ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 ৪. মৃত্যুর কথা স্মরণ করা: রাসূলুল্লাহ সা. বলেন, “তোমরা স্বাদ বিনাশকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ কর। কবর প্রতিদিন ডাকে এবং বলে, আমি মুসাফিরখানা, আমি একাকী থাকার ঘর, আমি মাটির ঘর, আমি পোকামাকড়ের বাসস্থান ।” ৫. কুরআন তিলাওয়াত করা : কুরআন তিলাওয়াতের ফযীলত কুরআন ও হাদীসে অসংখ্যবার উচ্চারিত হয়েছে। আল্লাহ রাব্বুল ইয্যতের আয্মত,আল্লাহর কালামের মর্যাদা অন্তরে উপস্থিত রেখে মা*বুদের সাথে কথা বলা এবং জিহ্বা, কান, চোখের হক আদায় করার নিয়তে কুরআন শরীফ তিলাওয়াত করা । কলব পরিষ্কার করতে পবিত্র কুরআন দ্রুত ক্রিয়া করে । ৬. কবর যিয়ারত করা : রাসূলুল্লাহ সা. বলেন, আমি তোমাদেরকে প্রথমে কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন বলছি, তোমরা কবর যিয়ারত কর, এটা দুনিয়ার প্রতি আসক্তি কমায় এবং আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় । তিনি আরো বলেন, প্রত্যেক মাইয়্যাত কবরের মধ্যে ফরিয়াদকারীর ন্যায় চিৎকার করতে থাকে । বাপ, ভাই, দোস্ত ও পরিচিতজনদের অপেক্ষায় থাকে যে, আমাদের কবরে দুআ পৌঁছাও । যখন দুআ পৌঁছে তখন দুনিয়ার সব নিয়ামত থেকে একে উত্তম নিয়ামত মনে করে । দুনিয়ার বাসিন্দারা কবরবাসীর জন্য যখন দুআ ও সওয়াব পাঠায় তখন আল্লাহ তাআলা সওয়াবের বিষয়টিকে পাহাড়ের মত মাগফিরাত কামনা করে। * ৭. পিতা মাতার কবর যিয়ারত করা: রাসূলুল্লাহ সা. বলেন, যে ব্যক্তি প্রতি শুক্রবার তার পিতা মাতা বা তাদের কোন একজনের কবর যিয়ারত করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে এবং তাকে সদাচরণকারীদের অন্তর্ভুক্ত করা হবে ।” এ হাদীস এবং অন্যান্য হাদীসের ভিত্তিতে উক্ত ফযীলত অর্জনের নিয়্যতে প্রতি শুক্রবার পিতা-মাতার কবর যিয়ারত করবে এবং তাদের জন্য দুআ করবে । ইনশা আল্লাহ অনেক ফায়দা হবে। ৮. দয়ার দৃষ্টিতে মা বাবার চেহারা দর্শন করা : রাসূলুল্লাহ সা. বলেন, যে কোন পিতা মাতার নেক্কার বিনিময়ে একটি করে কবুল হজ্বের সওয়াব লিখেন । সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি প্রতিদিন একশ বার দৃষ্টি প্রদান করে তবেও? তিনি বললেন, হা, তবেও । আল্লাহ মহান ও পবিত্র ৷? ৯. ইয়াতিমের মাথায় হাত বুলানো এবং মিসকীনকে খাদ্য খাওয়ানো: বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রা. বলেন, এক ব্যক্তি নিজের বিরুদ্ধে অভিযোগ করল যে, আমার হৃদয় খুবই কঠোর, সুতরাং কী করব? রাসূলুল্লাহ সা. বললেন, “ইয়াতিমের মাথায় হাত বুলাও এবং মিসকীনকে খাদ্য খাওয়াও । তিনি আরো বললেন, যে ব্যক্তি ইয়াতিমের মাথায় হাত বুলায় সে তার (ইয়াতিম) মাথার প্রতিটি চুলের বিনিময়ে অনেক গুণ বেশি নেকি লাভ পাবে ।”* রাসূলুল্লাহ সা.-এর হাদীসের উপর আমল করত: দয়া, অনুকম্পার সাথে ইয়াতিমের মাথায় হাত বুলালে এবং মিসকীনকে খাদ্য খাওয়ালে অন্তরের কঠোরতা দূরীভূত হয়ে কোমল হবে, নিজের জন্য অনেক ফায়দা অর্জিত হবে ।" ১০. দুনিয়ার বিষয়ে নিজের চেয়ে নিম্ন শ্রেণীর মানুষের দিকে তাকাতে হবে : রাসূলুল্লাহ সা. বলেন, যার মধ্যে দুটি বৈশিষ্ট্য পাওয়া যাবে আল্লাহ তাআলা তাকে কৃতজ্ঞ ও ধৈর্ধ্যশীল হিসেবে গ্রহণ করবেন। দ্বীনের বিষয়ে নিজের চেয়ে উপর শ্রেণীর দ্বীনদারগণের দিকে তাকানো এবং তাদের অনুসরণ করা । দুনিয়ার বিষয়ে নিজের চেয়ে দূর্বলদের প্রতি তাকিয়ে আল্লাহ তাআলার প্রশংসা করা। প্রত্যেকের উপর কর্তব্য হলো এ হাদীস মোতাবেক আমল করা ।৮ ১-২. রিসালাহ ইসলাহুন নুফুস, পৃ. ২০। ৩. মেশকাতশরীফ, (নূর মোহাম্মদ আ'জমী অনু), খ. ৪র্থ, সং ৯ম, পৃ. ১০৫, হাদীস নং-১৬৭৭ । ৪. ফয়যুল কালাম, পৃ. ৪০৬, হাদীস নং ৮২৫। ৫. এ, পৃ. ৪০৪, হাদীস নং ৮২০। ৬-৮. রিসালাহ ইসলাহুন নুফুস, পৃ. ২২,২৩। ১৮৭

— পৃষ্ঠা ১৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।