ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

1910160 (/171/21511)/1151160/010101 71210051601 আকীদা ও ধ্যান ধারণা প্রত্যাখ্যান করেছেন এবং ওগুলোর মূলে আঘাত করেছেন। তিনি স্পষ্ট ঘোষণা দিলেন, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট দুআ প্রার্থনা করা বৈধ নয়। কোন জীবিত বা মৃত ব্যক্তির সামনে সিজদায় অবনত হওয়া বৈধ নয়। এগুলো শির্ক, আল্লাহ ও তার রাসূল হারাম ঘোষণা করেছেন । তিনি আরো বলেন, মৃতের নিকট প্রয়োজনীয় জিনিস চাওয়া, ফরিয়াদ জানানো, চাই তিনি পয়গাম্বর হন বা আল্লাহর ওয়ালী বৈধ নয়। শরী*আতে মুহাম্মদীর সাথে এসবের কোন সম্পর্ক নেই। প্রকৃত অর্থে এগুলো মূর্তিপূজা। এ সম্বন্ধে মুসলিম উম্মাহর ইমামগণ একমত । ইসলামের সোনালী ও সর্বোত্তম যুগে এসবের প্রচলন ছিল না। মানুষ আল্লাহ তাআলার ইবাদাত করে সাথে অন্য মানুষ এবং শক্তিরও পূজা করে । অথচ আল্লাহ তাআলা বলেন, জেনে রাখ, শিরক মুক্ত, অবিমিশ্রিত আনুগত্যই আল্লাহর প্রাপ্য ।২ শিরকের মধ্যে সবচেয়ে বড় শিরক হল কবরে সিজদা করা, কবরবাসীর নিকট কোন কিছু প্রার্থনা করা। তাদের সুপারিশে কোন কিছুর আশা করা। যে কোন নেককার, পরহ্যগার, বুযুর্গ, সুফী, দরবেশ কেন বরং কোন নবী বা ফিরিশতার নিকট কোন কিছু প্রার্থনা করা বৈধ নয়। আমরা সকলেই আল্লাহর ভিক্ষুক, কেউ কারো উকিল, তদবীরকারক নই । ভাল, মন্দ সবকিছু আল্লাহর দান। শিরকমুক্ত খালেছ তাওহীদ, একমাত্র আল্লাহর আনুগত্যের শিক্ষা প্রথম থেকে শেষ পর্যন্ত নবীগণ দিয়ে গেছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের শিক্ষাও তাই। আল্লাহর অলিদের কবর হাতে স্পর্শ করা, কবরে হাত মুছে মুখে, কপালে লাগানো এবং পৃণ্যের কাজ মনে করা গুনাহ । অনেকেই কবরে শায়িত ব্যক্তির নিকট প্রার্থনা ও মুনাজাত করেন এবং বলেন, তারা যেন জীবিতদের জন্য কল্যাণ কামনা করে । এসবই ভ্রান্ত ধারণা । কারণ, জীবিত ব্যক্তি নিজের জন্য এবং অন্যের জন্য দুআ করতে পারে, মৃত ব্যক্তির জন্য দুআ করতে পারে। তা কবুলেরও সম্ভাবনা থাকে, অনেক মহাপাপীর দুআও আল্লাহ কবুল করে থাকেন । পক্ষান্তরে মৃত ব্যক্তির দুআ কবুল হয় না, কারো জন্য কোন কিছু কামনা করার শক্তিও তার থাকে না, জীবিত ও মৃতদের সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মৃত বুযুর্ণের নিকট দুআর জন্য আবেদন করা মূর্তিপূজার অন্তর্ভূক্ত ।* মুফতী মুহাম্মদ ফয়যুল্লাহ বিদআত পরিত্যাগ করে সুন্নাহর অনুসরণের প্রতি মানুষকে আহ্বান করেছেন। আল্লাহর যে নির্দেশগুলো মানুষ ভুলে গেছে বা উপেক্ষা করছে সেগুলোর দিকে আহ্বান করেছেন । সমাজে প্রচলিত জাহিলিয়াত যুগের বিদ'আত ও শির্ক মুক্ত ঈমান রাখা ও আমল করার প্রতি আহ্বান করেছেন। সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ভ্রান্ত আকীদা-বিশ্বাস, বদরুসুম, শরী'আত বিরোধী কর্মকাণ্ড, সংস্কার ও সংশোধনের উদ্দেশ্যে আল্লাহ তাআলার সাথে সাধারণ মানুষের মজবুত সম্পর্ক স্থাপনের লক্ষে শরঈ ইলম শিক্ষাদান, রচনা- পরিচালনা, ওয়ায- নসীহতের পথ বেছে নিয়েছিলেন । পবিত্র কুরআন হাদীসের মাধ্যমে আকীদা ও চরিত্র সংশোধনের ফলপ্রসু চেষ্টা চালিয়ে গেছেন। উগ্রবাদীদের বিকৃতি, রদ-বদল, মিথ্যা পূজারী ও মূর্খদের অপব্যাখ্যা থেকে দ্বীনকে হেফাজত করেছেন কবর, মাজার, দরগা, ওরশ, ভন্ডপীর, ১. আল কুরআন, ৯: ৩৪ । ২. আল কুরআন, ৩৯ : ৩। ৩. ইসলামিক ফাউণ্েশন পত্রিকা, বর্ষ, ৪৫, সংখ্যা ২য়, অক্টোবর-ডিসেম্বর ২০০৫, পৃ. ১৬১। এগুলো সংশোধনে চ্যালেঞ্জ হিসেবে ভূমিকা রেখেছেন । তার সংস্কার কর্মসূচী বিষয়টি লিখনীর মাধ্যমেও ছড়িয়ে দিতে ৮০৯ ৪৫ $৯- - ৩১২] এআ - - 383২১ ইত্যাদি গ্রন্থ রচনা করেছেন। তিনি পরিষ্কারভাবে লিখেছেন, সুফীগণের মধ্যে প্রচলিত বিলায়াতের রাস্তা একটি স্পর্শকাতর বিষয়। পক্ষান্তরে নবুওয়্যতী তরীকা হলো রাজপথের ন্যায় । যার উপর দিয়ে গন্তব্য পৌঁছা সহজ । তাই তিনি বিলায়াতের পথ অবলম্বন না করে নবুওয়্যতের রাস্তা অবলম্বন করেছেন এবং উম্মতকেও আহ্বান জানিয়েছেন । রাহে নবুওয়্যত প্রাপ্তির জন্য তিনি পনেরটি আমলের দিক নির্দেশনা দিয়েছেন।* তিনি ছিলেন উচ্চস্বরে যিকিরের ঘোর বিরোধী । এর প্রমাণ হিসেবে রাসূলুল্লাহ সা. এর এ হাদীস পেশ করেছেন: যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত কায়েম করল, সে শিরক করল । যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান করল সেও শিরক করল । (মুসনাদে আহমদ) । ওয়াজ মাহফিলে ইসলামের মূল ১৭৮

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।