ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 বুযুর্গ ওয়ালীগণের প্রতি মহব্বত আমার অন্তরে দান কর , তাদের দলে রেখে আমার হাশর করো এবং তাদের সুপারিশ আমায় নসীব কর ।* বায়'আত করানো হয়ে গেলে মুফতী সাহেব সংক্ষিপ্ত নসীহত করতেন এবং বলতেন, মূল কাজ হলো শরীআতের আনুগত্য করা, সুন্নতৈর অনুসরণ করা। সুন্নতের খেলাপ কাজ করে অধিক ইবাদত করলেও কোন লাভ হয় না, সুন্নত মুতাবিক চললে অল্প ইবাদতও লাভজনক প্রতি কাজে সুন্নতকে আগে রাখতে হবে । মাসনূন যিক্র, দু'আসমূহ আদায় করবেন। পাঁচ ওয়াক্ত নামায ছাড়াও সামর্থানুষায়ী তাহাজ্জুদ, ইশরাক, চাশত এবং আওয়াবীন নামায আদায় করবেন। দরূদ শরীফ, দুআ ইউনুছ, ইস্তিগফার, অধিক পরিমাণে পাঠ করবেন। আমার রিসালাহসমূহ পাঠ করবেন, সত্য লালন করবেন, ইসলাহে নফস, নিয়তের পদ্ধতি,দু'আ মাসূরা বিশেষভাবে আমল করবেন। এসব আমল অল্প পরিমানই যথেষ্ট ।২ মুফতী সাহেবের কোন মুরীদ কোন অযীফা বা দরূদের প্রার্থনা জানালে তিনি এর উত্তরে বলতেন, আলহামদুলিল্লাহ । জীবন সুন্দর হোক, আমি তোমার জন্য দুআ করছি, তোমরাও আমার জন্য দুআ করো । অযীফা তো এটাই যে, প্রতিটি কাজ সুন্নত মোতাবেক আদায় করবে, বিদআত এবং গুনাহ থেকে বেঁচে থাকবে, দুআ মাসূরাসমূহ আয়তু করে সময়মত আদায় করবে । সর্বদা নিয়তকে ইসলাহ করার চেষ্টা করবে। নিয়ত সংশোধনের কিতাব আরবী, বাংলা যে ভাষারই হোক পাঠ করবে । ইসলাহী নিয়তের বিষয়টি মশৃক করতে হবে । হক কী রেহনুমাই, ইসলাহুন নুফুস, পুস্তিকা দুটো গভীরভাবে পাঠ করবে | আত্মশুদ্ধির বিষয়ে মুফতী সাহেব এমন কিছু নীতিমালা উপস্থাপন করেছেন, যেগ্তলোর উপর অতিক্রম করে মর্যাদার আসনে পৌঁছা যায়। তিনি নবুওয়্যতের তরীকা অবলম্বনকারী, সালিকীনদের, করেছেন । গ্রন্থের শুরুতে তিনি বলেছেন, অত্যন্ত লাভজনক, সহজ এবং বাস্তবসম্মত কিছু আমল যেগুলো ভেতর, বাহির সংশোধনের জন্য প্রযোজ্য, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনে গভীর প্রভাব রাখে, যেগুলোর উপর আমল করলে গুমরাহীর আশংকা নেই। এ আমলগুলোর কথা সহীহ্‌ হাদীসে বর্ণিত হয়েছে। পক্ষান্তরে সুফীগণের আমল ও অযীফায় এমনকিছু অর্থহীন কঠোরতা রয়েছে যেগুলো হাদীসের মাধ্যমে প্রমাণিত নয়, মানুষের যাহির, বাতিন সংশোধনে তেমন কোন প্রভাব রাখে না এবং যেগুলো ইবাদত হিসেবেও গণ্য নয়। তাই নিজের এবং মুসলমান ভাইদের জন্য পনেরটি আমলের কথা উল্লেখ করা হলো । যদিও এগুলোতে যাওক, শাওক, জযবা নেই, তবে উম্মতের জন্য খুব লাভজনক । ১. ইসলাহে নিয়্যত : প্রতিটি কাজে নিয়ত আগে সহীহ্‌ করতে হবে । তাহলে মুবাহ, অভ্যাস ও দায়ি হিসেবে আদায়কৃত কাজগুলোতেও সওয়াব পাওয়া যাবে। রিসালাহ তারগীবুল উম্মাহ ইলা তাহসীনিন নিয়্যাহ 25] ০৪ | 2০81 ৮৪৯৪ 419. পুস্তিকা পাঠের মাধ্যমে নিয়্যতের শুদ্ধতা ঠিক করে নেবে। ইনশাআল্লাহ অল্প কিছুদিন মশৃক করলে উদ্দেশ্যে পৌঁছা সম্ভব। উদাহরণস্বরূপ নামায ও অযূর মধ্যে বিশুদ্ধ নিয়্যতের বিষয়টি মশৃক করলে আস্তে আস্তে অন্যান্য বিষয়েও মশৃক হয়ে যাবে ।* ২. যিক্রুল্লাহ : মুজাদ্দিদে আলফে সানীর র. মতে শরীআত সম্মত প্রতিটি কাজ আল্লাহর যিক্রের অন্তর্ভুক্ত । যদিও সেটা বেচাকেনাই হোক না কেন।* ৩. আহলে যিক্রের সানিধ্য লাভ করা : রাসূলুল্লাহ সা. বলেছেন, আমি কি তোমাদেরকে বলব না, দ্বীনের দৃঢ়তা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কীসে? আহলে ঘিক্রের সান্নিধ্য অবলম্বন কর। একাকী সময়ে মাসনূন দুআ ও যিক্র পাঠ করবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কারো সাথে বন্ধৃত করবে এবং আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্ত কারো সাথে দুশমনি রাখবে ।£ ১-২. হায়াতে মুফতী আযম, পৃ. ২১৩-২১৪,২১৫, মাশায়েখে চাটগাম, পৃ. ৩৯০-৩৯১। ৩. মাজমুআ রাসাইলে ফয়যিয়া, খ. ৪র্থ, পৃ. ১৬-১৭। ৪. এ, পৃ. ১৮, ৫. মেশকাতশরীফ, (নূর মোহাম্মদ আ'জমী অনু), প্রাপ্তক্ত, খ. ১ম, সং ৬ষ্ঠ, পৃ. ৫৪, হাদীস নং ২৮। ১৮৬

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।