19110160 (/171/21511)/1151160/010101 71210051601 জিজ্ঞেস করতেন, আপনি কি বায়'আত হতে চান? যদি উত্তর দিত স্ী হ্যা, তাহলে পুনরায় জিজ্ঞেস করতেন এর পূর্বে কি কারো নিকট বায়'আত হয়েছিলেন? যদি উত্তর হতো হা, তাহলে তিনি বলতেন, বায়'আত হওয়া তো ফরযও নয়, ওয়াজিব ও নয়, বরং মুস্তাহাব । আর ইহা যেহেতু একবার কারো নিকট আদায় হয়ে গেছে সেটাই যথেষ্ট । দ্বিতীয়বার বায়'আত হওয়ার প্রয়োজন নেই। তবে যার হাতে সে বায়'আত হয়েছিল, সেই মুর্শিদ যদি সত্যিকার দ্বীনদার এবং জীবিত থাকতেন তাহলে তাকে বায়'আত করতেননা। পক্ষান্তরে মুর্শিদ বিদ'আতী, ফাসিক হলে আর আগন্তক বায়'আত হওয়ার জন্য আবেদন জানালে তিনি বায়'আত করতেন। যাদের মুর্শিদ জীবিত ছিলনা এমন কেউ বায়'আত হতে চাইলে বলতেন, বায়'আত হওয়ার মুস্তাহাব দায়িত্ একবার আদায় হয়েছে সুতরাং দ্বিতীয়বার আর প্রয়োজন নেই। এ প্রেক্ষিতে সশ্িষ্ট ব্যক্তি বার বার আবেদন জানালে তিনি তাকে বায়'আত করতেন । যদি দূর দূরাত্ত থেকে কোন মহিলা বায়'আত হওয়ার জন্য আসতেন তাহলে তিনি খুব অসন্তষ্টি প্রকাশ করতেন এবং বলতেন, একটি মুস্তাহাব কাজের জন্য মেয়েদেরকে এত দূর আসা উচিত হয়নি । কেউ যদি নিজের স্ত্রী বা নিকটাত্ীয়া কোন মহিলাকে মুফতী সাহেবের নিকট নিয়ে আসার অনুমতি প্রার্থনা করত তাহলে তিনি অনুমতি দিতেননা বরং বলতেন, এই মুস্তাহাব কাজের জন্য এত কষ্ট উঠানো এবং এত গুরুত্ব দেয়ার কোন প্রয়োজন নেই । তবে পত্র মারফত কোন মহিলা বায়'আত হওয়ার অনুমতি প্রার্থনা করলে তিনি অনুমতি দিতেন এবং পত্রে মহিলার জন্য প্রয়োজনীয় হিদায়াত দিতেন ।যদি আশেপাশের কোন মহিলা বায়'আত হওয়ার জন্য আবেদন জানাত তাহলে পদরি আড়াল হতে রুমাল সম্প্রসারিত করে তার মাধ্যমে বায়'আত করে নিতেন। কোর ছাত্র বায়'আত হতে চাইলে তিনি বলতেন, লেখাপড়ায় মনোযোগ দাও । কোন ছাত্র অতিশয় আবদার জানালে তাকে বায়আত করতেন । কেউ পূর্বে কোথাও বায়'আত না হয়ে থাকলে এবং ছাত্র ও মহিলা না হলে আবেদন জানালে বায়'আত করতেন । কাউকে বায়'আত করাবার আগে অযু করিয়ে নিতেন এবং নিজের সামনে বসার জন্য আদেশ করতেন । তিনি চকি বা কাঠের উপর বসা থাকলে তাকেও সেখানে বসার আদেশ দিতেন। কেউ বেআদবীর কারণে উপরে বসতে অপারগতা প্রকাশ করলে চকির নিচে বসতেন এবং নিজের দু'হাতের মধ্যে মুরীদের হাত দু'টো রাখতেন। সংগে সংগে তার দিল মোমের মত নরম হয়ে যেত, অশ্র নির্গত হত। যখন তিনি লা-ইলাহার তালকীন দিতেন তখন এক ধরণের নীরব পরিবেশ বিরাজ করত, উপস্থিত সবার কল্বে মত্ততা বিরাজ করত। সবাই নিজের গুনাহর কথা স্বরণ করে অনুতপ্ত হতো; চাই সে বায়'আত হওয়ার জন্য আসুক বা অন্য কোন উদ্দেশ্যে আগমন করে থাকুক | সবার মধ্যে সম্মোহন অবস্থা বিরাজ করত এবং সকলেই কলবে প্রশান্তি লাভ করতেন। রাসূলুল্লাহ সা.- এর হাদীসে এসেছে- _ »] ৪৭ ১ ০০৫ শখ] ০০ এ গুনাহ থেকে তওবাকারী এ ব্যক্তির ন্যায় যার কোন গুনাহ নেই ।* তওবার বাক্য £ মুফতী সাহেব নিয়োক্ত বাক্য সমূহের মাধ্যমে মুরীদগণের বায়'আত নিতেন। তিনি একটি একটি করে বাক্যের তালকীন দিতেন। _ | 0৯০) ১০৯০ এ | 4] সু & ৯ খ] 0০ 4]. সি. ১৪ মা ১ নী 1 ৫ *৫। 31,1৮১ । ১৮১৮) ভান এ ৩০১) 3১০৯৯ ১০১ ১৯3 253134) 5405 58455 5 এ 5 ৩৬ ইত্যাদি বাক্যদ্বারা তাওবা পাঠ করাতেন। এছাড়াও নিম্নোক্ত বাক্যসমূহও তাওবার সময় পাঠ করাতেন,; আমি তাওবা করছি সমস্ত গুনাহ হতে, প্রকাশ্য গ্তনাহ হতে, বাতিনী গুনাহ হতে, শির্ক, কুফর ও বিদ'আত হতে । হে আল্লাহ! আমার তাওবা কবুল কর । আমি ওয়াদা করছি, পাচ ওয়াক্ত নামায যথাসময়ে আদায় করব, সামর্থ অনুযায়ী আল্লাহ ও রাসূলের হুকুম পালন করব। আমি ওয়াদা করছি ;শির্ক করব না, কবীরাহ গুনাহ করব না, নামায কাযা করব না, শরীআত পরিপন্থী কোন কাজ করব না। যদি শরীআত পরিপন্থী কোন কাজ আমার দ্বারা হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে তাওবা করব। আমি তাওবা করছি ফয়যুল্লাহর হাতে । হে আল্লাহ আমার বায়'আত, তুমি কবুল কর। হে আল্লাহ! ১. ফয়যুল কালাম, পৃ. ১৯৮, হাদীস নং ২৮৩; হায়াতে মুফতী আযম, পৃ. ২০৯-২১৩; মাশায়েখে চাটগাম, পৃ. ৩৯০-৩৯১। ১৮৫
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।