1910160 (/171/21511)/1151160/010101 71210051601 তৃতীয় যুগঃ তৃতীয় যুগ হল বয়োকনিষ্ট সাহাবা ও তাবি“ঈগণের যুগ । ফিক্হর ভিন্তি স্থাপনের যুগ । এ হযরত মুয়াবিয়া রা. এর শাসনামল(৪১ হি.) হতে শুরু হয়ে হিজরী দ্বিতীয় শতাব্দীর সূচনাকাল পর্যন্ত বিস্তুত। ফিক্হর সংকলন, লিপিব্ধকরন,বিন্যাস ও গ্রন্থনা এ যুগে সম্পন্ন হয়। এ যুগে ইসলামের বিজয় ধারা চীন সীমান্ত হতে স্পেন পর্যন্ত বিস্তৃত হয়। ফলে নব নব সমস্যার উ্ব হয়। খারিজী, শিয়াদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। উভয় দল নিজেদের মনগড়া মতবাদ প্রচারে লিপ্ত হয়। এ যুগে খলীফা ওমর ইব্ন “আব্দুল “আযীয র. (৭২০-২১ খু.) হাদীস সংরক্ষণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এ ক্ষেত্রে ইব্ন শিহাব যৃহরী র. (মৃ-১২৪ হি.) অসামান্য অবদান রাখতে সক্ষম হন। এ যুগে ফকীহ ও আলিমগণ বিভিন্ন বিজিত অঞ্চলে ছড়িয়ে পড়েন । তাঁদের শিক্ষাদানের ফলে তাবি'ঈগণের একটি জামা'আত সাহাবাগণের যোগ্য স্থলাভিষিক্ত হন। তাঁদের অনেকেই ফাতাওয়া ও বিধান বর্ণনায় সাহাবগণের সমকক্ষ হয়ে ওঠেন। এ যুগে হাদীস বর্ণনা, হাদীস শ্রবণ ও শিক্ষাদান পাঠ্যক্রমের অর্তভূক্ত হয়। তেরী হয় সাহাবাগণ নিজেদের জ্ঞাত সমস্ত হাদীস, নিজেদের পবিত্র জীবন ধারা,খুলাফা-ই রাশেদীনের আমলের মুসলিম মিল্লাতের “আকীদা-বিশ্বাস তাবি'ঈগণের হাতে সমর্পণ করেন। এ যুগে শিক্ষিত ও প্রশিক্ষপ্রাপ্ত অনারবদের একটি বিরাট জামা'আত | যোগ্যতার দিক দিয়ে তাঁরা আরবদের চেয়ে কোন অংশে কম ছিলেননা। তাঁরা ইসলামী সাম্রাজ্যের প্রতিটি শহর- বন্দরে শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেন । এ যুগে হাদীস ও রায় নিয়ে মতবাদ হয়েছে। একদলের ফাতাওয়া ছিল প্রাপ্ত হাদীসের ভিক্তিতে। তবে তাঁদের ফাতাওয়ার পরিমান ছিল কম। তাঁদের কেন্দ্র ছিল মদীনা । হিযাযবাসী তাঁদের প্রতি অনুরক্ত ছিল। অপর দল ফাতাওয়া দিতে রায় ও কিয়াসের আশ্রয় নিয়েছেন। কোন বিষয়ে হাদীস না পাওয়া গেলে তাঁরা এমন করেছেন। তাঁদের প্রদত্ত ফাতাওয়ার পরিমান ছিল প্রচুর । তাঁদের কেন্দ্র ছিল কুফা । ইরাকীগণ ছিলেন তাঁদের প্রতি অনুরক্ত। এটা স্পষ্ট কথা যে, হিযাষীদের পক্ষে হাদীসের অনসন্ধান করা যতটা সহজ ছিল ইরাকীদের পক্ষে ততটা সহজ ছিলনা ।এ ছাড়া উভয় দলের তামদ্দুনিক, সাংস্কৃতিক ও জীবন ধারায় বৈচিত্র ছিল। দুদলের দৃষ্টিভংগির মধ্যেও তফাৎ ছিল । কারণেই তাঁদের ফাতাওয়া ও মাসাইল বর্ণনায় মত পার্থক্য সৃষ্টি হয়। এযুগের মদীনার প্রসিদ্ধ ফকীহ মুফতীগণ হলেনঃ ১. উম্মুল মু'মিনীন হযরত আয়িশা সিদ্দীকা রা. (মৃ-৫৭ হি.), ২.'আব্ুদল্লাহ ইব্ন ওমর রা. (মৃ-৭৩ হি.), ৩.আবু হুরায়রা রা. (মৃ-৫৭ হি.), ৪.সা“ঈদ ইবনুল মুসাইয়্যাব রা. (মৃ-৯৫ হি.), ৫. উরওয়া ইব্ন যুবাইর রা. (মৃ-৯৫ হি.), ৬.আবু বকর ইব্ন “আব্দুর রহমান রা. (মৃ-৯৪ হি.), ৭. আলী ইব্ন হুসাইন রা. যয়নুল আবেদীন (মৃ-৯৪ হি.),৮. মুসলিম ইব্ন “আব্দুল্লাহ ইব্ন ওমর রা. (মৃ-১০৬ হি.), ৯. সুলায়মান ইব্ন ইয়াসার রা. (মৃ-১০৭ হি.), ১০. কাসিম ইব্ন মুহাম্মদ ইব্ন আবু বকর রা. (মৃ-১০৬ হি.), ১১. হযরত নাফে' রা. (মৃ-১১৭ হি.), ১২. মুহাম্মদ ইব্ন মুসলিম ইব্ন শিহাব যৃহরী র. (মূ ১২৪ হি.), ১৩. ইয়াহইয়া ইব্ন সা'ঈদ আল-আনসারী র. (মৃ-১৪৪ হি.), ১৪. আনাস ইব্ন মালিক রা. (মৃ-৯৩ হি.) প্রমুখ । মক্কার প্রসিদ্ধ ফকীহ মুফতীগণঃ ১.'আবুল্লাহ ইব্ন আব্বাস রা. (মৃ-৬৮ হি.), ২. মুজাহিদ ইবৃন যুবায়র রা. (মৃ-১০৭ হি.),৩. ইকরামা রা. (মৃ-১০৭ হি.), ৪.আতা ইব্ন আবী রাবাহ র. (মৃ-১১৪ হি.) প্রমুখ । কুফার প্রসিদ্ধ ফকীহ মুফতীগণঃ ১.আলকামাহ ইব্ন কায়স নখয়ী র. (মৃ-১১৪ হি.), ২. উবায়দা ইব্ন আমর সালমানী র.(মৃ-৯২ হি.), ৩. আসওয়াদ ইব্ন ইয়াঘিদ নখয়ী র. (মৃ-৯৫ হি.), ৪. ইবরাহীম ইব্ন ইয়াঘিদ নখয়ী র.(মৃ-৯৫ হি.), ৫. সা'ঈদ ইব্ন যুবায়র র.(মৃ-৯৫ হি.), ৬. আমর ইব্ন শুরাহবিল র.(মৃ-৬৪ হি.), ৭. আমীর শাঁবী র.(মৃ-১০৪ হি.), ৮. হাম্মাদ ইবৃন আবি সুলায়মান র.(মৃ-১২০ হি.) প্রমুখ । বসরার প্রসিদ্ধ ফকীহ মুফতীগণঃ ১. আনাস ইব্ন মালিক আনসারী রা.,আবুল “আলিয়া ইব্ন মিহরান র.(মৃ-৯০ হি.), ৩. আবু শাশা জাবির ইব্ন ইয়াযিদ র.(মৃ-৯৩ হি.), ৪. কাতাদাহ ইব্ন দাঁআমাহ র.(মৃ-১১৮ হি.), ৫. মুহাম্মদ ইব্ন সিরীন র.মৃ-১৩১ হি.) প্রমুখ । সিরিয়ার প্রসিদ্ধ ফকীহ মুফতীগণঃ আব্দুর রহমান ইব্ন গানাম র.(মৃ-৭৮ হি.),২. আবু ইদরীস খাওলানী আশ“আরী র.(মূ- ৮০ হি.)১৩. মাকহুল ইব্ন আবু মুসলিম র.(মৃ-১১৩ হি.), ৪.ওমর ইব্ন “আব্দুল “আযীয র.(মৃ-১০১ হি.) প্রমুখ । মিসরের প্রসিদ্ধ ফকীহ মুফতীগণঃ ১.আব্দুল্লাহ ইব্ন আমর ইবনুল “আস রা.(মৃ-৬৩ হি,), ২. আবু খায়র মুরশিদ ইব্ন “আব্দুল্লাহ র.(মৃ-৯০ হি.), ৩.ইয়াষিদ ইবৃন ইব্ন আবু হাবীব র.(মৃ-১২৮ হি.) প্রমুখ । ইয়ামানের প্রসিদ্ধ ফকীহ মুফতীগণঃ তাউস ইব্ন কায়সান জুনদী র.(মৃ-১০৬ হি.), ওয়াহাব ইব্ন মুনাব্বিহ র. (মৃ-১১৪ হি.), ইয়াহইয়া ইব্ন আবু কাসিম র.(মৃ-১২৯ হি.) প্রমুখ । উপরোক্ত ফকীহগণ হাদীস ও ফিক্হর গুণে সমৃদ্ধ ছিলেন। তাঁরা নিজ নিজ শহরে সাধারণের আকর্ষণের কেন্দ্র বিন্দু ছিলেন। জনগণ ফকীহগণের কাছ থেকে ফাতাওয়া গ্রহণ করতেন । ফকীহগণ ছাড়া বিভিন্ন শহরে সরকারী কাযী নিযুক্ত ছিলেন৷ তাঁরা কুরআন ও হাদীস অনুপাতে বিচার করতেন । কুরআন হাদীসে কোন বিধান না পেলে ফকীহগণের নিকট হতে জেনে নিতেন। কখনো পত্র মাধ্যমে খলীফা নিকট হতে জানতেন । এ যুগে খারিজী ও শিয়াদের উৎপাদ বৃদ্ধি পায়, জাল হাদীর রচনার প্রবণতা মাথাচড়া দিয়ে ওঠে । ফলে মুহাদ্দিসগণ অত্যন্ত সতর্কতার সাথে হাদীস সংগ্রহ ও সংকলনের কাজ ১ করতেন। চতুর্থ যুগঃ এ যুগের ভিত্তি স্থাপিত হয় তৃতীয় যুগের পর । হিজরী দ্বিতীয় শতাব্দীর প্রারস্ত হতে চতুর্থ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বিস্তৃত এ যুগ । এর স্থায়িতু আড়াইশ" বছর । এটা আইন সংকলক ইজতিহাদকারী ইমামগণের যুগ । এ যুগে ইসলামী আইন সংকলন ও লিপিবদ্ধকরণ হয় স্বতস্ূর্ত ভাবে । এ যুগে মুসলিম বিশ্বের খ্যাতিমান চার ইমামের মাযহাব প্রতিষ্ঠিত হয় এবং ১১
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।