল লক্ষ্য মনে করে কিন্তু মুফতী সাহেবের দৃষ্টিতে তা একেবারেই গৌণ । তার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুন্নতের অনুসরণ, বিদআত পরিহার করা। যার মধ্যে যত বেশি শরীআতের অনুসরণ ও সুন্নতের পাবন্দি ছিল তিনি মুফতী সাহেবের নিকট ততই প্রিয় ছিলেন। তিনি বলতেন, পীরের খলীফা হওয়ার পরিবর্তে রাসুলুল্লাহ সা. এর খলীফা হওয়ার চেষ্টা কর। তিনি আরো বলতেন, পীরের খলীফা তো সবাই কিন্তু সুন্নতের অনুসরণ তো কারো মধ্যে নেই। সুন্নতের অনুসরণ ব্যতীত খিলাফতের বিন্দুমাত্র মূল্য নেই। নিজের ইজাযত প্রাপ্ত খলীফার চেয়ে অন্য কারো মধ্যে সুন্নতের অনুসরণ দেখলে তাকে প্রিয় মানুষ হিসেবে গণ্য করতেন। মোট কথা প্রথাগত পীর-মুরীদি, খিলাফত, ইজাযত, এসব তার কাছে অপছন্দনীয় ছিল। তার নিকট হতে ইজাযতপ্রাপ্ত খলীফাগণের বিষয়ে তাকে কেউ জিজ্ঞেস করলে তিনি অসন্তুষ্ট হতেন। মৃত্যুর পূর্বে তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি খুব অসন্তুষ্টি প্রকাশ করেন । মৃত্যুর পূর্বেও তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে খুব অসন্তুষ্টি প্রকাশ করেন। অনুমান ১৪৮০ হি. আগে মাওলানা ইউসুফ সাহেব বারবার তাকে আবদার জানালে তখন পর্যন্ত যারা তার নিকট হতে ইজাযত প্রাপ্ত হয়েছিলেন তাদের নামের তালিকা এক পত্রের জবাবে উল্লেখ করলেন । ১. খতীবে আযম মাওলানা সিদ্দীক আহমদ র.। প্রাক্তন শায়খুল হাদীস হাটহাজারী ও পটিয়া মাদ্রাসা, প্রাক্তন এমপি পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাক্তন সভাপতি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। মাওলানা আব্দুল কাইয়ুম র. । প্রাক্তন শায়খুল হাদীস হাটহাজারী মাদ্রাসা । ড. মাওলানা সানাউল্লাহ র.। প্রাক্তন এমপি বৃটিশ পার্লামেন্ট। মাওলানা সালিহ আহমদ । ফেজ মাওলানা উবায়দুর রহমান র. ৷ হাটহাজারী মাদ্রাসা । মাওলানা ফয়যুল কবীর । চকোরিয়া, কক্সবাজার | সূফী আব্দুল ওয়াদুদ র.। চট্রগ্রাম মহানগর | মাওলানা আজিজুল্লাহ র.। প্রাক্তন মুহতামিম, মেখল মাদ্রাসা । মাওলানা আলী আহমদ । ০. মাওলানা খায়ের মোস্তফা । শায়খুল হাদীস, উলামাবাজার মাদ্রাসা, নোয়াখালী । 22 ভে সি ০০৩৫ /৬] তত ১. আল হাক্কুস সারীর ফী আল মাসলাকীস সহীহ্, পৃ. ১-১৫; মাশায়েখে চাটগাম, পৃ. ৩৯৫-৩৯৬। ১১. হাফেজ মাওলানা মুহাম্মদ হামেদ র. । প্রাক্তন মুহতামিম, হাটহাজারী মাদ্রাসা। ১২. মাওলানা সাইফুল ইসলাম র. ৷ হামিউস সুন্নাহ মাদ্রাসা, হাতিয়া । ১৩. মাওলানা মুহাম্মদ কাসেম ফয়যী, মেখল। ১৪. মাওলানা ফতেহ আলী। ১৯০
— পৃষ্ঠা ১৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।