19110160 (/171/21511)/1151160/010101 71210051601 চেতনার বিবর্তন। আধুনিককালে অনেকে মনে করেন যে, কোন প্রসিদ্ধ সিলসিলার অন্তর্ভুক্ত না হলে এবং শায়খের দেয়া দরূদ, অযীফা, যিক্র,আমল না করলে ইসলাহে নফ্স সম্ভব নয়। এমন ধারণা অমুলক এবং পবিত্র কুরআনের সাথে সাংঘর্ষিক। ইসলাহে নফ্স বলতে বুঝায় শরীআতের উপর পূর্ণ অবস্থান করা, শরঈ বিধি- বিধানসমূহের আযমত ও সর্বোচ্চ ধ্যান খেয়ালের সাথে ইবাদত করা । কারামত, অলৌকিক, হালাতে মাযযূব, আলমে মালাকুতে ভ্রমণ করা, আলমে আরওয়াহের সাথে সাক্ষাত এগুলো ইসলাহে নফ্স বা বুযুগঁ নয় এবং লক্ষ্য-উদ্দেশ্য নয়। কারণ, এগুলো আহলে কুফ্র দ্বারাও প্রকাশ পেতে পারে । ভয়ানক কাফির, দাজ্জাল এ ধরণের অনেক অলৌকিক, অসম্ভব ঘটনা ঘটাতে সক্ষম | সুতরাং অসম্ভব, অলৌকিক কিছু ঘটানোর সাথে ইসলাহে নফসের কোন সম্পর্ক নেই। মুরীদ, সাগরেদগণের মধ্যে দ্ুআ, যিক্র, অযীফা ইত্যাদির প্রচলন করাই মূল লক্ষ্য উদ্দেশ্য এবং ইবাদত নয়। বরং লক্ষে পৌঁছার মাধ্যম । রাসূলুল্লাহ সা., সাহাবা, তাবিঈন, আয়িম্মা-ই মুজতাহিদীনের মধ্যে এমনটি পাওয়া যায়নি । বরং মাশাইখে কিরাম এগুলো নির্বাচন করে থাকেন। আরও সহজভাবে বলা যায় যিক্র, দুআ ইত্যাদির ব্যবহার ওষুধ পথ্যের ন্যায় । এগুলো গ্রহণের মূল লক্ষ্য সুস্থতা অর্জন করা । তাই শরীআতের সীমানার মধ্যে থেকে দুআ, যিকর ইত্যাদি আদায় করতে হবে । কোন কোন সালিকীন উচ্চস্বরে যিক্র করা এবং চল্লিশ দিন পর্যন্ত ই*তিকাফ করার যে প্রথা পালন করেন এগুলো বাড়াবাড়ি, শরীআতের সীমালজ্ঘন এবং প্রকাশ্য গুমরাহী । মুজাদ্দিদে আলফে সানী র. বলেন, কোন একটি মুস্তাহাব আদায় করা এবং মাকরুহে তানযিহী থেকে বেঁচে থাকা যিক্র, ফিক্র, মুরাকাবা ও তাওয়াজ্জুহ থেকে কয়েক দফা উত্তম। মিশকাত শরীফের ভাষ্য গ্রন্থ মিরকাত এ বলা হয়েছে সুন্নত মোতাবেক প্রত্রাব-পায়খানা, ইস্তিজ্জা ব্যবহার করা মুসাফিরখানা ও মাদ্রাসা বানানোর চেয়ে উত্তম। কারণ বাইতুলখোলা ও ইস্তিপ্জায় সুন্নতের অনুসরণ করলে তা ইবাদতে পরিণত হয়। দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ শায়খ আহমদ সিরহিন্দী র. বলেন, রাসূলুল্লাহ সা.-এর সুন্নতের বিন্দু পরিমাণ আদায় করা দুনিয়া ও আখিরাতের সকল নিয়ামতের চেয়ে উত্তম । যেমন সুন্নত আদায়ের নিয়্যতে দুপুরে আহার গ্রহণের পর শোয়া রাতভর জাগ্রত থেকে ইবাদত করার চেয়ে উত্তম । যদিও দুপুরে শোয়ার বিষয়টি ইবাদত নয় কিন্তু রাসূলুল্লাহ সা. -এর সুন্নত হওয়ার কারণে এর মর্যাদা বেশি । পক্ষান্তরে সারারাত জাগ্রত থেকে ইবাদত করা বাহ্যিকভাবে মনে হয় ইবাদত, কিন্তু এটা রাসূলের সুন্নত নয়। কারণ রাসূলুল্লাহ সা. রাতের কিছু অংশ ঘুমাতেন এবং কিছু অংশ জাগ্তত থাকতেন । মুজাদ্দিদে আলফে সানী র. বলেন, প্রকৃত অর্থে তরীকত হল শরীআতের খাদেম । তিনি আরো বলেন, হুব্ৰ নবুওয়্যত, হুব্রে ইশৃক বিলায়াতের চেয়ে হাজারগুণ উত্তম । বিলায়াতের রাস্তা ছেড়ে দিয়ে নবুওয়্যতের রাস্তা অবলম্বন করলে ফানাহ, বাকা, জযবা, সুলুক এসবের দরকার হয় না। হুব্ৰে নবুওয়্যত হলো মূল, হুব্বে বিলায়াত হলো ছায়া। নবুওয়্যতের রাস্তা অবলম্বনকারী, ঈমানকে মহব্বতকারী সালিকীন, লক্ষ্য উদ্দেশে পৌঁছতে সক্ষম হন। অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হন। পক্ষান্তরে বিলায়াতের রাস্তা অবলম্বনকারী আশিকীনরা প্রতিবন্ধকতার সম্মুণীন হন। মুজাদ্দিদে আলফে সানী র. আরো বলেন, আমার পিতা বলতেন, গুমরাহ বাহাত্বুর দলের অধিকাংশই সূফীদের রাস্তা অবলম্বনের কারণে গুমরাহ হয়েছে এবং ভ্রান্তির মধ্যে নিপতিত হওয়ার ফলে গন্তব্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে ।১ বিধৃত হয়েছে । তাতে তিনি বলেন, বেরাদরানে মিল্লাত! দীনের বিষয়ে আমার তরীকা, মাসলাক, ইমাম হলো কিতাব, সুন্নাহ অর্থাৎ কুরআন ও হাদীস, নির্ভরযোগ্য ফিক্হ*র কিতাবসমূহ ৷ সলফে সালিহীন অর্থাৎ সাহাবা, তাবিঈন ও আইম্মা-ই মুজতাহিদীনের তরীকার পরিপন্থি চলাকে আমি অপছন্দ করি। কোন কোন সুফীর মাধ্যমে কোন কোন আমল, বক্তব্য, কুরআন, সুন্নাহ এবং সলফে সালিহীনের আমলের খেলাফ প্রকাশ পেয়ে থাকে । সেগুলো তাদের নিজস্ব ইজতিহাদী ভুল, হালের প্রভাব এবং মত্ততার কারণে হয়ে থাকে । তাই তিনি ক্ষমাযোগ্য, নিন্দার উপযুক্ত নন। তবে এসব বিষয়ে তার অনুসরণ বৈধ মনে করিনা । অধিকাংশ বিদআত ও নিষিদ্ধ কাজকর্ম প্রকাশ পাচ্ছে অদক্ষ সুফী, দুনিয়াদার পীর মুর্শিদের কারণে । তারচেয়ে বরং সুননতের অনুসারী শরীআতগপঙ্থী কামিল আলিমের হাতে বায়আত হওয়া এবং শরীআতের ১. হক কি রহনুমা-ই, পৃ. ১-১৫। ১৮৯
— পৃষ্ঠা ১৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।