ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 বিষয় বাদ দিয়ে গভীর রাত পর্যন্ত কাওয়ালী ঢঙে কবিতা পাঠেরও তিনি ঘোর বিরোধী ছিলেন৷ আত্মশুদ্ধির জন্য সুফীগণের বাতলানো যিকর, মুরাকাবা, মুশাহাদাকে তিনি সঠিক মনে করতেন না। তার মতে এসবের ফলে মূল ইবাদাত, ফরয, ওয়াজিব পালনের পরিবর্তে প্রবৃত্তি পূজা নর্তন কুর্দনের আয়োজন হয়। কখনও নর-নারী একত্রে গান বাজনার আসর বসায়, যা শরীআত সিদ্ধ নয়। তিনি বিশ্বাস করতেন, এগুলো ইসলামের অপব্যাখ্যা ও বিকৃত আচরণ । তিনি মহিলাদের কবর যিয়ারতকে সমর্থন করেননি । রাসূলুল্লাহ সা. কবর যিয়ারতকারী নারীর উপর লানত করেছেন । কবরস্থানে সিজদা দেয়া, বাতি জীলানো, আলোকসজ্জা করার বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করেছেন। উম্মত মাতা হযরত আয়িশা সিদ্দীকার রা. বর্ণনা, “রাসূলুল্লাহ সা. মৃত্যু শয্যায় এসব ইহুদি খৃস্টানের উপর লানত করেছেন যারা তাদের নবীগণের কবরকে মসজিদে পরিণত করেছে ।' এসব গুমরাহী শরীআত বিরোধী কর্মকাণ্ড সংস্কারে মুফতী সাহেব মুজাহিদের ভূমিকা পালন করেছেন। সুফীগণের রাহে বিলায়াত তরীকার বিরুদ্ধে সভা, সমিতি, ওয়াজ, নসীহত ও শক্তিশালী লিখনীর মাধ্যমে সংস্কার আন্দোলন পরিচালনা করেছেন। সত্যের সন্ধান ও আত্মশুদ্ধি নামক গ্রন্থে তিনি এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছেন । অশ্লীল, অশালীন আচরণ, নারীদের বেপর্দা, নিমজ্জিত করে এ জাতীয় তাসাউফ, তরীকতের কুনীতি হতে তিনি জাতিকে উদ্ধারের চেষ্টা করেছেন। মানুষকে সীরাতে মুস্তাবীমের উপর চলার আহ্বান জানিয়েছেন। তিনি শাহ আব্দুল ওয়াহ্হাব লঙ্ঘন করে না; তারাও যদি কবরপূজা, বিদআত ইত্যাদির বিরুদ্ধে কথা বলেন, তখনই কবরপূজারীরা সত্যানুসারীদের বিরুদ্ধে উঠেপড়ে লেগে যায়। তাদের কুৎসা রটনা করে। পক্ষান্তরে, বিদআতগপন্থীরা ক্ষমতাসীনদের দেবত্যরূপে গ্রহণ করে । তাদের প্রশংসা, স্ততি গায়।১ মুফতী সাহেব ছিলেন বাংলাদেশের আলিমদের মধ্যে উপরোক্ত গুণের সর্বোচ্চ অধিকারী, উলুমে নববীর প্রচার, দ্বীনি নিদর্শন সংরক্ষণ, আল্লাহর বিধান, নবীর সুন্নত প্রবর্তন করা ছিল তার মজ্জাগত বিষয় । সুন্নতে নববীর পুনরুজ্জীবন দান করা ও বিদআত উৎখাতের যুদ্ধ সংগ্রামের জন্য আল্লাহ তাআলা তাকে অস্বাভাবিক শক্তি দান করেছিলেন। তিনি তার সর্ব শক্তি ও যোগ্যতা দিয়ে মানুষকে আল্লাহর দ্বীনের সাথে যুক্ত করেছেন। সঠিক মুহুর্তে দ্বীন হেফাজতের দায়িতু পালন করেছেন। তার অসামান্য যোগ্যতা, ইলমী দক্ষতা, রূহানী কামালত এবং সমুদয় সংক্কারমূলক কার্যক্রমের ভিত্তিতে তার জীবদ্দশাতেই মানুষ তাকে মুজাদ্দিদ ভাবতে শুরু করেছিল। মাসআলা, মাসাইলে যেসব ভ্রান্তি ঘটেছিল । সেগুলো পরিস্কার করে ওজ্ৰল্য দান করেছেন। বিদআতের স্তভের উপর ইসলামী শরীআতের সৌধ নির্মাণ করেছেন। তিনি কোন বিষয়ে কলম ধরলে মনে হতো গায়েবের পক্ষ থেকে ইলমের ঝর্ণাধারা তার সামনে প্রবাহিত হচ্ছে এবং তার ইলমের বাগানকে সিঞ্িত করছে। সুন্নত পুনরুজ্জীবনে তিনি ছিলেন মুজাদ্দিদে আলফে সানীর নীতি অবলম্বনকারী, ইলম ও ১. এ, পৃ. ২০০। ২. এ, পৃ. ১৫৫। মারিফাতে শাহ ওয়ালী উল্লাহ র.-এর দৃষ্টান্ত, বিদআত নির্মূলে শাহ ইসমাঈল শহীদ র.১ এর ন্যায় মর্দে মুজাহিদ, ইল্ম কালাম ও মুনাযারায় ছিলেন মাওলানা কাসিম নানুতাবীরণ দৃষ্টান্ত, ফিকহ ও ফাতাওয়ায় মাওলানা রশীদ আহমদ গা্গুহীর ন্যায় আন্ত: মুজতাহিদ । ইসলাহ ও তরবিয়তে ছিলেন মাওলানা আশরাফ আলী থানবীর নমুনা । তিনি সর্বক্ষেত্রে সাহাবা-ই কিরামের নকশা তুলে ধরেছেন । সত্য প্রকাশে নিভকি সাহসী বাগীর ভূমিকা পালন করেছেন । তার সংস্কার কর্ম ছোট থেকে বড়, সাধারণ থেকে অসাধারণ সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন । আল্লাহ তাআলা তার অন্তরে যেসব বিষয় ইলকা করেছেন তা বক্তৃতা ও লিখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। তার সংস্কার মূলক লিখনী ও সংকলনের বিশাল ভান্ডার এখন পর্যন্ত মওজুদ রয়েছে। যদ্ধারা উম্মতে মুহাম্মদী এখন পর্যন্ত উপকৃত হচ্ছে ।* ১৭৯

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।