19110160 (/171/21511)/1151160/010101 71210051601 মানুষের আকীদা-বিশ্বাস সংশোধন, শির্ক, বিদ'আত দমন, কুরআন-সুননাহর ইলমের প্রচলন, বিভিন্ন বাতিল পীর, ফিরকার মতবাদ প্রত্যাখ্যান ও প্রতিহত করেছেন। জানা,অজানা সব বদরুসুম-রেওয়াজ, শরী'আত বিরুদ্ধ কর্মকাণ্ড সংশোধনের চেষ্টা করেছেন । দ্বীন, শরীআতের প্রতিটি শাখা-প্রশাখা সুননতের নূরে আলোকিত, সংশোধন, সংস্কার করেছেন ।” ছাত্রজীবন থেকেই মুফতী সাহেবের মধ্যে সংস্কার কর্মের প্রেরণা ও বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রয়াস ছিল। বিষয়টি তার হাটহাজারী ও দেওবন্দের উত্তাদগণও স্বীকার করেছেন। অনেকেই মুফতী সাহেবের সংক্কার কর্মকে শ্রদ্ধা ও মূল্যায়ন করতে পারেন নি। এটা তাদের মুফতী সাহেব সম্বন্ধে অজ্ঞতার পরিচয় । বর্তমানে মানুষ সাধারণত ইল্ম দ্বীনের সাথে এতটাই সম্পর্কহীন যে, দ্বীনি বিষয়-আসয় অনুধাবন করাটাই অনেকের জন্য কঠিন হয়ে গেছে। তবে মুফতী সাহেবের বিরোধী পক্ষও তার মহান ব্যক্তিতৃকে স্বীকার করেছেন। যেমন বিদআত পন্থীদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন মাওলানা আমীনুল হক ফরহাদাবাদী ৷ মুফতী সাহেবের সাথে তার প্রচণ্ড বিরোধ থাকার পরও মুফতী সাহেবের জ্ঞান গরীমা, কামালিয়াতকে স্বীকৃতি দিয়েছেন । পীরের মুরিদী ব্যবসা, মুরীদদের পীর পুজা, ব্যক্তি স্বার্থ, মনগড়া রাজনৈতিক মতবাদ, সুবিধা গ্রহণের প্রবণতা প্রকট । হিদায়াত, দ্বীন, নবুওয়্যাতের ইলম ও ইসলামী সভ্যতার সাথে তাদের কোন সম্পর্ক নেই। তিনি এ অবস্থা পরিবর্তনে উদ্যোগী হন এবং কর্মপন্থা গ্রহণ করেন। বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে নিভৃত কোণে বসে মানুষকে দ্বীনের প্রতি আত্বানের কর্মপ্রয়াস চালিয়ে গেছেন। ইলমী ময়দানে বিচরণ করে দরস দিলেন, লিখনী পরিচালনা করলেন ।5 মুফতী সাহেবের সংস্কার কার্যক্রম সমূহকে প্রধানত তিনভাগে ভাগ করা যায়:- ১. প্রতিটি ঘরে পবিত্র কুরআনের বিশুদ্ধ তিলাওয়াতকারী সৃষ্টি করা । এর অর্থ, মর্ম উদ্ধারের জন্য সুযোগ্য অধ্যয়নকারী সৃষ্টি করা । সাধারণ মানুষের নিকট পবিত্র কুরআনের শিক্ষা পৌঁছে দেয়া, এর বিষয়বস্তুসমূহ ব্যাপক প্রচার করা, এর মাধ্যমে মানুষের বাতিল- ভ্রান্ত আকীদা- বিশ্বাস, রীতি-নীতিসমূহের সংশোধন করা। সর্বসাধারণকে পবিত্র কুরআন ও সুন্নাহর শিক্ষার সাথে সম্পৃক্ত করা। মহানবী সা.-এঁর সুন্নাহর আলোকে মানুষের জীবন গড়া । আল্লাহ তাআলার নিরঙ্কুশ তাওহীদের আকীদা ঈমানদারদের মধ্যে প্রতিষ্ঠা করা । শিরক প্রত্যাখ্যান করা এবং তা হতে বিরত থাকা । ২. ইসলামী ফিকহ, ফাতাওয়া, নির্ভুল চর্চা করা, ইজতিহাদী যোগ্যতা অর্জন করা । সমসাময়িক যুগে আলিম এবং সাধারণ মুসলমানদের মধ্যে প্রচলিত ভুল মাসআলাসমূহের সংশোধনে ব্যাপক পৃষ্ঠপোষকতা ১-৩. নোমান, পৃ. ৮-২০; আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরীর রচনাসমগ্র, পৃ. ৩৯৩-৩৯৫; আব্দুল বাকী মুহাম্মদ, ড. প্রাণ্তক্ত, পৃ. ৮৮-৮৯। করা। মজবুত, নির্ভুল উৎ্সসমূহের অনুসন্ধান, বিশ্লেষণ ও প্রকাশ করা। এক্ষেত্রে সলফে সালেহীনের (সাহাবা, তাবিঈন, তার্বে তাবিঈন) আমল, আখলাক, চিন্তা চেতনার পৃষ্ঠপোষকতা করা । ৩) নিরঙ্কুশ তাওহীদ প্রতিষ্ঠা করা, বিশুদ্ধ ঈমান আকীদার চর্চা করা, শিরকী আকীদা, আচার অনুষ্ঠানসমূহ প্রত্যাখ্যান করা । বিভিন্ন বাতিল ফিরকা, ভন্ড পীর, ভন্ড দরবেশ, ভন্ড ফকির, ভন্ড সুফীর মাধ্যমে প্রচলিত শরীআত বিরোধী কর্মকাণ্ডসমূহ- কবরপুজা, মাজারপুজা, দরগাপুজা, পীরপূজা, পীরের কীর্তন, বন্দনা, ওরশানুষ্ঠান, ওরশে নারী-পুরুষের নর্তন কুর্দন ইত্যাদি প্রতিহত ও সংশোধনের ব্যাপক কার্যক্রম গ্রহণ করা। ১. আল্লাহতাআলার নিরঙ্কুশ তাওহীদ প্রতিষ্ঠিত সত্য। হযরত আদম আ. থেকে শুরু করে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সা. সকলেই প্রাপ্ত অহীর মাধ্যমে আল্লাহ তাআলার নিরঙ্কুশ তাওহীদ সম্বন্ধে একটি সুনির্দিষ্ট আকীদা-বিশ্বীস প্রতিষ্ঠিত করেছেন । তাওহীদের বিষয়ে বিন্দুমাত্র ফীক-ফোকর রাখেননি । বান্দার যাবতীয় নেক আমলের গ্রহণযোগ্যতা নির্ভুল তাওহীদী আকীদার উপর নির্ভরশীল । আম্বিয়ায়ে কিরামের মাধ্যমে যে ১৬৮
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।