ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 59] 081 4২৪৪ এএ। 0৯০১ ১৫০ এ ৩ এ ডি ০০] 0 ০5 হযরত আনাস রা. বলেন, রাসূলুল্লাহ সা.এর যুগে আমরা দ্বীন ও শরীআতের যে বিষয়গ্তলোর উপর ছিলাম সেগুলোর কোন নমুনাই আজ অবশিষ্ট নেই চেনার মতো । তার এক শিষ্য বললেন, তাহলে আমাদের নামাযের কি অবস্থা? তিনি বললেন, তবে কি তোমরা তোমাদের নামাযের এমন কিছু করছ না যা তোমাদের কাছে ভাল মনে হয় ।* ৬৯০ ৩৯ 2১৭1 91 9 25৬ ক 198৯৯ এ ০০ ০৭ এনএ ৪5 ভগ ইব্‌ন আব্বাস রা. বলেন, মানুষের উপর কোন বছর গত হয়না কিন্ত তারা একটা না একটা বিদ'আত আবিষ্কার করেই এবং সাথে একটি সুন্নতকে মিটিয়ে দেয়। এভাবে চলতে চলতে এক সময় বিদ'আত জীবিত হয় এবং সুন্নতসমূহ মিটে যায় ।* ঈদের নামাযে খুতবার পর, তারাবীর নামাধের প্রতি চার রাকাআত পর পর, বিশ রাকাআত আদায়ের পর, সম্মিলিতভাবে হাত উত্তোলন করে দুআ করাকে তিনি বিদআত বলেছেন । যদিও বাংলাদেশে অসংখ্য নির্ভরযোগ্য আলিমের মধ্যে এভাবে দুআ করার অভ্যাস ও আমল চালু রয়েছে। মুফতী সাহেব এসবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। কারণ, রাসুলুল্লাহ সা. বলেছেন, উম্মতের মধ্যে কিছু লোক এমন হবে যারা দুআ ও পবিত্রতার ক্ষেত্রে সীমালংঘন করবে । দ্বীনের আমলের মাপকাঠি প্রসঙ্গে মুফতী সাহেব বলেন, আমি মুজাদ্দিদে আলফে সানীর একটি গুরুত্পূর্ণ ঘটনার কথা বলব, সীরাতে ইমামে রব্বানী গ্রন্থের ২৬৮ পৃষ্ঠায় এসেছে, মুজাদ্দিদে আলফে সানীর খলীফা মাওলানা সালিহ র.বলেন, শায়খের অযীফাসমূহ একত্রিত করার পর আমলের অনুমতি প্রার্থনা করলাম । তখন তিনি বললেন, আনুগত্য করার উপযুক্ত তো রাসূলুল্লাহ সা.-এর আমল ও কর্মসমূহ যেগুলো হাদীসের কিতাবে বর্ণিত হয়েছে । আমি বললাম, হযরতের আমল তো রাসূলের আমলের মতই। তখন তিনি বললেন, যাও তোমাকে অনুমতি দিলাম । এ কথাটি স্মরণে রাখবে যে, আমার কোন আমল রাসূলুল্লাহ সা.এর সুন্নত মোতাবেক না হলে ত্যাগ করবে । খতমে খাজেগান যা প্রায় সব কওমী মাদ্রাসায় প্রচলিত রয়েছে। মুফতী সাহেব বিষয়টিকে বিদআত হিসেবে আখ্যায়িত করেছেন । এ বিষয়ে বাং র হাজারো আলিমের সাথে দ্বিমত করেছেন ।১ ১.মাআরিফুল কুরআন, (অনু) ঢাকা, ইসলামিক ফাউত্ডেশন বাংলাদেশ, ১৯৮০, ১ম স.. খ.২য়, পৃ. ৬০৩-৬০৪ ২. ফয়যুল কালাম, পৃ.৯০, হাদীস নং ১২৪। ৩. এ, পৃ. ১১০, হাদীস নং- ১৪১। ৪. ফয়যুল কালাম, পৃ.১১২, হাদীস নং ১৪৬। ৫-৬. নোমান, পৃ. ১৪-১৮। ৩. ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, প্রতি যুগেই জাহিল, মূর্খ ও পথত্রষ্ট- ভন্ডগীর, ভন্ড দরবেশ, ভন্ড ফকীর, ভন্ড সুফী ও বাতিল ফিরকার মাধ্যমে দরগাপূজা, কবরপূজা, মাজারপুজা, গীরপুজা, ওরশ-কীর্তন, পীর-বন্দনা ইত্যাদির মাধ্যমে শির্কী আকীদা- বিশ্বাস, ধ্যান- ধারণা, বিদআতী রীতিনীতি, শরী'আত বিরোধী কর্মকাণ্ড ভয়ানক রূপ ধারণ করেছে। অজ্ঞ মুসলমানরা তাদের ধর্মীয় পীর, দিশারী, পথপ্রদর্শক, তরীকতের মাশাইখ, আউলিয়া কিরাম, পুন্যাত্া বুযুর্গানে দ্বীনের বিষয়ে এমন উচ্চ পর্যায়ের শির্কী ধ্যান-ধারণা ও ভ্রান্ত আকীদা পোষণ করে। যেমনটি খৃস্টানরা হযরত ঈসা আ. এবং ইহুদীরা হযরত উযাইর আ. ও পোপ, পান্রীদের ক্ষেত্রে করে থাকে । আমাদের বুযুর্গদের মাজারে এমন সব অপকর্ম চলে যেগুলো অমুসলিমদের উপাসনালয় ও তাদের পৃণ্যবানদের কবরে হয়ে থাকে । কবরবাসীর নিকট প্রকাশ্যে আবেদন-নিবেদন, ফরিয়াদ, সাহায্য প্রার্থনা, মনোবাঞ্চনা পূরণের আরাধনা চলে । তাদের কবরের উপর মসজিদ ও গম্বুজ নির্মাণ করা, কবরকে সিজদার স্থান বানানো, কবর বা মাজারে প্রতি বছর মেলার আয়োজন করা, দূর দুরান্ত থেকে সেখানে লোকজনের আগমনের প্রথা চালু রাখা, কবরে, মাজারে পুজা ১৭৬

— পৃষ্ঠা ১৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।