ফিকহ শাস্ত্রে মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহর অবদান : একটি পর্যালােচনা - ঢাকা বিশ্ববিদ্যালয়
/ ২৩২
📝 লেখা 📖 পিডিএফ

19110160 (/171/21511)/1151160/010101 71210051601 সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। ছোট কন্যা যয়নবের বিয়ের মজলিসে তিনি যে ভাষণ প্রদান করেছেন এবং জনগণকে প্রচলিত রুসুম-রেওয়াজ, প্রথার ক্ষতিকর দিকসমূহ বুঝাতে সক্ষম হয়েছেন তা নি:সন্দেহে তাজদীদী কার্যক্রমের অন্তর্ভূক্ত । উক্ত বিয়েতে তীঁর প্রদত্ত খুতবার সার কথা ছিল : হে আল্লাহ! তুমি আমার ভাই ফয়েষ আহম্মদ চৌধুরীকে দীর্ঘায়ু দান কর, সকল অনিষ্টতা ও বিপদ হতে রক্ষা কর | হে আমার ভ্রাতা আপনি আমাদের সর্দার আমাদের বয়োজ্যেষ্ট বরং সর্বদিক দিয়ে এলাকার সবার বড়। কী বয়সে কী মর্যাদায়, কী সম্মানে, কী প্রভাব প্রতিপত্তিতে, সব দিয়ে আপনি বড়। আমি আপনার ছোট ভাই, আপনাকে উদ্দেশ্য করে আমি কয়েকটি কথা বলেছি, আশা করি আপনারা এ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ও এখলাসের সাথে গ্রহণ করবেন। আমরা, তোমরা সবাই অধিক বৃদ্ধ এবং দূর্বল হয়ে গেছি, মৃত্যুর কাছাকাছি চলে এসেছি, অচিরেই আমাদেরকে কবরে স্থাপন করা হবে; সুতরাং আমরা কি সে দিন সে অবস্থার জন্য প্রস্তুত আছি? হাশরের দিনে আমাদেরকে যে পাকড়াও করা হবে তার জন্য কি প্রস্তুতি নিয়েছি? শরীআতের দৃষ্টিতে বিয়ে -শাদী অত্যন্ত সহজ একটি কাজ। কিন্তু বর্তমানে আমরা সব দিক মিলিয়ে এটিকে অত্যন্ত কঠিন করে দিয়েছি । এর সঙ্গে আনুষাঙ্গিক অবাটীন বিষয়গুলো যুক্ত করে অর্থ, বিস্ত ব্যয়ের মহড়া সাজিয়েছি। এসবই কৃত্রিম, শরীআত অস্বীকৃত। অনুসঙ্গ হিসেবে যুক্ত বিলাসিতা, এশ্বর্য প্রাপ্ত হয়েছে দুনিয়াদারদের নিকট হতে । সল্ফে সালিহীনদের পক্ষ হতে নয়। এসব কৃত্রিমতার ভিত্তি ও উত্স হল লোক দেখানো, যশ, খ্যাতি, সুনাম, প্রশংসা, আত্মগৌরব অর্জন। বদনাম, অপবাদ থেকে বাচার অপচেষ্টা। এসবের মধ্যে বিন্দুমাত্র ইখলাস নেই, সওয়াব নেই। শুধুই অর্থের অপচয় । এসবে লিপ্ত হবার ফলে দ্বীন, দুনিয়া দুটোই ধ্বংস হয়েছে এতে কোন সন্দেহ নেই । সুতরাং অসম্ভব নয় যে, এসব কৃত্রিমতা, প্রথা, প্রচলন, খারাপ পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। মুসলমানদের এসব পরিত্যাগ করা কর্তব্য । বিশেষ করে সুন্নত প্রেমিকদের উপর অবশ্যই কর্তব্য । আলিমদের এসবের সাথে জড়িয়ে যাওয়া অধিক গুমরাহীর কারণ। এতে গুমরাহীর নেতৃত্ব দেওয়া হবে। আল্লাহর কসম ! যদি এসব কৃত্রিম বিষয় সওয়াবের কাজ হত, ভাল কোন পরিণতি বয়ে নিয়ে আসত তাহলে আমরাই আগে এগুলোতে লিপ্ত হতাম এবং জনগণকে উদ্বুদ্ধ করতাম । তাই আমি আপনাদেরকে এসব পরিত্যাগ করতে বলছি ও সতর্ক করছি। হে আমার বড় ভাই! এর পূর্বে আপনি দুই ছেলে ও তিন মেয়ের বিয়ে দিয়েছেন। নিজের ইচ্ছামত অনুষ্ঠান করেছেন। সুতরাং এ বিয়েটাকে গণীমত, উত্তম সুযোগ মনে করুন। এ বিয়েটাকে সব ধরণের বিলাসিতা, অপচয়, অপ্রয়োজনীয় কার্যাদি থেকে মুক্ত রাখুন। তাহলে উভয় জাহানে কামিয়াব হবেন। আল্লাহ আমাদের রব, আমরা তার বান্দা, অধীনস্থ গোলাম । কিন্ত আজ আমরা রুসুম -রেওয়াজ প্রবৃত্তিকে প্রভূ বানিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা ও মহানবী সা. এর বিরুদ্ধাচরণ করতে কোন পরোয়া করছি না। আফসোস! কীভাবে সব ওলট পালট হয়ে গেল। আমার মেয়ে সুন্দরের অধিকারী নয় তবে ইল্ম, কামালতের অধিকারিণী আলহামদুলিল্লাহ ৷ সে কিতাব পাঠ করেছে ,আরবী শিখেছে এবং কুরআন হাদীসের অর্থ বুঝেছে। প্রকৃত সৌন্দর্য মনের শুচি, শুদ্ধি, অভ্যন্তরীণ পূর্ণতা ও যোগ্যতা | আল্লাহতাআলা তাকে হায়াত দারাজ করুন এবং নেক ও ছ্বীনদার কন্যায় পরিণত করুন। আপনার ছেলে আমার ছেলে, আমার মেয়ে আপনার মেয়ে তাদের দ্বীন দুনিয়ার কল্যাণের জন্য আমরা সবার নিকট দু'আ প্রার্থনা করব । আপনার ছেলে ইল্মে ছ্বীন শিখছে। আল্লাহ তা'আলা তাকেও হায়াত দারাজ করুন। নেক, ছ্বীনদার, সুন্নতের অনুসারী, সুসন্তান হিসেবে গড়ে তুলুন এবং বিদআত থেকে বীচিয়ে রাখুন। আল্লাহ তাআলা এ বিয়েকে সাইয়্যিদুল কায়িনাতের পবিত্র স্ত্রী এবং তার কন্যাগণের সাথে সাদৃশ্যপূর্ণ বিয়ে হিসেবে কবুল করুন ।১ ফরয নামাযের পর ইমাম, মুক্তাদীর মধ্যে প্রচলিত সম্মিলিত দুআর বিষয়েও মুফতী সাহেব দ্বিমত করেছেন। তার বক্তব্য হলো, চার মাযহাবের প্রথম সারির আলিমগণের পক্ষ থেকে এ দুআ সম্বন্ধে নিষেধাজ্ঞা রয়েছে । এদেশের অধিকাংশ আলিম বিষয়টি সম্বন্ধে অবগত । তিনি প্রকৃত বিষয়টি আবিষ্কার করতে এবং জাতির সামনে পেশ করতে সক্ষম হয়েছেন। ফরয নামাযের পর ইমাম মুক্তাদীর সম্মিলিত মুনাজাতকে বিদ'আত আখ্যা দিয়ে প্রচণ্ড সমালোচনা সম্মুখীন হয়েছিলেন । অনেকের অভিযোগ ছিল, তিনি আকাবিরে দেওবন্দ এবং তরীকতের শায়খগণের আমল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। কেউ কেউ এমন বক্তব্যও লিখেছেন, কোন কিছু সুন্নত বা মুস্তাহাব হিসেবে গণ্য ও প্রমাণিত হওয়ার জন্য প্রয়োজন মহানবী ১৭২

— পৃষ্ঠা ১৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।