ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ১১. একাধারে চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাআতে নামায পড়া : রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন “যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একাধারে চল্লিশ দিন তাকবীরে উলাসহ জামাআতের সাথে নামায আদায় করবে তার জন্য দুটি মুক্তি বা পরিত্রাণ নির্ধারিত হয় । তাকে জাহান্নাম থেকে মুক্তি ও মুনাফিকী থেকে মুক্ত ঘোষণা করা হয়।"” এ হাদীসের উপর আমল করা অত্যন্ত জররী। এর দ্বারা দ্বীনের সাথে সম্পৃক্ততা বাড়বে এবং চিল্লার ফযীলত ও বুযুগ্গী অর্জিত হবে । দোযখ ও মুনাফিকী থেকে মুক্তির ঘোষণার চেয়ে বড় বুযুগ্গী আর কি হতে পারে? ১২. তাওবার নামায পড়া: “রাসূলুল্লাহ সা. বলেন, যখন কোন ব্যক্তি গুনাহ করে সেখান থেকে ওঠে ভালভাবে পাক-পবিত্র হয়, অত:পর নামায আদায় করে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে; তখন আল্লাহ তাআলা তাকে নিশ্চিত ক্ষমা করে দেন।” ১৩. সালাতৃত তাসবীহ আদায় করা: এ প্রসঙ্গে বর্ণিত হাদীসটি বেশ প্রসিদ্ধ এবং এ নামায আদায় করার পদ্ধতিও অনেকের জানা । সুতরাং আগ্রহ, উৎসাহের সাথে এ নামায আদায় করলে অনেক ফায়দা হবে | ১৪. তাহিয়্যাতুল অযু : একদিন রাসূলুল্লাহ সা. ফজর নামাযের পর হযরত বিলালকে জিজ্ঞেস করলেন, হে বিলাল! তুমি বল দেখি মুসলমান হয়ে এমন কোন আমলটা করেছ, যার সওয়াবের আশা তুমি করতে পার? কারণ বেহেশতে আমি আমার সম্মুখে তোমার জুতোর শব্দ শুনেছি। হযরত বিলাল বললেন, হুযুর আমি এ ছাড়া এমন কোন আমল করিনি, যা আমার নিকট অধিক সওয়াবের কারণ হতে পারে । তবে আমি রাতে বা দিনে, যখনই অযু করেছি তখনই সে অযু দ্বারা কিছু নামায (নফল) আদায় করেছি, যা আমাকে তাওফীক দেওয়া হয়েছে ।* ১৫. কোন বৈঠক থেকে ওঠার পূর্বে নিম্নোক্ত দুআটি পাঠ করা: ভাল মন্দ যে কোন বৈঠক হোক না কেন, নিয়োক্ত দুআটি কমপক্ষে একবার পড়া চাই । 9 এ )৪২২॥ 3 ১] 41 ১৩) এআ ০৯৭ ১ শী] এ: এ] 549 হাদীসে এসেছে, এ দ্ুআর বরকতে এ বেঠকে অনিষ্টকর কিছু থাকলে ক্ষমা পাওয়ার আশা করা যায়। আর যদি ভাল বৈঠক হয় তাহলে কবুলের জন্য মহর মেরে দেয়া হয়? এ পনেরটি আমলের কথা বলা হল, ভেতর বাহির ইসলাহের জন্য এগুলো যথেষ্ট । এগুলোতে শুধুই লাভ রয়েছে। গুমরাহ হওয়ার আশংকা নেই । সরাসরি ইবাদতও বটে ।* উপর কর্তব্য হল, নিজের বাহির, ভেতর, সংশোধনের জন্য অনবরত চেষ্টা, সাধনা, ফিকির, চালিয়ে যাওয়া । উদ্দেশ্য থাকবে শরীআতের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা, দ্বীনী বিধি-বিধানের গুরুত্ব অন্তরে স্থান দেয়া, ইবাদতে পূর্ণ মনোযোগ সৃষ্টি হওয়া, প্রতিটি কাজে ইখলাস অর্জিত হওয়া, ঈমানের পরিপূর্ণতা ও পরিপূর্ণ তাকওয়া অর্জন করা । এ সবকটি বিষয় আদায় করার জন্য বান্দা আদেশপ্রাপ্ত এবং মানব জীবনের মূল লক্ষ্য । এটাই প্রকৃত পথ, এটাই বিলায়াত, এটাই আল কুরআনের ভাষায় দরবেশী। এসব কিছু অর্জন রাসূলুল্লাহ সা. -এর আদব, আখলাক, চালচলন, অবলম্বন করা। এটাই আল্লাহ তাআলার পছন্দনীয় তরীকা ও কুরআনের সার নির্যাস। পবিত্র কুরআন ও রাসূলের সুন্নাহর উপর আমল করা অত্যন্ত সহজ কাজ। এর মধ্যে অসম্ভব বা কঠোরতার কিছু নেই। বর্তমানে কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরা কঠিন মনে হওয়ার কারণ, কুরআন, সুন্নাহ এবং শরীআত নয় বরং যুগের ফিতনা, যুগের চাহিদা, মানুষের চিন্তা- ১. ফয়যুল কালাম, পৃ. ২৬১, হাদীস নং ৪২২। ২. এ, পৃ. ১৯৯, হাদীস নং ২৮৮। ৩. রিসালাহ ইসলাহুন নুফুস, পৃ. ২৪। ৪. মেশকাতশরীফ, (নূর মোহাম্মদ আ'জমী অনু), খ. ৩য়, সং ৯ম, পৃ. ১৬০, হাদীস নং ১২৪৬। ৫. এঁ, পৃ. ২৩৫-২৪০। ৬. হায়াতে মুফতী আযম, পৃ. ২৩৫-২৪০; রাসালাহ ইসলাহুন নুফুস, পৃ. ১৬-১৯। ১৮৮

— পৃষ্ঠা ১৯৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।