1910160 (/171/21511)/1151160/010101 71210051601 তাঁদের অনুসারীগণ দুনিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। এ যুগে ফিক্হ জ্ঞান-বিজ্ঞানের স্বতন্ত্র রূপ লাভ করে। এ যুগে মুজতাহিদ ইমামগণের ইজতিহাদ, গবেষণা নিয়ে আলোচনা পর্যালোচনা ও সমালোচনা হয়েছে ।এটা ফিকৃহ প্রণয়নের স্বর্ণ যুগ। ফিক্হর পরিপক্কতা অর্জনের যুগ । ফিক্হ সমৃদ্ধশালী হবার যুগ ।এ যুগে সাহাবা, তাবি'ঈ ও তাবে'তাবি'ঈগণের ফাতাওয়াসমূহ এবং রাসূলুল্লাহ সা.-হাদীসসমূহ সংকলিত হয় । ই যুগে হাদীসের ছয়টি বিশুদ্ধ কিতাবসহ হাদীসের অসংখ্য কিতাব সংকলিত হয়। হাদীসের সাথে সাহাবা ও তাবি“ঈগণের বক্তব্যও যুক্ত করার নীতি প্রচলিত হয়। এ যুগে মুহাদ্দিসগণ হাদীস বর্ণনাকারীদের ব্যক্তিগত, নৈতিক ও চারিত্রিক গুণাবলী, স্মরণশক্তি ধারনশক্তি ইত্যাদির অনুসন্ধান,পর্যালোচনাকে নিজেদের অভিষ্ঠ লক্ষে পরিণত করেন । এ যুগে ফিক্হর মুলনীতিসমূহ রচিত হয়। ভবিষ্যতে সংঘটিত হতে পারে এমন ধারণার উপরও বিধান রচিত হয়। এ ক্ষেত্রে ইরাকের ফকীহগণ ছিলেন অগ্রগামী । এ যুগের সমুদয় রচনাবলী সংরক্ষিত আছে।২ এ যুগে ফিক্হী মতবাদে বিরাট মতপার্থক্য সৃষ্টি হয় নিমোক্ত কারণেঃ ১.হাদীসের গ্রহণযোগ্যতা যাচাইয়ে মতবিরোধ প্রত্যেক ফকীহ নিজ মানদন্ড অনুযায়ী হাদীস যাচাইয়ের নীতি নির্ধারণ করেন। ২.কিয়াস ও ইসতিহসানকে ফিক্হর উৎস গণ্য করতে মতবিরেধ। মুহাদ্দিসগণ ছিলেন কিয়াস ব্যবহারের বিপক্ষে । ইমাম শাঞফি'ঈ র. ছিলেন ইসতিহসানের বিপক্ষে । ইমাম দাউদ জাহেরীর অনুসারীগণ ছিলেন কিয়াসের বিপক্ষে এবং শব্দের প্রকাশ্য অর্থ গ্রহণের পক্ষে । ৩. ইমামগণের মধ্যে ইজমার শর্তসমূহের বিষয়ে দ্বিমত । ৪. ফিক্হী কোন বিধানের কি মর্যাদা এবং কোন দলীল দ্বারা তা সাব্যস্ত হয়েছে এ নিয়ে মতবিরোধ । চতুর্থ যুগের ফকীহগণ ফিক্হর মূলনীতি বিষয়ে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন। তদ্বারা পরবর্তী ফকীহগণ পথনির্দেশ লাভ করেছেন। এ যুগে বিধানসমূহের শ্রেণীবিন্যাস হয়েছে । যেমন-ফরয, ওয়াঘিব, সুনাত, মুস্তাহাব মুবাহ ইত্যাদি নির্ধারণ করা হয়েছে। কারণেই ইমামগণের অভিমতে দ্বিমত রয়েছে। এ যুগের বিখ্যাত ফকীহগণ হলেনঃ ১. ইমাম আবু হানীফা র. (৮০-১৫০ হি.), ২. সুফিয়ান সাওরী র., ৩. শাকীক ইব্ন “আব্দুল্লাহ নখঈ র., ৪.মুহাম্মদ ইব্ন “আব্দুর রহমান র., ৫.ইমাম আবূ ইউসুফ র. (১১৩-১৮২ হি.), ৬. ইমাম মুহাম্মদ র. (১৩১-১৮৯ হি.), ৭. ইমাম যুফার র. (১১০-১৫৮ হি.), ৮. হাসান ইব্ন যিয়াদ কুফী র., ৯. ইমাম মালিক ইব্ন আনাস র. (৯৩-১৭৯ হি.), ১০. ইমাম মুহাম্মদ ইব্ন ইবরাহীম শাফি'ঈ র. (১৫০-২০৪ হি.), ১১. ইমাম আহমদ ইব্ন হাম্বল র. (১৬৪-২৪১ হি.) প্রমুখ ।৩ পঞ্চম যুগঃ এ যুগ ফিকাহশাস্ত্রের তাকলীদ তথা অনুসরণ অনুকরণের যুগ । ইজতিহাদ, গবেষণা নতুন অভিমত (মাযহাব) সৃষ্টির রুদ্ধ যুগ । ফিক্হশাস্ত্রের প্রসিদ্ধ চার ইমামের জীবনীঃ ইমাম আবূ হানীফা র. ইমাম আবূ হানীফা র. (৮০/৬৯৯-১৫০/৭৬৭) এর প্রকৃত নাম নু'মান। পিতার নাম সাবিত। কুনিয়্যাত আবু হানীফা । উপাধী ইমাম “আযম । উমাইয়া খলীফা আব্দুল মালিকের রাজত্যকালে (৬৮৫-৭০৫ খু.) তাঁর জন্ম । আব্বাসীয় খিলাফতের প্রারন্তে তাঁর ইন্তিকাল। বাগদাদে তাঁর মাজার। তাঁর মাজার এখনো একটি প্রসিদ্ধ স্থান। মুজতাহিদ ইমামগণের মধ্যে সবার আগে তাঁর নাম। ইমার আয-যাহাবী র. (মৃ-৮৫২/১৪৪৮), ইব্ন হাজার আল- আসকালানী র. (মৃ-৮৫২ হি.) ইবন হাজার মব্কী র. প্রমুখের মতে তিনি তার্বিঈ। আল্লামা “আলাউদ্দিন দুররুল মুখতার গরন্থের' ভূমিকায় লিখেন, বয়স হিসেবে তিনি প্রায় বিশজন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন । গুনিয়াতুল মুফতী “গ্রন্থের বরাত দিয়ে তিনি আরো বলেন, “ইমাম আবৃহানীফা র.সাতজন সাহাবার নিকট হতে হাদীস শ্রবন করেছেন। এটা প্রমানিত সত্য* 1৪ তার পিতা সাবিত হযরত আলী রা.- এর একান্ত সাক্ষাতে ধন্য হয়েছেন। ১-২. ইসলামী আইনের সংক্ষিপ্ত ইতিহাস, প্রাগুক্ত, পৃ ২১-২৭। নূর মোঃ আজমী, হাদীসের তন্ত ও ইতিহাস, প্রাপ্ুক্ত, পৃ. ৭৫-৭৭; ফাতাওয়া ও মাসাইল, প্রাণ্তক্ত, পৃ. ২০-২৪; ইসলামী আইন ও বিচার", বর্ষ ৫ম, সংখ্যা-২০, প্রাপ্ুক্ত, পৃ. ২০-২৭। ৩. প্রাণ্তক্ত, পৃ. ৪৭ ৪. আব্দুল কাইয্যুম, হাক্কানী, “ইমাম “আযম আবৃহানীফা র., দেওবন্দ, মাকতবাতুর রিয়াদ, তাবি, পৃ ৪৮; জামাল উদ্দীন, মুহাম্মদ, ড. ,রিজালশাস্ত্র ও জালহাদীসের ইতিবৃত্ত, ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ, ২০০৪, পৃ ৪০৫; সিরাজুর ইসলাম, এম, এম, এ, “ইমাম “আযম আবু হানীফা র.» ঢাকা, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৭, ৩য় সংস্করণ, পৃ২৭। হযরত আলী রা. সাবিতের সন্তানদের জন্য দু'আ করেছেন। আবু হাফ্স কাবীরের মতে মুসলিম জাহানের বিভিন্ন কেন্দ্রে প্রায় সাড়ে চার হাজার মুহাদ্দিসের নিকট হতে হাদীস শ্রবন করেছেন । তাঁর নিকট হতেও বিপুল সংখ্যক রাবী হাদীস শ্রবন করেছেন। তাঁর শিষ্যদের সংখ্যা এত অধিক ছিলা যে, তাঁদের মধ্যে ৮৮০ জন যুগের শ্রেষ্ঠ ফকীহ কাষী ছিলেন । ইব্ন ইউসুফ আস-সালিহী বলেন, “আবু হানীফা হাদীসের বড় বড় হাফিজ ও ইমামগণের মধ্যে গণ্য” । হাদীসের প্রতি অতি মরোযোগী ও ব্ঢুৎপত্তিসম্পন্ন না হলে ফিক্হর মাসআলা বের করতে পারতেননা । ইয়াহইয়া ইব্ন সাঈদ আল-কাত্তান র. ১২
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।