1910160 (/171/21511)/1151160/010101 71210051601 রাস্তা যা হিদায়াত প্রাপ্তির রাজপথ ছিল তা গুমরাহীর কারণে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা এসব কিছু সংশোধনের জন্য যুগে যুগে একদল মুজাদ্দিদ, মুত্তাকী, মুসলিহে উম্মত, হক্কানী সূফী পাঠিয়েছেন। তারা সুফীবাদ ও মারিফাতের প্রকৃত রাস্তা ও উদ্দেশ্য সাধারণ মানুষকে বুঝাতে সক্ষম হয়েছেন। শরীআত ও তরীকতকে একত্রে সমন্বিত করেছেন। যারা তরীকতকে মূল এবং শরীআতকে লঘু মনে করতেন তাদেরকে কুরআন হাদীসের আলোকে বুঝাতে সক্ষম হয়েছেন যে, শরীআতই মূল আর প্রচলিত তাসাউফ তরীকা এর সহযোগী মাত্র । মুজাদ্দিদগণের এ সাধনা সর্বযুগেই ছিল এবং কিয়ামত পর্যন্তই অব্যাহত থাকবে । হাদীসে এসেছে- ৩] ১২৯৪ ০০ ৭০০৪৭ 04 ০৭০০ ৭৭১ ১ ২১৪ ০৯ ১১০ এআ ০। নি:সন্দেহে মহান ক্ষমাধর আল্লাহ তা'আলা এ উম্মতের জন্য প্রতি শতাব্দীতে এমন মনীষী প্রেরণ করবেন, যিনি তাদের দ্বীনকে সংস্কার করবেন । আবুদাউদ ** মুজাদ্দিদগণের সংখ্যা একমাত্র আল্লাহ তাআলাই ভাল জানেন। তবে গত দু-চার শতাব্দীতে যে কয়জন মুজাদ্দিদ অতিবাহিত হয়েছেন তাদের মধ্যে দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ শায়খ আহমদ সিরহিন্দী র. ছিলেন দুনিয়াখ্যাত। ভারতের পূর্বাঞ্চল, বাংলা, আসামের জন্যও একদল মুজাদ্দিদ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাদের মধ্যে বিংশ শতাব্দীতে যিনি অনন্য ভূমিকা রেখেছেন তিনি হলেন, মুজাদ্দিদে মিল্লাত,মুসলিহে উম্মত মুফতী আযম ফয়যুল্লাহ র.। জীবনের প্রথম দিকে তিনি বায়'আতের তরীকর উপর চলার জন্য প্রচলিত তাসাউফের মতই বায়'আত গ্রহণ করতেন। পরবর্তীতে বায়'আত ও তাসাউফের প্রচলিত তরীকা সম্বন্ধে তার মধ্যে এক ধরণের সংশয় সৃষ্টি হয় যে তাসাউফের নামে আস্তে আস্তে পীর পুজা, সুন্নতে রাসুলের বিরুদ্ধাচরণ, শরয়ী বিধি- বিধানের প্রতি অবজ্ঞা চলছে। তাই তিনি শরীআত ও তরীকতের হাকীকত এবং তরীকত ও তাসাউফের মধ্যে অনুপ্রবিষ্ট বিষয়গুলো মানুষকে পরিস্কার করে বুঝাতে লাগলেন এবং দীর্ঘদিনের প্রচলিত শরীআত ও সুন্নাত বিরোধী পরিত্যাগ করে নবুওয়্যতের রাস্তা অবলম্বন করেন এবং নিজের অনুসারীদেরকেও নবুওয়্যতের তরীকা অবলম্বন করার দাওয়াত দিতে থাকেন। তিনি লক্ষ্য ও উসীলা এ দুটোর মধ্যকার পার্থক্য অনুসারীদেরকে বুঝাতে সক্ষম হন যে, সৃফীগণ ইসলাহে বাতিনের জন্য বিভিন্ন তরীকা বা ওষুধ আবিস্কার করেছিলেন , কিন্তু আস্তে আস্তে বিষয়টি এমন পর্যায়ে পৌঁছল যে, মানুষ উক্ত ওষুধকে মুল খাদ্য মনে করতে লাগল । পক্ষান্তরে মূল খাদ্য অর্থাৎ শরীআতের অনুসরণ, আল্লাহ ও রাসুলের পাবন্দির বিষয়ে অমনোযোগী রয়ে গেল। মুফতী সাহেব সারা জীবন প্রকাশ্যে, অপ্রকাশ্যে লিখনী, বক্তৃতার মাধ্যমে এসবের হাকীকত উম্মোচন করতে সক্ষম হয়েছেন । বিভিন্ন প্রবন্ধ, কবিতা ও গ্রন্থ রচনার মাধ্যমে বিষয়টি পরিস্কারভাবে জাতির সামনে তুলে ধরেছেন। তার রচিত - ০১] | - -৩-৯- ভি ২৯ এ ০৯ - 9893১ ৩9৭ গ্রন্থসমূহে তাসাউফের হাকীকত জাতির সামনে তুলে ধরেছেন এবং আত্মসংশোধনের পরামর্শ দিয়েছেন ।* বায়*আত লাভ £ মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ স্বীয় উস্তাদ সাঈদ আহমদ র. এর নিকট হতে ইজাযত ও খিলাফত লাভ করেছেন বলে আত্মজীবনীতে উল্লেখ করেছেন। এর পূর্বে তিনি কিভাবে ও কার নিকট বায়আত গ্রহণ করেছিলেন সে বিষয়ে জানা সম্ভব হয়নি | তবে মুফতী ইজহারুল ইসলাম চৌধুরী'র জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তিনি বলেছিলেন, দেওবন্দ থেকে ফেরার দুই তিন বছর পর অন্তরে বায়'আত হওয়ার চিন্তা জাগ্রত হয়। তবে দিধাদ্বন্ধে ছিলাম কাকে শায়খ হিসেবে গ্রহণ করব এবং কার হাতে হাত রেখে বায়'আতের সুন্নত কাজটি আদায় করব। বিষয়টি নিয়ে আমি ইস্তিখারা করার পর দিল ও মন বড় মুহাদ্দিস সাহেব হুজুরের (সাইদ আহমদ) প্রতি রায় দিল। জীবনের শুরু থেকেই মুহাদ্দিস সাহেবের প্রতি প্রবল মহব্বত ছিল। তা'লীমি অনুগ্রহ, ভালবাসা, আদর, গ্নেহের কারণে এমনিতেই তাঁর প্রতি আকৃষ্ট ছিলাম । তদপুরি ইস্তিখারার পর তার প্রতি দিল ধাবিত হলে বিষয়টিকে গায়েবী ইঙ্গিত মনে করলাম । হযরতের নিকট আমার এ অভিপ্রায় প্রকাশ করলে তিনি আমাকে ১. ফয়যুল কালাম, পৃ. ১৬০, হাদীস নং ২১৫ ২. হায়াতে মুফতী আযম, পৃ. ২০০-২০৫ মাশায়েখে চাটগাম, পৃ. ৩৮৬-৩৮৭। ১৮৩
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।