ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 বায়আত করলেন এবং বায়'আতের নিয়ম অনুযায়ী অযীফা তাসবীহ ইত্যদির সবক দিলেন। কিন্ত তা'লীম, তাদরীস, তাবলীগ, তাসনীফ এবং ফাতাওয়া, ফারাইয নিয়ে এত ব্যস্ত থাকতাম যে, ইচ্ছা থাকা সন্তেও অযীফাসমূহ আদায় করা সম্ভব হতো না। তথাপি আদায় করার চেষ্টা অব্যাহত ছিল। এভাবে দুয়েক বছর পার হওয়ার পর রমযানের আগমন খুব নিকটে ছিল। একদিন মুহাদ্দিস সাহেব হুজুর আমাকে বললেন, তুমি তো সারা বছর ব্যস্ততার মধ্যে কাটাও তবে এবারের রমযানের ছুটিতে কমপক্ষে চল্লিশ দিন ওয়ায-নসীহত, লিখনী ইত্যাদি বন্ধ রেখে দিনে দু বার আমার তাসবীহ ও অযীফাসমূহ আদায় করবে । তিনি হযরত রশীদ আহমদ গাঙ্গুহীর একটি ঘটনার বর্ণনা করলেন যে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী র.+ একবার রশীদ আহমদকে এভাবেই আদেশ করেছিলেন। অল্প কিছুদিনের জন্য সবধরণের ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে তাসবীহ তাহলীল ও অযীফাসমূহ আদায় করার নির্দেশ দিলেন। স্বীয় মুর্শিদের নির্দেশ মতে তিনি কিছুদিন অযীফাসমূহ পাবন্দি করলেন এবং নিজের অবস্থা শায়খকে জানাতে থাকলেন। তবে তিনি জানালেন যে, সাধারণত সালিকীনদের যে অবস্থা হয় আমারও সেই অবস্থা । এর বাইরে কিছু নয়। হাজী সাহেব তখন তাকে শান্তনা দিতেন। ইতোমধ্যে মুহাদ্দিস সাহেব হুজুর আমাদের বাড়ীতে সময় সময় আসতে থাকেন । কখনও কখনও ওয়ায, নসীহতের জন্য হযরতকে আমাদের আশেপাশের এলাকায় দাওয়াত করা হত। একদিন বৃহস্পতিবার আমাদের মহল্লায় ওয়াজের জন্য তাকে দাওয়াত করা হলো । হযরত এদিন এবং পরেরদিন আমাদের বাড়ীতে অবস্থান করলেন। এরই মধ্যে আমাদের উপস্থিতিতে তিনি বললেন, “কেউ যদি আমার হাতে আল্লাহর নাম নিতে চায় (বায়'আত হতে চায়) তাহলে সে যেন আমাকে জানিয়ে দেয়। মুফতী সাহেব তার আত্মজীবনীতে লিখেন, যেহেতু আমার বয়স চল্লিশ পেরিয়েছিল আর মুফতী সাঈদ আহম্মদ সাহেবের হাজারো দয়া-অনুগ্বহের মধ্যে নিমজ্জিত ছিলাম, তাই তিনি আমাকে ইজাযত ও খিলাফত অর্পণ করলেন । ইজাযত প্রাপ্তির পর আমি কাউকে বায়'আত করিনি । এর মধ্যে একদিন এক জায়গায় আমার ও হযরতের দাওয়াত ছিল । সেখানে জনৈক মহিলা আমার নিকট বায়'আত হওয়ার জন্য আবেদন জানালে আমি তা প্রত্যাখ্যান করি। কিন্তু হযরত বললেন, তাকে বায়'আত করে নাও । এরপর থেকে আমি বায়'আত করতে থাকি ।২ আনুষ্ঠানিক বায়'আত গ্রহণ মুফতী ফয়যুল্লাহ ছোটকাল থেকেই সকলের প্রিয় ছিলেন । বয়সে ছোট হলেও সবাই তীকে শ্রদ্ধার চোখে দেখতেন । ছাত্রজীবনে সাথী বন্ধুদের নিকট সম্মানের পাত্র ছিলেন। উত্তাদগণের নিকটও আলাদা সম্মানের পাত্র ছিলেন। ছাত্রজীবনেই ছোট বড় সকলে তীকে বুযুর্গ মনে করতেন। মুফতী সাহেবের উত্তাদগণের জীবদ্দশাতেও ছাত্ররা কিতাব নিয়ে, সাধারণ মানুষ ফাতাওয়া- মাসাইল নিয়ে এবং বিপদ- রাসূলগণ আসমানী অহী প্রাপ্ত হয়ে মানুষকে হিদায়াতের দায়িতে নিয়োজিত হতেন; তিনিও সে বয়সে খিলাফত প্রাপ্ত হয়ে উত্তাদ শায়খের পক্ষ থেকে ইজাযত নিয়ে উম্মতের ইসলাহ্‌*য় আত্মনিয়োগ করেন । প্রথমে তিনি সবাইকে যিকির করার সবক দিতেন। যিনি আসতেন তাকে তার যোগ্যতা অনুযায়ী তাসাউফের প্রচলিত কিছু সবক দিতেন । জীবনের শেষ দিকে কেউ বায়'আত হতে আসলে তাকে ১. হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্ৰী র. ১৮১৭ খু. মুজাফফর নগর জেলার থানাবন গ্রামে জন্মগ্রহণ করেন । পিতা হাফিজ মুহাম্মদ আমীন । বংশসূত্রে তনি ফারুকী, জমিদার পরিবারের সন্তান । পবিত্র কুরআন হিফজ করার পর আরবী, ফার্সী কিতাবসমূহ মুন্সী আব্দুর রায্যাক ও মুফতী ইলাহী বখশের নিকট পাঠ করেন। এরপর আর নিয়মতান্ত্রিক লিখা পড়া করেননি । তিনি ছিলেন ইল্ম লাদুননীর অধিকারী ৷ ১৮৫৭ খু. আযাদী আন্দোলনে তিনি বীর সেনানীর ভূমিকা পালন করেন। ১৮৫৯ খু. ৪৩ বছর বয়সে মক্কায় গমন করেন এবং প্রায় ৪১ বছর সেখানে অবস্থান করেন। ১৮৯৯ খু. তিনি ইন্তিকাল করেছেন। (আব্দুর রশীদ আরশাদ, বীস বড়ে মুসলমান, প্রার্ুক্ত, পৃ. ৯৪-৯৫ ২. হায়াতে মুফতী আযম, পৃ.২০৭-২০৯; মাশায়েখে চাটগাম, পৃ. ৩৮৯-৩৯০। ১৮৪

— পৃষ্ঠা ১৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।