ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 তাবেঈন এবং মুজতাহিদ ইমামগণের মাধ্যমে এ ধরণের দুআর বিষয়টি বর্ণিত হয়নি। সুতরাং বিষয়টি নাজায়িয তাই প্রমাণিত হয় ।+ মুফতী সাহেব অন্যত্র বলেন, ২৬ 43০২১] 2 ০০ 3 04১১ ০০1৮৮১2৮৮৬৭] ৬-১১। ১৯) ফরয নামাযের পর কিছু যিক্র এবং দুআর বাক্য পাঠ করার বিষয়টি রাসূলুল্লাহ সা. এর পক্ষ হতে সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং সুন্নত। তবে হাত ওঠানো ব্যতীত এবং একাকীভাবে। সম্মিলিতভাবে, হাত উঠিয়ে নয়। পাঠকগণ! বিষয়গুলো আমার মত দরদের সাথে পাঠ করবেন এবং নীরবে চিন্তা গবেষণা করবেন । বিস্তারিত জানতে আমার কিতাবটি পড়বেন ।১ মুফতী ফয়যুল্লাহ র. ফরয নামাযের পর প্রচলিত ইজতিমাঈ দুআকে প্রতিহত করতে অত্যন্ত জোরালো ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, এটা স্পষ্ট যে, এ প্রচলিত মুনাজাত বিষয়ে তাহকীক করার পূর্বে আমি নিজেও বৈধ ও সুন্নত মনে করতাম কিন্তু চূড়ান্ত তাহকীক, বিশ্লেষণ, অনুসন্ধান ও গবেষণার পর বুঝতে পারলাম এর কোন ভিত্তি নেই। সহীহ্‌, যয়ীফ, এমনকি বানোয়াট হাদীসেও এর কোন প্রমাণ নেই। অনুসরণীয় তিন যুগে এ আমলের প্রচলন ছিল না। সুতরাং আগে আমি এ দুআর বিষয়টিকে যে সুন্নত বলেছিলাম তা প্রত্যাখ্যান করলাম । এখন সবাইকে ঘোষণার মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে, এটা দ্বীনের মধ্যে বিদআত হিসেবে অনুপ্রবেশ করেছে । তিনি এও জানিয়ে দিলেন যে, অনারব দেশে সাধারণ মানুষ এবং আহলে ইলমগণও নেক নিয়তেই এ আমলটি করে আসছিল । এটা অসম্ভব কিছু নয়। অনেক সময় বড়দেরও ভুল হয়ে থাকে । যেমন- হায়াতে আশরাফ গ্রন্থে পর. ২৮৬) এসেছে, হাকীমুল উম্মত শাহ আশরাফ আলী থানবী র. বলেন, লিখনীর জগতে কোন কোন স্থানে ব্যক্তিগত ধারণা অথবা অমনোযোগিতার কারণে কিছু ভুল-ত্রুটি হয়ে গিয়েছিল। যা এখন বুঝে আসছে। পৃথকভাবে বিষয়টি অবগত করিয়ে দিচ্ছি। অনেক সময় লিখার পর আমার নিজেরও মনে পড়ে যে, পূর্বের কোন কোন উত্তর যে গলদ ছিল এটা প্রমাণ হয়েছে৷ প্রশ্নকারীর ঠিকানা অবগত হবার পর তাকে বিষয়টি জানিয়ে দিয়েছি । ঠিকানা না জানা থাকলে অথবা তার কাছে আমার সংশোধিত কপি না থাকলে তার ভুলের মধ্যে নিপতিত থাকার আশংকা থাকে । তাই সতর্কতার জন্য এ সংশোধনী লিখে দিলাম ।* মুফতী সাহেবের দর্শনমতে দুআর ক্ষেত্রে এ বিদআতটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ দ্বীনের নামে কোন একটি ভুল, অশুদ্ধ বিষয় চালু হয়ে গেলে সাধারণ মানুষের কাছে সেটি পবিত্র ও শরীআতসিদ্ধ হিসেবে স্থান লাভ করে। তখন এর বিপক্ষে, বিরুদ্ধে কথা বললে তারা শুনতে রাজী হয় না। তাইতো আজকাল সমাজে দ্বীনের নামে প্রচলিত অমূলক বর্ণনা, ঘটনা, মনচাহী অভ্যাস, বুসুম-রেওয়াজ, নিজেদের আবিস্কৃত বিদআত ছড়িয়ে ছিটিয়ে গেছে। যেগুলো প্রত্যাখ্যান করতে সাধারণ মানুষ রাজী হচ্ছে না। শাহ ১-২. এ, পৃ. ৬১, নোমান ১২-১৩। ৩. এ, পৃ. ১৪-১৫, ১৬। ওয়ালী উল্লাহ র. বলেন, ইসলামে বিদআতকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করার কারণ এটা ইসলামকে বিকৃত করে । আগেকার মুসলমানগণ আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে নিজেদের পক্ষ থেকে কিছু সংযোজন করেছেন। পরবর্তা প্রজন্ম তন্মধ্যে আরো কিছু সংযোজন করেছে । এভাবে সং পরম্পরার কারণে শেষ পর্যন্ত বলা যাচ্ছেনা যে, মূল দ্বীন কোনটি এবং মানুষের পক্ষ থেকে সংযোজিত হয়েছে কোনটি? আফসোস! রাসূলুল্লাহ সা. -এর সুন্নতের এত গুরুত্ব দেয়া এবং শরীআতের পাবন্দি সত্তেও উম্মতে মুসলিমা এত বাড়াবাড়িতে আক্রান্ত হয়েছে যে, দ্বীনের প্রতিটি শাখা প্রশাখায় এর প্রভাব দৃষ্টিগোচর হয় ।* হাদীসে এসেছে- ১1৫০ ০৬১০ ০৭ এ € ১১ ০৪১ ক$ ২০১৯7 ২৪০ ৭ 2এলএ। 29 এ] ৫2] (৯২৯৪ ১ হযরত হাস্সান রা. বলেন, কোন জাতি দ্বীনের মধ্যে কোন বিদআত অনুপ্রবেশ করালে নিশ্চয়ই আল্লাহ তাআলা সে পরিমাণ সুন্নত উঠিয়ে নেন এবং কিয়ামত পর্যন্ত উক্ত সুন্নত তাদের মধ্যে ফিরিয়ে দেননা । (দারামী, মিশকাত) ।১ অপর হাদীসে এসেছে, ১৭৫

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।