ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 অষ্টম অধ্যায় : আধ্যাত্মিক কার্যক্রম বায়'আত বা আধ্যাত্মিক কার্যক্রম কী? এ প্রশ্নের উত্তরে বলতে হয়, বায়'আত নি:সন্দেহে মহানবী সা. এর একটি সুন্নত, নেহায়াত বরকতময় তরীকা । রাসূলুল্লাহ সা. সাহাবাগণ হতে আল্লাহর রাস্তায় জান- মালসহ সবকিছু কুরবান করা শপথ নিতেন । নামায কায়িম করা শরীআতের বিধান পালন করার ও শপথ নিতেন । হযরত জাবির রা. হতে বর্ণিত, তিনি বলেন, 2৭1 1০ ১9 4০ এ (০১০ এ ০৯৯৪৪ ৬৭ এ শ-্ম্ 9 59591 লও 3 5৮] আমরা রাসুলুল্লাহ সা: এর নিকট নামায কায়িম করা যাকাত আদায় করা এবং মুসলমানকে সদুপদেশ দেয়ার বিষয়ে শপথ নিলাম । রাসুলুল্লাহ সা. হিজরত ও জিহাদের শপথ নিতেন । কখনও ইসলামের রুকন কায়িমের শপথ নিতেন। কখনও কাফিরদের বিরুদ্ধে যুদ্ধে দৃঢ়পদ থাকার শপথ নিতেন, কখনও সুন্নত আঁকড়ে ধরা এবং বিদআত পরিত্যাগ করার শপথ নিতেন । বর্তমানে বায়'আত কয়েক প্রকারের হয়ে গেছে। ১. বায়'আতে খিলাফত ২. বায়'আতে তাকওয়া ৩. বায়আতে হিজরত ও জিহাদ । এসব বায়আত মহানবী সা. হতে প্রমাণিত । যারা মনে করেন সম্মানিত সুফীগণের বায়'আত মহানবী সা. হতে প্রমাণিত নয়, এ সময় শুধু খিলাফতের বায়*আত প্রচলিত ছিল তা ঠিক নয়। যে বিষয়টি হযরত জারীর রা. সহ অন্যান্য সাহাবীগণের বর্ণনা দ্বারা প্রমাণিত যে, মহানবী সা. বিভিন্ন বিষয়ে বায়আত নিতেন । কুফ্র ত্যাগ করে মুসলমান হওয়ার জন্যও বায়'আত নিতেন। তবে ইসলাম গ্রহণের বায়'আত রাসূলুল্লাহ সা.-এর ইন্তিকালের পর রহিত হয়ে গেছে। কারণ খুলাফা-ই রাশিদীনের যুগে মানুষ স্বেচ্ছায় বা অনিচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন। তখন বায়'আত প্রথা ছিল না। উমাইয়া ও আব্বাসীয় শাসনামলে বায়'আত ইত্যদির প্রথা ছিল না। তখন উত্তরাধিকারসূত্রে খেলাফত প্রাপ্তির প্রথা হিসেবে জনগণের নিকট হতে বায়'আত নেয়া হতো। এমনকি খুলাফা-ই রাশিদীন, বনী উমাইয়া ও আব্বাসীয়দের শাসনামলে তাকওয়ার বায়"আতও উঠে গিয়েছিল । খুলাফা-ই রাশিদীন এবং সাহাবীগণ রাসূলুল্লাহ সা.-এর সান্লিধ্য ও সোহবত লাভের বরকতে মহানবীর নূরে নূরান্িত এবং নবুওয়্যতী শিষ্টাচার দ্বারা সমৃদ্ধ ছিলেন। তাদের জন্য তাকওয়ার বায়'আত প্রয়োজন ছিল না। খুলাফা-ই রাশিদীনের পর যেহেতু নানা ফেতনা, বদদ্বীনি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল তাই তাকওয়া ইত্যাদি বিষয়ে বায়'আতের সুন্নত তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি । তবে সুফীগণের দৃষ্টিতে তাকওয়ার বায়'আতের প্রয়োজন শেষ হয়ে যায়নি। কিন্ত তারা সাধারণ মানুষের নিকট হতে এ ভয়ে বায়'আত নেননি যে খলীফা ও আমীর -উমারা তাদেরকে রাষ্ট্রদ্বোহীতার অপরাধে অভিযুক্ত করবেন । খুলাফা-ই রাশিদীন ও আমীর উমারার খিলাফতপ্রথা ওঠে যাওয়ার পর সুফীগণ উক্ত বায়'আতের মৃত সুন্নতকে জিন্দা করার সুযোগ পেলেন। মানুষের মনে যখন কুফ্র আস্তে আস্তে বাসা বাধল, ঈমান-আকীদা মাখলুকের ক্ষমতার উপর বসতে শুরু করল, মানুষের দৃষ্টি মূল শক্তি হতে ফিরে বাহ্যিক কারণের উপর সীমাবদ্ধ হতে থাকল; তখন সুফীগণ মানুষের দিল মাখলুক হতে সরিয়ে খালিকের (সৃষ্টিকর্তা) সাথে স্থাপনের বিভিন্ন তরীকা উদ্ভাবন করলেন । কাজটি ছিল অত্যন্ত কঠিন। কারণেই তারা মানুষের ভেতর ও বাহির পরিস্কার করার জন্য বিভিন্ন তরীকা ও অযীফা আবিস্কার করেন। এর জন্য রাহে বিলায়াত, রাহে সুলুক, রাহে মারিফাত নামে কিছু পরিভাষা আবিষ্কার করেন এবং বিষয়টিকে একটি বিদ্যা বা শাস্ত্র হিসাবে আবিষ্কার ও প্রতিষ্ঠা করতে সক্ষম হন। এতে কোন সন্দেহ নেই যে, সুফীবাদের এ বিষয়টি শতাব্দীর পর শতাব্দী ধরে উম্মতের ফায়দা পৌঁছাতে সক্ষম হয়েছে। কিন্তু কালের পরিক্রমায় এর মধ্যে বিকৃতি এসেছে। হালে এমন অসংখ্য বিভ্রান্ত দল উপদলের এত বাড়াবাড়ি শুরু হয়েছে যে শুধুমাত্র মারিফাতকেই তারা মূল লক্ষ্য উদ্দেশ্য মনে করছে।” পক্ষান্তরে শরীআতের বিধি বিধানের অনুসরণ, আল্লাহ রাসূলের, আনুগত্য, ফরয, ওয়াজিব আদায় হতে বিরত রয়েছে । এমনকি এসব আদায়ের গুরুত্তকেও অস্বীকার করছে । ফলে এ সূফীবাদ ও সুলুকের ১. হায়াতে মুফতী আযম, পৃ. ২০০; মাশায়েখে চাটগাম, পৃ. ৩৮৬। ১৮২

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।